আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমার মতে, তারকা খেলোয়াড়েরাই হচ্ছেন শ্রেষ্ঠ ফ্যাশন মডেল। এঁরা লম্বা চুল রাখলে সবাই রাখে। দাড়ি রাখলে সবাই দাড়ি। এরা মুন্ডু ন্যাড়া করলে তাঁদের ভক্তকুলও কেশ বিসর্জন দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। মহিলা ক্রীড়াবিদেরাও নিত্যনতুন ফ্যাশনের জন্ম দেন। তবে মেষ নর-নারীরা নিজস্ব স্টাইল বজায় রাখলেও কিছুতেই বাড়াবাড়ির দিকে যান না। সাদামাটা বেশভূষার মধ্য দিয়েই এরা সবার দৃষ্টি আকর্ষণ করে। এ সপ্তাহে মেষ তার প্রবল নেতৃত্বগুণ দ্বারা এক বা একাধিক মানুষকে বিপদমুক্তি ও সাফল্যের পথ দেখাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ক্লায়েন্টদের মুখে ‘বৃষ’-এর উচ্চারণ ‘বৃশ্’ শুনে শুনে ক্লান্ত হয়ে গেলাম। তাঁরা বোধহয় ভাবেন—মেষের পর ‘বৃশ্’ হওয়াটাই যুক্তিযুক্ত। ...আপনার এ সপ্তাহ মোটামুটি গত সপ্তাহের মতোই ভালো কাটবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মুঠোফোনে মিসড কল দেওয়াটা আমাদের দেশে একটা স্বাভাবিক চর্চা হয়ে দাঁড়িয়েছে। এরও নাকি একটা ভাষা আছে। এতে পয়সা, সময়, শ্রম—সবই বাঁচে। আমি বলি, ‘তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি!’ এক ক্লায়েন্ট আর্জেন্টিনার চার গোল প্রদান বোঝাতে আমাকে পরপর মোট চারটি মিসড কল দেন এবং আমি এর উত্তরে কেন তাঁকে একটি মিসড কল দিলাম না—পরে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রিয় মিথুন, এ সপ্তাহে অন্যকে কথাবার্তা বিশদভাবে বলুন। তা না হলে ভুল বোঝাবুঝি হতে পারে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >প্রত্যেক ভাষার একটা আলাদা ব্যঞ্জনা আছে। Goal (গোল) অর্থ হচ্ছে লক্ষ্য। ফুটবলে গোল দিয়ে লক্ষ্যভেদ করলে কেউ যদি ‘লক্ষ্যভেদ, লক্ষ্যভেদ!’ বলে চিৎকার করে—তাহলে সেটা কেমন শোনাবে? এবার সঠিক প্রসঙ্গে এসে বলি—কর্কট এ সপ্তাহে তার বিশেষ একটি লক্ষ্য অর্জনের উপায় খুঁজে পাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>শুদ্ধ শিল্প-সাহিত্য সব সময়ই মনুষ্যত্বের পক্ষে। তার অর্থ এই নয় যে শিল্পী-সাহিত্যিকেরা ব্যক্তিজীবনে ভুল করতে পারেন না। জ্বলন্ত রোম নগরের দিকে তাকিয়ে বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো। তা সত্ত্বেও, যাঁরা শিল্পী-সহিত্যিক এবং শিল্প-সাহিত্য যাঁরা ভালোবাসেন—সাধারণত তাঁরা পেশাদার অপরাধীর পর্যায়ে নামতে পারেন না। এটা মনে রাখার বিষয়। এ সপ্তাহে সিংহের দু-একটি কাজ বাতিল হলেও দিনগুলো খারাপ যাবে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >জীবনে কোনো না-কোনোভাবে আমাদের বিপর্যয়গুলো কেটেই যায়। এ মুহূর্তেও আপনি সামনে এগিয়ে যাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বড় বড় বিপর্যয়ে আমাদের দেশপ্রেম জেগে ওঠার কিছু প্রমাণ আছে। তবে আমাদের সার্বক্ষণিক দেশপ্রেমের প্রমাণটা দেখা যায় একমাত্র খেলার মাঠকে কেন্দ্র করে। একটা আন্তর্জাতিক খেলায় বাংলাদেশ জিতলেই আমরা রাজনৈতিক বিভেদ ভুলে যাই। প্রিয় তুলা, এখন মন একটু অস্থির হয়ে উঠতে পারে। সপ্তাহ শেষে দেখবেন এর কোনো কারণ ছিল না।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >মন আত্মনিমগ্ন হয়ে উঠতে পারে। এখনই কোনো বড় কাজের পরিকল্পনায় হাত দিন। কাজটা হবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >স্মৃতি সততই মুখের—এ কথা কে বলে? মুখের স্মৃতিটা এসেও তো সবচেয়ে বেশি কষ্ট দেয়। এ সপ্তাহে স্মৃতির পাখিরা আপনার মনে ভিড় জমাবে। এদের দুই হাতে সরিয়ে নিজের দৈনন্দিন কাজ করুন। সাফল্য পাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আর কিছু না হোক, একজন পুরোনো বন্ধুর সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে মনটা খুশিতে ভরে উঠবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >বিশ্রাম-বিনোদনের ভেতর দিয়েই সপ্তাহ সুন্দর হয়ে উঠবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মানুষের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর আগে নিজের মনের দ্বন্দ্বটা দূর করুন। এটা করতে পারলেই সপ্তাহ শুভ হয়ে উঠবে।