আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
অগ্রগামী মেষ, নবাগত এই সপ্তাহে আপনি এক নতুন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। মেষ কোনো চ্যালেঞ্জকে ভয় করে না। কাজেই, চলতি সপ্তাহে আপনি পূর্ণ উদ্যম নিয়ে আপনার কাজ শুরু করুন। দলনেতার জয়ী হওয়া মানেই দলের জয়। 
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনি আছেন সৌভাগ্য দিয়ে মোড়া সংখ্যা ৫-এর ঘরে। এই কারণেই—এ সপ্তাহে আপনি কারও সঙ্গে কোনো রকম বিবাদে জড়াবেন না। এ সপ্তাহে আপনার আর্থিক সাফল্য ভালো দেখা যায়। 
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
বগুড়া থেকে ডিনা নামে এক কচি কিশোর কবি একটি কবিতা পাঠিয়েছিল; মেঘলা আকাশ মেঘলা দিন, ঈদের বাকি কিছুদিন। আসিতেছে খুশির দিন, কাপড়চোপড় কিনে নিন। সময় নেই বেশি দিন, দাওয়াত রইল অগ্রিম!—আসবেন কিন্তু ঈদের দিন। প্রিয় মিথুন, ...চলতি সপ্তাহে আপনার জন্য ঈদের আনন্দের মতোই কিছু আনন্দ অপেক্ষা করছে। 
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
চন্দ্র হচ্ছে কর্কটের চালক গ্রহ। চন্দ্রের প্রভাবে এ সপ্তাহে কর্কট খানিকটা বিষণ্ন হয়ে পড়তে পারেন। বিষণ্ন সময়টাকে প্রসন্ন সময়ে রূপায়িত করা নির্ভর করে কর্কটের ইচ্ছাশক্তির ওপর। এ সপ্তাহে কর্কটের মা-বাবা ও স্বজনদের সান্নিধ্যে বেশি করে থাকা উচিত। 
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
কয়েকটি সৌভাগ্য হাতছাড়া হয়ে গেলেও কমপক্ষে একটি সৌভাগ্য এ সপ্তাহে আপনার হাতে ধরা দেবে। তৈরি হয়ে থাকুন। তবে প্রিয় সিংহ, গর্জনটা একটু কন্ট্রোল করে চলা এ সপ্তাহে আপনার জন্য বিশেষ জরুরি হবে বলে মনে লয়।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
সপ্তাহটি আপনার জন্য বেশির ভাগ সৌভাগ্য এবং কমের ভাগ দুর্ভোগ বয়ে নিয়ে আসবে। কাজেই তাজা মন নিয়ে কাজকারবার করুন। অযথা ঝিমিয়ে পড়ার কোনো প্রয়োজনই দেখি না। 
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
মনের সব কষ্ট লুকিয়ে ফেলুন, কারণ সামনে অনেক কাজ। এ সপ্তাহে আপনার একটি বিদেশ যাত্রাও থাকতে পারে। আপনার যাবতীয় কাজের ভালো ফল আপনি পাবেন বলেই মনে হয়। 
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
সপ্তাহের শুরুটা আপনার তত ভালো না হলেও ঘাবড়ে যাওয়ার মতো কিছু ঘটবে না। বৃশ্চিক খুব শক্তিশালী রাশি। আত্মশক্তির ডানায় ভর করে সে বহুদূর অবধি উড়ে যেতে সক্ষম। 
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
ছেলেবেলায় রেডিও সিলোন (শ্রীলঙ্কা) থেকে একটা গান বাজত, কেন জানি না আমার খুব ভালো লাগত। গানটি সম্ভবত তৎকালীন জনপ্রিয় কণ্ঠশিল্পী জিম রিভসের গাওয়া; অ্যা থাউজ্যান্ড মাইলস অ্যাওয়ে ফ্রম হোম, ওয়েটিং ফর অ্যা ট্রেন (বাড়ি থেকে হাজার মাইল দূরে একটি ট্রেন আসার অপেক্ষায় আছি আমি)। প্রিয় ধনু, এই গানের কথাগুলোর সঙ্গে আপনার ভাবনা হয়তো এখন এক হয়ে যাবে। 
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
ভাগ্যবান মকর, এ সপ্তাহে আপনার বেশির ভাগ কাজই সফল হবে। ছোটখাটো ব্যর্থতা নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর দরকার নেই। 
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
একটু আলস্য আসতে পারে। যদি আসে, না হয় একটু অলস সময়ই কাটিয়ে নিলেন। বিশ্রাম থেকে শক্তি অর্জন—এরও তো প্রয়োজন আছে। 
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে টাকাপয়সা নিয়ে এত হা-হুতাশ করা আপনার পক্ষে শোভন হবে না। তাই, আর্থিকভাবে একটু চিপা খেলেও কাউকে তা বুঝতে না দেওয়াই ভালো। এ সপ্তাহে আপনার সামাজিক সুনাম বাড়বে। আপনার মাধ্যমে একটি টোটকা সবাইকে আমি দিতে ইচ্ছা করি। টোটকাটা হলো, পোকামাকড়কে কীভাবে দমন করতে হয়। বাসস্থানের যেখানে যত ছিদ্র আছে, সেখানে মুঠো মুঠো লবণ ফেলে রাখুন। জোঁকের মতো শক্তিশালী প্রাণী যদি লবণে মরতে পারে, অন্যান্য কীটপতঙ্গও নিশ্চয়ই মরবে। পরীক্ষা প্রার্থনীয়। 
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।