আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >ইতিহাসজুড়ে আমাদের দেশের সেরা শিক্ষার্থীরা যেভাবে ‘ডাক্তার-ইঞ্জিনিয়ার’ হওয়ার লক্ষ্য নিয়ে ছুটছেন—সে অনুযায়ী ওই দুটি পেশায় এত দিনে আমাদের ‘বিশ্বসেরা’ অবস্থান পাওয়া উচিত ছিল। ঠিক কি না?—এই আধুনিক যুগে এসে এমনকি অভিভাবকরাও এই মোহে ভোগেন যে, অন্যান্য পেশায় না আছে সম্মান, না মালকড়ি। ভেরি গ্রাম্য চিন্তা। ভেরি পুওর মূল্যবোধ। আজকাল এত রকমের এত চমৎকার সব শিক্ষার বিষয় এবং পেশা বেরিয়ে গেছে যে... ক্যায়া আর বলেগা! এই শনিবার থেকে যে সপ্তাহ গড়াচ্ছে—মেষ নারী-পুরুষের জন্য তা একটা দুর্দান্ত সাফল্য ও আনন্দের সপ্তাহ হবে। এবার একটা লো ভোল্টেজ মুচকি হাসি দিয়ে দিনের কাজকর্ম শুরু করুন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >কোলকাতার বাংলা টিভি অনুষ্ঠানগুলোতে আজকাল বাংলা কথার মধ্যেও ‘শুরু’ না বলে ‘শুরুয়াত’ বলার ফ্যাশন হয়েছে। ধরে নিন, এই হিন্দি-উর্দু অভিব্যক্তি এখন আমাদের দেশেও চালু হয়ে যাবে। সৃজনশীলতায় পিছিয়ে থাকলেও অনুকরণে আমরা অগ্রগামী।... উঁহু, আমার দিকে আঙুল দেখাবেন না। আমি ভাষার মধ্যে যে হিন্দি উর্দু ইংরেজি ফারসি মেশাই—সেটা নিছক কৌতুক। যা-ই হোক, ইফ ইউ আর এ শিক্ষার্থী বৃষ, অর্থাৎ আপনি বৃষ শিক্ষার্থী হয়ে থাকলে বাবা-মাকে বোঝান—সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়ে গেলে মাকে মাছ মেরে খাওয়াবে কে? (আমাদের সিলেটে এ কথা বলে।)... চলতি সপ্তাহে বৃষ-র ভ্রমণ হতে পারে। নিঃসন্দেহে এটা সপ্তাহের একটা ভালো ‘শুরুয়াত’।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >১৯৭১-এর পূর্ব পর্যন্ত বাঙালির ইতিহাস মোটামুটি পরাধীনতারই ইতিহাস। শত শত বছর ধরে বিজাতীয় শাসকরা নানাভাবে বাঙালিকে নির্যাতন ও গালি-গালাজ করেছে। মোঘলরা আমাদের বলত জংলি; ব্রিটিশরা বলত ‘কুলির জাত’, চোর-বাটপাড়; পাকিস্তানিরা বলত ‘হাফ-মুসলিম’। বিদেশে গেলে বাঙালিকে কেউ বলত মিসকিন, কেউ বলত অর্ধশিক্ষিত। সবই ছিল গায়ের জোরের কারবার। আজ বাঙালি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে। আজ বাঙালিকে ঢালাওভাবে গালি-গালাজ করার সাহস কারও হবে না। বিভিন্ন দেশের স্বাধীন মানুষের আত্মপরিচয়ে উজ্জ্বল হয়ে উঠতে শত শত বছর লেগেছে। সে হিসেবে পূর্ণ উজ্জ্বল হতে আমাদেরও সময় লাগবে নিশ্চয়ই। পতাকা এখন তরুণ প্রজন্মের হাতে। তারা আত্মসমালোচনা করতে জানে। জ্ঞান এবং শিক্ষার মূল্য বোঝে। কাজেই ভয় কী! মিথুন, এ সপ্তাহে আপনি আপনার কাজের সাফল্য পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >যেদিকে তাকায় কর্কট, সাফল্যের দরজা খোলে পটাপট। এ সপ্তাহে আপনার এ রকমই একটা অবস্থা দেখা যায়।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>বেরিয়ে যান! সরি, আমি বলতে চেয়েছি—বেরিয়ে পড়ুন, যেখানে যেতে চান—ঘুরে আসুন। এ সপ্তাহে কিছু না কিছু নতুন কাজ হবে আপনার—ফ্রম শপিং টু নতুন রেস্তোরাঁয় ইটিং।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >দুশ্চিন্তা তাড়ানোর বৈজ্ঞানিক উপায় হচ্ছে জোর করে কিছু একটা কাজ মাথায় বা হাতে নেওয়া। তবে এ সপ্তাহে শেষ পর্যন্ত এমনিতেই আপনার অনেক আনন্দ হাতে আসবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >একটা সাফল্য হাতে এসেও আসছে না—এ সপ্তাহে এমন একটা অবস্থা দেখা দেবে। ভয় নেই, শেষমেশ ওটা আসবে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পথ হারাবার লক্ষ্য কিংবা উদ্দেশ্য নিয়ে কি কেউ পথে নামে? এত যে কষ্ট—সবই তো ওই গন্তব্য খুঁজে পাওয়ারই জন্য। কাজেই সাফল্যের কিংবা আরও বড় সাফল্যের পথ খুঁজুন, পেয়ে যাবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমি উল্টো কথা বলি। আমি বলি—ব্যর্থতা থেকে শিক্ষা মানুষ এমনিতেই নেয়। আপনি শিক্ষা নিন অতীত সাফল্য থেকে। অতীত ব্যর্থতা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে আপনার মন ছোট হয়ে যাবে। পক্ষান্তরে, সাফল্যের ইতিহাস আপনাকে দেবে সামনের বাধা জয়ের বিপুল শক্তি। এ সপ্তাহে এই তত্ত্বের পরীক্ষা প্রার্থনীয়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >কিছু সমস্যা আছে যা আপনা থেকেই মিলিয়ে যায়। এসব খুচরো সমস্যা সমাধান করার জন্য মরিয়া হয়ে ওঠার দরকার আছে কী? তাই এ সপ্তাহে একটু নির্বিকার থাকুন। আমি বলছি, সুফল পাবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >‘একটু ভালোবাসা’, ‘একটু বিশ্বাস’—এ দুটি কথার কোনো অর্থই নেই। ওই দুটি বস্তু একটু কিংবা আধটু হলে চলে না। এ সপ্তাহে এ কথা উচ্চারণ করবেন না যে আপনি কাউকে ‘একটু’ ভালোবাসেন কিংবা ‘কিছুটা’ বিশ্বাস করেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >কর্মসূচি বাতিল হতে পারে কিংবা পিছিয়ে যেতে পারে। আন্ডার দ্যা সিচুয়েশন, বিশ্রাম গ্রহণ অ্যান্ড বিনোদন ইজ দ্যা বেস্ট সলিউশন।