আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >রাশিশাস্ত্র অনুযায়ী মেষ যেমন মেজাজি, তেমনই হাসিখুশি স্বভাবের মানুষ। ১৫ এপ্রিল জন্মগ্রহণকারী আমার মেষ পিতা এবং পুত্রের বৈশিষ্ট্য মিলিয়েও কথাটা প্রমাণ করা যায়। চলতি সপ্তাহে মেষের মেজাজ খুব একটা চড়ে ওঠার সুযোগ পাবে না বলেই মনে লয়। এটা নিশ্চয়ই একটা সুসমাচার।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >মেষের মেজাজ এ সপ্তাহে ভালো থাকলেও আপনার যে থাকবে না, এতে কোনো ডাউট নেহি হ্যায়। তা সত্ত্বেও সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটিতে আপনি যে কমপক্ষে ৭০% সাফল্য পেয়ে যাবেন, এ কথা ভেবে আমার নিজেরই খুব অবাক লাগছে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আচানক ব্যস্ততাকে না করেন ভয়, বাহে! ভয়ানক যশ অ্যান্ড টেকা হবে চলতি সপ্তাহে। তবে মনে রাখবেন, ব্যস্ততা আর হুড়োহুড়ি কিন্তু এক জিনিস নয়। কাজেই কর্তব্যের বোঝা অনেক হলেও মনের স্থির অবস্থা বজায় রেখে চলুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >মাঝেমধ্যে একটু বিষণ্ন হয়ে পড়াটা আপনার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এতে ভয় পাওয়ার কিছু নেই। সাম্প্রতিক কোনো ব্যর্থতা কিংবা দূর অতীতের কোনো স্মৃতি আপনার এবারের এই বিষণ্নতার কারণ হতে পারে। আপনার জন্য প্রেসক্রিপশন—এক গ্লাস বিষাদ অতীতের সঙ্গে এক চিমটি সুখস্মৃতি ঢক ঢক করে গিলে ফেলুন। মন হয়ে উঠবে ঝকঝকে পরিষ্কার।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>ইংল্যান্ডের মহান ক্রিকেট খেলোয়াড় মাইকেল কলিন কাউড্রে। ঘটনাচক্রে জন্ম কলকাতায়, যেখানে চৌধুরীদের ছড়াছড়ি। সেই সুবাদে ঠাট্টা করে তাঁকে ডাকা হতো মাইকেল কলিন ‘চাউড্রি’ অর্থাৎ চৌধুরী বলে। এ সপ্তাহে আপনাকে নিয়ে কেউ রসিকতা করতে পারে। হাসিমুখে তা উপভোগ করুন। কেননা এটা আসে ভালোবাসা থেকে। আর সামনে দাঁড়িয়ে আছে ভালো কামাই। পকেটে রেখে সেটার ওজন অনুভব করুন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কনফিডেন্স রহিবে তুঙ্গে। হূদয় মাতিবে রঙ্গে। সাফল্য থাকিবে সঙ্গে। শিহরণ বহিবে অঙ্গে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >অনেকে বলতে পারে—আপনার পরিকল্পনাটা ভেস্তে যাবে। কিন্তু না। আমার শাস্ত্রীয় হিসাব বলছে—আপনার পরিকল্পনা ৯৯ ভাগ সফল হবে। আপনার সমালোচকেরাই বরং ‘ভেস্তে’ যায় কি না, সেটাই দেখার বিষয়।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বলার ভাষা আর লেখার ভাষা হুবহু এক নয়। কিছু কিছু নাটকের চরিত্রগুলোকে রীতিমতো প্রবন্ধের ভাষায় সংলাপ বলতে শুনি। আমার কান ও মগজের ফিউজ একসঙ্গে উড়ে যায়। প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে লিখিত ভাষণের মতো করে কথা বলার লোভ সামলে চলবেন। দেখবেন, এতেই আপনি সবার কাছে স্পষ্ট হয়ে উঠেছেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমি তো নিজেকে একজন দিনমজুর হিসেবেই দেখি। দিনের কাজটুকু ঠিকমতো শেষ করতে পারলেই আমি খুশি।...আপনাকে বলি, একটু কষ্ট করে এই সাত দিনে সাত পা সামনে যান, বাসনা পূর্ণ হবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >রুশ বা রাশিয়ানদের সম্পর্কে বলা হয়—They eat much and read much, অর্থাৎ এরা খায় বেশি আর পড়ে বেশি। তাহলে হয়তো বাঙালিদের সম্পর্কে বলা যেতে পারে—They eat much and talk much! অথচ এককালে বাঙালি শিক্ষা ও চিন্তার ক্ষেত্রে ছিল অগ্রণী। প্রকৃত অর্থে তার সেই অবস্থান কি আজ আছে? লেকচার শেষ করে এবার মকরকে বলি, এ সপ্তাহে আপনি কিছু একটা সাফল্য পাবেন। মানে, পাবেনই।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >পড়াশোনা, চাকরি অথবা ব্যবসায় আশার আলো দেখতে পাবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >খুব প্রাচীন এই আটপৌরে চন্দ্র-সূর্য-নিসর্গও কোনো একদিন কোনো একজনের চোখে নতুন সৌন্দর্য নিয়ে ধরা দিতে পারে। অন্তরের ভেতরের বিপুল আনন্দই এর জন্য দায়ী। এ সপ্তাহে আপনি যেদিকে তাকাবেন, সবই ভালো লাগবে।