আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমরা শহরে বসে জটিল বক্তব্যে সাজানো কঠিন সুরের ‘গণসংগীত’ তৈরি করি, গাই। যাদের নিয়ে এসব গান—তারা এগুলো শোনেও না, বোঝেও না। মনে তো রাখেই না। তারা নিজেরাই নিজেদের গান বাঁধে, বয়াতিদের গান শোনে, আর নয়তো রপ্ত করে সিনেমার চটুল গান। কাজেই নতুন কোনো বার্তা নিয়ে গণমানুষের কাছে পৌঁছানো একটা কঠিন ব্যাপার। মাধ্যমটা সংগীত, নাটক—যা-ই হোক না কেন। প্রিয় মেষ, এ সপ্তাহে সামাজিক মেলামেশার মধ্য দিয়ে আপনার অনেক কাজ এগিয়ে যাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ শেক্সপিয়ার কোনো পুরস্কার পেয়েছিলেন বলে আমার জানা নেই। তবু আজও তিনি সিংহাসনে সমাসীন। রবীন্দ্রনাথ ঠাকুরও যদি নোবেল বিজয়ী নাও হতেন—তাহলেও তিনি এই রবীন্দ্রনাথই থাকতেন। ২২ শ্রাবণের পবিত্র বৃষ্টিধারার সঙ্গে তিনি মিশে আছেন বাংলার মাটি ও আকাশে। মৃত্যুর প্রায় ৭০ বছর পরও এখনো তিনি সারা বিশ্বে আলোচিত।...আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই বৃষ রাশির একজন। এ সপ্তাহে ভ্রমণসহ কিছু আনন্দজনক ব্যাপার আপনার সামনে রয়েছে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সবার সব কথার উত্তর দিতে হবে কিংবা সব কথার পিঠেই একটা কথার পেরেক ঠুকে দিতে হবে—এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এ সপ্তাহে একটু ঠোঁট বন্ধ রাখার চর্চা করুন। দেখবেন, শেষ পর্যন্ত লাভ হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >ঘুমের সমস্যা হতে পারে। শোয়ার আগে গোসল করে দেখুন। তবে অতিরিক্ত ঠান্ডা পানি নেবেন না। সন্ধ্যার পর একটু হাঁটাহাঁটি করে নেবেন। ভারী মাংস খাওয়া বন্ধ রাখবেন। এ সপ্তাহটি আপনার জন্য ৬০ শতাংশ সৌভাগ্যজনক।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>পশু-পাখিরা দেখবেন সন্তান সবল না হওয়া পর্যন্ত তাদের যত্ন নেয় পরম নিষ্ঠায়। কিন্তু এই নিমকহারাম সন্তানেরা তাদের বুড়ো বাপ-মায়ের কোনো দেখভালই করে না। মানে, নিজেরা সক্ষম হয়ে গেলে বাবা-মাকে ভুলে যায় (টিভি জানোয়ার চ্যানেল দ্রষ্টব্য)। মানুষ বোধ হয় এতটা অকৃতজ্ঞ নয়, কিছু কিছু অভিযোগ যদিও আছে।...প্রিয় সিংহ, এ সপ্তাহে গুরুজনদের প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজন হতে পারে। কাজটা আপনার জন্য তৃপ্তিদায়ক হবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে আপনার টাকা আসবে, পয়সা যাবে। তবে আনন্দটা থাকবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >‘প্যানিক’ শব্দের অর্থ তো বোঝেন। আতঙ্ক। বিপদে আতঙ্কিত হলে আমরা বাঁচার সহজ পথটাও হারিয়ে ফেলি। দিশেহারা হয়ে যাই। তখনই বিপদ আমাদের ক্ষতির কারণ হয়ে ওঠে। কাজেই তুলা, সমস্যায়-সংকটে স্থির থাকুন। তাহলেই আপনি নিজে নিরাপদ থাকবেন এবং অন্যকেও নিরাপদ অবস্থায় টেনে আনতে সক্ষম হবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনার সাফল্যের মাত্রা আশপাশের অন্য অনেককে ছাড়িয়ে যাবে। আপনার প্রশংসা-স্বীকৃতি তখন হয়তো একচোট অর্থবৃষ্টিতেও পরিণত হতে পারে। এই সাপ্তাহিক জয়যাত্রায় ছোটখাটো ভুল ঘটলে তা আমলে আনবেন না।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >হেমন্ত মুখোপাধ্যায়ের বিশ্ব কাঁপানো কণ্ঠের একটি গান ছেলেবেলা থেকেই শুনে আসছি—‘কে যায় মরু সাহারায়/ সর্বনাশা পথের ইশারায়’। সাধারণত মানুষ চলে চেনা সহজ পথে। কেউ কেউ যে কেন সেই ঝুঁকিহীন বিলাসী পথের যাত্রী হতে চায় না, সেটা বলা মুশকিল। কঠিনকে ভালোবেসেই তাদের জীবন। ধনু ভেবে দেখুন, আপনিও সেই পথেরই নির্ভীক যাত্রী কি না। যদি তা হয়ে থাকেন, তাহলে পথের প্রান্তে আপনারই জন্য জ্বলে আছে উজ্জ্বল প্রদীপের আলো।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >পরাক্রমশালী চেঙ্গিস খান, তইমুর লং, কুবলাই খান, ইয়াহিয়া খান, অ্যাডলফ হিটলার—এঁরা কেউ ইতিহাসের চাবুক থেকে রক্ষা পাননি। অত্যাচারী দস্যুরা চিরকালের জন্য বন্দী হয়ে থেকে যায় গণমানুষের ঘৃণা এবং অভিশাপের ফ্রেমে। এই হিসাব বা পরিণতি কখনো ভুল হতে দেখা যায় না। মানবতাবাদী মকর, মানুষের পক্ষ হয়ে নির্ভয়ে আজ মুখ খুলুন। ওখানেই লুকিয়ে আছে আপনার সাপ্তাহিক গৌরব।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >যে চলে যেতে চায়, তাকে যেতে দিন। কারও মন উড়াল দিলে তার দেহটাকে আটকে রেখে আপনার কিছুই পাওয়ার নেই।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >অপ্রত্যাশিত কিছু বাধা এসে আপনার চলার গতি মন্থর করে দিতে পারে। ভয় নেই। একটা নতুন যাত্রার উপায় খুঁজুন। ফিরিয়ে আনুন চলার ছন্দ। পারবেন।