আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >হিসাব অনুযায়ী চলতি সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে ৭। পিথাগোরাসের নিউমারোলজিতে সংখ্যা ৭ একটি আধ্যাত্মিক গুণসম্পন্ন, পবিত্র ও শুভ সংখ্যা। এ সপ্তাহে শুধু মেষ নয়, সকল রাশির নরনারী এর কমবেশি ছোঁয়া পাবেন। এ সপ্তাহে মেষ তাঁর বিচক্ষণতার জন্য সমাদৃত হবেন। একই সঙ্গে মেষের পক্ষপাতহীন বিচার ক্ষমতা একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে কিছু কিছু বিষয়ে নিজের বুদ্ধিমত্তাকে একটু কমিয়ে দেখবেন এবং অন্যের যুক্তিগুলো ঠান্ডা মাথায় যাচাই করবেন। তা না হলে ঠকে যেতে পারেন। কে আপনার ভালো চায়, তা বুঝতে পারাটাই আসল বুদ্ধিমানের কাজ। এ সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে ৭। এ সংখ্যাটি আপনার মনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। ফলে আপনি বড় ধরনের কোনো সমস্যায় পড়বেন না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >যাকে শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী ভাবছেন, এ সপ্তাহ থেকে তিনি আপনার মিত্র হয়ে উঠতে পারেন। কাজেই মনের জানালা খোলা রাখবেন। এ সপ্তাহে আপনার টাকা-পয়সার সমস্যা তেমন না হলেও খরচটা কিন্তু একটু বেশি হয়ে যেতে পারে। অতএব বুঝে চলবেন। কোনো কঠিন কাজ একেবারেই যদি করতে ইচ্ছা না করে, তাহলে জোর করে সেটা করতে যাবেন না। তবে আগামী সপ্তাহেও যাতে কাজটা মিস না হয়, সেদিকে লক্ষ রাখবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >শাস্ত্রমতে কর্কট যেকোনো পেশাতেই কৃতিত্ব দেখাতে পারেন, তবে শিল্পচর্চা ও ব্যবসা—এই দুটিতে কর্কট বিশেষ দক্ষতা প্রদর্শনের ক্ষমতা রাখেন। এ সপ্তাহের মান হচ্ছে ৭। এই ৭-এর বলয়ে থেকে চলতি সপ্তাহ থেকে কর্কট শিল্পচর্চা, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রযাত্রার সূচনা করবেন। যাঁরা বয়স বা অন্য কোনো দিক থেকে আপনার চেয়ে নিচে অবস্থান করছেন, এ সপ্তাহে তাঁদের দিকে ক্ষমতার দৃষ্টিতে তাকাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে আপনার দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটবে। সবচেয়ে আপনজন ছাড়া অন্য কাউকে এসবের বিশদ বর্ণনা দিতে যাবেন না। সুখবরটাও আপাতত বাইরের কারও জানার দরকার নেই। সপ্তাহটা যাক, তারপর দেখা যাবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >মহিলাটি বললেন, ‘অন্তর যাঁর সুন্দর, তিনি অন্যের স্বভাবের ভালো দিকগুলোই আগে দেখতে পান। এভাবেই বিস্তৃত হয় বন্ধুত্ব, আনন্দ, ভালোবাসা।’ দেখলাম, সহজ দর্শন। কিন্তু এসেছে কঠিন রকমের পড়াশোনা থেকে। মহিলা গৃহিণী। আপাতত স্বামীর কর্মস্থলে আছেন উল্লাপাড়া, সিরাজগঞ্জে। মুগ্ধ হওয়ার মতো তাঁর বইয়ের সংগ্রহ। ঈর্ষণীয় তাঁর পড়ার নেশা। যা-ই হোক, এ সপ্তাহে কন্যা নারী-পুরুষ তাঁদের মানসিক চাপ বহনের ক্ষেত্রে কৃতিত্ব দেখাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আপনার এই সাত দিন কাটবে সংখ্যা ৯-এর প্রভাবে। এ সংখ্যাটির শক্তি ঝড়ের মতো। কাজেই এ সপ্তাহে আপনার রাশিগত ক্ষমতা অত্যন্ত বেগবান হয়ে উঠবে। ফলে যেদিকে ব্যাট চালাবেন—সিক্কা (৪) অ্যান্ড ছক্কা (৬) উঠতে থাকবে। তবে কথায় ও কাজে ‘ওভার-ডুয়িং’ থেকে বিরত থাকবেন। কেননা, একটা কাজ খুব দক্ষভাবে করলেও সেটা মাত্রার অতিরিক্ত করতে থাকলে নষ্ট হয়ে যেতে বাধ্য।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কারও প্রতিশ্রুতিই এ সপ্তাহে বিগলিতভাবে বিশ্বাস করে ফেলাটা বোধ হয় আপনার পক্ষে উচিত হবে না। তার মানে এই নয় যে লোকের ছোটখাটো কথায়ও গোয়েন্দা শার্লক হোমস কিংবা ফেলু মিত্তিরের মতো চোখ সরু করে কোনাকুনি দৃষ্টিতে তাকাতে হবে। আপনি সতর্কভাবে যাচাই করে দেখবেন, শুধু বড় কোনো প্রতিশ্রুতি সামনে এলে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ধনু রাশির অনেকেরই ব্যক্তিগত জরুরি কাজ ফেলে রেখে গড়িমসি করার অভ্যাস আছে। এরা আবার পেশাগত কাজে খুব করিতকর্মা। এ সপ্তাহে ব্যক্তিগত কোনো কাজ ফেলে রাখবেন না। যেটা করার, করেই ফেলুন। এ সপ্তাহের কাজ পরে করতে গিয়ে হয়তো দেখবেন, সবকিছু মূল্যহীন হয়ে পড়েছে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >গ্রিক শাস্ত্রমতে মকরের মতো সংগ্রামী চরিত্র কমই আছে, ফলে পূর্ণ সাফল্য আদায় না করা পর্যন্ত সে কিছুতেই থামে না। তার সাফল্য একটু দেরিতে এলেও দীর্ঘস্থায়ী হয়। তবে মকরের রাগ ঘৃণা ভালোবাসা অতিরিক্ত তীব্র হতে দেখা যায়। এসব তাকে নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। এ সপ্তাহে তাকে মন শান্ত রেখে চলতে হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ভালো সময়। নির্ভয়ে সামনে এগিয়ে যান। প্রতিদ্বন্দ্বী সক্রিয় থাকলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >বঙ্গবন্ধু ছিলেন মীন রাশির এক শ্রেষ্ঠ পুরুষ। কাল ১৫ আগস্ট তাঁর মৃত্যু দিবস।...আপনি মীন জাতক কিংবা জাতিকা হিসেবে এক বিশাল গৌরবের অংশীদার।...এ সপ্তাহে আপনি কিছুটা সমালোচনার সামনে পড়তে পারেন। হাত-পা ছুড়ে এর প্রত্যুত্তর না দিয়ে চুপ করে থাকুন।