আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >অন্যের দুঃখকে মানুষ যখন তার নিজের দুঃখের মতো করে অনুভব করে—তখনই তার প্রাণ কাঁদে। বর্তমান যুগে আমাদের চারপাশে এত বেশি দুঃখ-কষ্ট যে, এসব দেখে সহজে আর কারও প্রাণ কাঁদে বলে মনে হয় না। (তবে পর্দায় সিনেমার নায়ক-নায়িকার দুঃখ দেখলে হয়তো আমাদের চোখে জল আসে, কেননা তাদের দুঃখ দূর করার কোনো দায়িত্ব আমাদের নেই।) কিন্তু মেষ-এর চরিত্র এমন যে মানুষের দুঃখে তাঁরা কাঁদেন এবং সেই কান্না কেউ দেখতে পায় না। তাঁরা গোপনে মানুষের অশ্রু মুছে দেন। মানুষকে সাহায্য করেন। মেষ-এর সাপ্তাহিক জীবনে আবার এ রকম একটি ঘটনা ঘটবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ রাশির জাতিক-জাতিকা হিসেবে আপনি আপনার মুক্তচিন্তার জন্য বিখ্যাত। চিন্তায় স্বাধীন বলেই আপনি একটু একগুঁয়েও হয়ে থাকেন বটে। তবে এ সপ্তাহে বেশি একগুঁয়েমি করলে শেষ পর্যন্ত আপনি ঠকে যেতে পারেন। কাজেই অন্যের সৎ যুক্তিকে বোঝার চেষ্টা করুন। ব্যক্তির কাছে নয়, পরাজয় স্বীকার করুন যুক্তির কাছে। শুভফল পাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ সপ্তাহে কোনো কারণে আপনার মনে কিছু বিরক্তি জমতে পারে। এই বিরক্তি কাটিয়ে উঠতে চেষ্টা করুন। সপ্তাহ অবশ্যই ভালো কাটবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আমার কাছে যাঁরা আসেন—ভাগ্যের বিরুদ্ধে তাঁদের অনেকেরই রয়েছে বিরাট অভিযোগ। তাঁরা বলেন, একটা কাজ গুছিয়ে এনে শেষ মুহূর্তে সবকিছু ভণ্ডুল হয়ে যায়। বর্তমান সময়ে কর্কটেরও এই একই নালিশ থাকতে পারে। আমি বলি, এই দুর্ভাগ্যজনক অবস্থা আমাদের সবারই হয়—কোনো না কোনো সময়ে। তবে এটা কারোই চিরকাল ধরে চলতে পারে না। কাজেই, আর একটু অপেক্ষা করুন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট।ভর # ১>অস্থিরতা হচ্ছে একটা Mental state বা মানসিক অবস্থা। বিশেষ কোনো Stress বা চাপ থেকে এর উত্পত্তি হয়। এই চাপের উত্স বা কারণটা খুঁজে বের করুন। তাতেই আপনার অস্থিরতা ৬০-৭০ শতাংশ দূর হয়ে যাবে। বাকিটাও চলে যাবে, যদি আপনি সঠিক খাবার খান, ব্যায়াম বা হাঁটাহাঁটি করেন এবং জোর করে হলেও আড্ডা, হইচই করেন, গান শোনেন। আর শুনুন, বহু অস্থিরচিত্ত মানুষকেও কিন্তু জীবনে সফল হতে দেখা যায়।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যা জাতক-জাতিকার মধ্যে অসাধারণ ব্যবস্থাপনা-ক্ষমতা থাকে। কাজেই আপনার এই ক্ষমতাটির ওপর আস্থা রাখুন। এ সপ্তাহে আপনি যেকোনো সমস্যাকে সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারবেন। হাসিমুখেই পারবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বেশির ভাগ তুলা জাতিকা এবং জাতকেরই এখন গড়ে একটা সুসময় চলার কথা। এর মধ্যে একটু-আধটু যা ছন্দপতন ঘটতে পারে—সেটা জীবনেরই নিয়ম। কাজেই মনের ওই নার্ভাস ভাবটা ঝেড়ে একদম জানালার বাইরে ফেলে দিন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >তুলার মতোই বৃশ্চিকেরও এ সপ্তাহে শরতের আকাশে ডানা মেলে উড়ে যাওয়ার সময়। কষ্ট কিছু থাকতেও পারে। তবে তা মুছে যাবে আন্দোলিত ডানার ঝাপটায়।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >এ সপ্তাহে খুব বাজে একটি জিনিস নিয়ে আপনাকে ভাবতে হতে পারে। সেটা হচ্ছে টাকা। টাকাটা খুব পবিত্র হলেও খুবই বাজে, কেননা টাকার চিন্তা মানুষকে ছোট করে দেয়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ক্ষমতা এ জগতে একটা আপেক্ষিক ব্যাপার। আপনার ক্ষমতার দাপট দেখিয়ে একজনকে আপনি অপমানিত করতে পারেন। আপনার চেয়েও ক্ষমতাবান অন্য একজন আপনাকে এক ঝটকায় নর্দমায় ফেলে দেবে। তার কাছে আপনার শক্তি হয়তো একটা মশার সমানও নয়। আপনার সেই অপমানটা কিন্তু সবাই দেখতে পাবে। ... এ সপ্তাহে তাই আপনার চেয়ে দুর্বল কোনো মানুষকে আঘাত করে নিজের বাহাদুরি দেখাতে যাবেন না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >শাস্ত্রে বলে, উদারতাই হচ্ছে খাঁটি কুম্ভ রাশির প্রধান বৈশিষ্ট্য। ...এ সপ্তাহে তাই নিজের স্বার্থ উদ্ধারের কাজটি আপাতত মুলতবি রেখে আপনি আশপাশের মানুষের দিকে নজর দিন। দেখুন—কারও জন্য কিছু করা যায় কি না। এর বিনিময়ে আপনি যা পাবেন—টাকা-পয়সা দিয়ে তার পরিমাপ হয় না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে মনটাকে আর একটুখানি দৃঢ় করুন। আর সামান্য একটু ভোগান্তির জন্য তৈরি হোন। সামনেই আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। সেই পরিবর্তনের আবর্তে পৌঁছে আপনি নতুন কিছুর দেখা পাবেন।