আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মেষ হিসেবে আপনার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে আপনি পথপ্রদর্শক এবং নেতা। আপনি নিজের জন্য নতুন পথ খোঁজেন, অন্যকেও পথ দেখান। আপনার চলতি সপ্তাহের অঙ্ক কষে দেখা যাচ্ছে, এ সপ্তাহে একটা কোনো নতুন গুরুত্বপূর্ণ ভাবনা আপনার মনে দানা বাঁধবে। নতুন ধরনের কাজের সুযোগও আপনি সামনে দেখতে পাবেন। আপনার এই সৃষ্টিশীল চিন্তাভাবনায় টেনশন থাকবে। একই সঙ্গে থাকবে আনন্দ ও রোমাঞ্চ।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আগস্ট মাসটি নানা দিক থেকে আমাদের জীবনে গুরুত্ববহ। এ মাসেই আমরা হারিয়েছি কজন চিরশ্রেষ্ঠ বাঙালিকে—বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। প্রথমজন মীন রাশির জাতক, দ্বিতীয়জন বৃষ। আর তৃতীয়জন মিথুন। তবে পাঠক, রাশিটা মুখ্য বিষয় নয়। মুখ্য হচ্ছে মানুষের কর্ম। সব রাশিতেই আপনি মহৎ মানুষ পাবেন। আবার, নিচ মানুষও পাবেন। যা-ই হোক, চলতি সপ্তাহে আপনি একটি বিশেষ আনন্দজনক কাজে জড়িয়ে পড়বেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আমার বিশ্বাস, মানুষের জীবনের দর্শন, আদর্শ ও নীতিই তার কর্মকৌশল তৈরি করে দেয়। লক্ষ্য অর্জন করার জন্য আমি কোন পদ্ধতিতে অগ্রসর হব, সেটাই তো আমার কর্মকৌশল। এ সপ্তাহে উদ্দেশ্যসাধনের পথে আপনার কিছু বাধা আসবে। শেষ পর্যন্ত আপনি বাধা জয় করবেন। তবে তার আগে সঠিক কৌশলটি আপনাকে বেছে নিতে হবে। মাথা কিছুতেই গরম করবেন না। মাথা গরম করলেই কিন্তু বুদ্ধি নাশ!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সব ক্ষেত্রেই কি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে?...সময়ের অভাবে এ সপ্তাহে আপনাকে একটি দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। বুকে সাহস নিয়ে কাজটি করুন। আত্মবিশ্বাস নিয়ে হেঁইয়ো বলে ব্যাট চালান। লাগলে এক থেকে শুরু করে ছক্কা পর্যন্ত হতে পারে। না লাগলে খুবজোর উইকেটকিপারের হাতে যাবে বলটা। সে ক্ষেত্রে আপনি গোল্লা পাবেন হয়তো, তবে গোল্লায় যাবেন না। অর্থাৎ আউট হবেন না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আপনার রাশিগত গুণগুলোর মধ্যে একটি হচ্ছে সাহস এবং অন্যটি হচ্ছে স্থিরতা ও দ্রুততার সংমিশ্রণ। এরই প্রয়োগ দ্বারা এ সপ্তাহে আপনি একটি বেসামাল পরিস্থিতিকে সামাল দিতে পারবেন। এভাবে সপ্তাহটি আপনার জন্য স্বস্তি ও আনন্দের সাত দিন হয়ে উঠবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে পড়তে এসে ছেলেমেয়েরা প্রথমেই যে কাজটি করে, সেটি হলো নিজের একটা পোশাকি নাম ধারণ করা। এসব নামে খুব জাঁক থাকে বটে, কিন্তু অর্থের কোনো বালাই নেই। যেমন—‘পড়ন্ত পৃথুল মন্টু’, ‘ডুবন্ত সিকান্দার’, ‘অজীর্ণ অঞ্জলি জলাঞ্জলি’, ‘মাশুক ম্যাসাকার’ ইত্যাদি। প্রিয় কন্যা, এ সপ্তাহে ঘন ঘন মত পরিবর্তন করবেন না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহে অন্তত একটা দিন একটানা অতিরিক্ত সময় ঘুমানোর আয়োজন করুন। এ ঘুমটা আপনার কাজে লাগবে। ব্যতিক্রম বাদ দিয়ে তুলা জাতক-জাতিকার এখন একটা সুসময় চলছে বলা যায়। তবে তাই বলে হাত-পা ছড়িয়ে বসে থাকলে চলবে না। লক্ষ্যের পেছনে উপযুক্ত শ্রম দিন, সুফল পাবেন। ঈদের পর ভ্রমণ হবে। প্রস্তুত থাকুন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘পিতৃস্মৃতি’তে জানিয়েছেন, ‘রবিবার দিন তিনি (কবিগুরু) চাকরবামুন সকলকে ছুটি দিতেন। (ওই দিন) সমস্ত কাজ আমাদের করতে হত।’ ব্যাপারটা কবির সপরিবারে শিলাইদহে বসবাসের সময়কার। অর্থাৎ ১৮৮৯ থেকে সম্ভবত ১৯০০ খ্রিষ্টাব্দের মধ্যে। তাহলেই দেখুন, আজ থেকে ১০০ বছরেরও আগে একজন বাঙালি প্রগতিশীলতার কত বড় একটি নমুনা রেখে গেছেন আমাদের সামনে। অথচ আজও আমরা তা গ্রহণ করতে পারিনি।...প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে আপনার কাজে অগ্রগতি হবে। নিন্দুকের মুখে পড়বে আলকাতরা।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >একজন জানালেন, ‘আমার মাথার ওপর একসময় স্থায়ী একটা ছাদ ছিল। কিছু লোক আমার সেই ছাদ কেড়ে নিয়ে তার বদলে আমাকে উপহার দিয়েছে খোলা আকাশ। বলুন, এখন আমার কষ্টে থাকা উচিত, না আনন্দে?’ এ ধরনের কথার উত্তর দেওয়া প্রায় অসম্ভব। প্রিয় ধনু, এ সপ্তাহে আপনার নিজের দিক থেকে চোখ ফিরিয়ে অন্যের দিকে তাকানোর প্রয়োজন হবে। সাত দিন অন্যকে নিয়ে ভাবলে আপনার ক্ষতি কিছু হবে না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >বাংলার রাজকীয় ব্যাঘ্রগণ কতখানি সংবাদ-সচেতন নাগরিক—ভেবে দেখুন! যেই না শুনেছে ব্যাঘ্র নিধনের সাজা ১২ বছর কারাবাস অ্যান্ড ৫০ হাজার টাকা জরিমানা, অমনি তারা বাড়িয়ে দিয়েছে তাদের মনুষ্য নিধন কর্মসূচি। বাঘের জন্য তো আর জেল-জরিমানার কোনো ঝামেলা রাখা হয়নি। যা-ই হোক মকর, এ সপ্তাহে কারও ওপর চড়াও হওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করবেন না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে শুধু এটুকু মনে রাখুন, কাউকে ভুল বোঝার চেয়ে একেবারে কিছু না বোঝাটাই বরং ভালো। অর্থাৎ মানুষকে বিচারে সময় নিন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >শেক্সপিয়ারের বাণীতে অনুপ্রাণিত হয়ে কি না জানি না, আমার এক বন্ধু বলত: কারোটা নেব না, কাউকে দেবও না। কথাটা ঋণপ্রসঙ্গে এসেছে। তবে, ঋণ দেওয়া-নেওয়া একটা আদিম অর্থনৈতিক বাস্তবতা। প্রিয় মীন, এ সপ্তাহে কেউ আপনার কাছে ঋণ চাইতে পারে। পারলে দেবেন। না পারলে আমার কী বলার আছে?