আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সংখ্যা ৪-এর আনুকূল্যে থেকে এ সপ্তাহে আপনি একাধিকভাবে লাভবান হবেন। এর মধ্যে প্রধান হচ্ছে অর্থ-সম্পদ। টাকা-পয়সাকে কোন অর্থে ‘অর্থ’ বলা হয়—ছেলেবেলা থেকেই এটা আমার একটা প্রশ্ন। অর্থ না থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে, এই জন্যই কি? আরবি ‘মানি’ থেকে এসেছে বাংলা ‘মানে’ কথাটি। এর সঙ্গে কি তাহলে ইংরেজি money-র কোনো যোগসূত্র আছে? অর্থ = মানে = মানি= money। (মূর্খের অর্থ দর্শন!) বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >নীলাদ্রি থেকে নীল সমুদ্র—যেকোনোটাই দেখার সৌভাগ্য হতে পারে। তবে সেটা ঈদের ছুটিতে কিংবা তারও একটু পরে। চলতি সপ্তাহটা প্রধানত বকবক করেই কাটবে। বিশাল আনন্দের ব্যাপার!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >বিশেষ মুহূর্তে, বিশেষ মেজাজে উৎকৃষ্ট ব্যান্ড সংগীত নিশ্চয়ই উপভোগ্য। ব্যান্ডের গান আমি প্রচুর লিখেছি একসময়। এখনো ভালো ভালো গান হচ্ছে। তবে সেদিন একটা গান শুনলাম। কথা এক বর্ণও বোঝা যায় না। প্রচণ্ড শব্দে বাজছে যন্ত্রগুলো, আর থেকে-থেকে শোনা যাচ্ছে গুলি-খাওয়া বাঘের মতো একটি আর্ত চিৎকার, ‘বালোবাশা, ও বালোবাশা!’ যা-ই হোক, মিথুন শিল্পী, লেখক, ক্রীড়াবিদ প্রমুখের জন্য চলতি সপ্তাহটি খুব ফলপ্রসূ হবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >দুর্যোগকবলিত এলাকা। প্রশাসনের পদস্থ কর্মকর্তা এলাকাটি পরিদর্শন করতে এসেছেন কয়েক দিন দেরিতে। ফলে ক্ষুব্ধ জনগণ মৌখিকভাবে তাঁকে খুব হেনস্তা করেছে। তিনি এর কোনো প্রতিবাদ করেননি। পরে এক সহকর্মী বললেন, ‘আপনি এসব ননসেন্স সহ্য করলেন কেন? পুলিশকে ইশারা করলেই তো ওরা ওদের যষ্টির শৈল্পিক প্রয়োগ দ্বারা ল্যাঠা চুকিয়ে দিত।’ কর্তাব্যক্তিটি বললেন, ‘দোষটা তো আমারই ছিল। তা ছাড়া আমাদের জনগণের বৈশিষ্ট্য এটাই যে, অবাধে গালিগালাজ করতে দিলে কিছুক্ষণ বাদে তারা আপনা থেকেই শান্ত হয়ে যায়।’ তাহলে প্রিয় কর্কট, তৈরি হয়ে যান। দোষ যারই হোক, প্রতিপক্ষের তিরস্কারের মুখে চুপ হয়ে থাকুন। সহানুভূতি কিংবা ক্ষমার ভোটটা এমনিতেই পেয়ে যাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সাধারণভাবে সিংহ নারী-পুরুষ অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী বটে, তবে লোভী মোটেই নন। যোগ্যতার বলেই তাঁরা ওপরে উঠতে চান। এ সপ্তাহে সিংহ জীবনের যেকোনো দিকে ওপরে ওঠার সিঁড়ি খুঁজে পাবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >পাকিস্তানের ফয়সলাবাদে আমার এক ক্লায়েন্ট আছেন। ব্যবসা উপলক্ষে মাঝেমধ্যে বাংলাদেশে আসেন। সেদিন তিনি তাঁর দেশ থেকে ফোন করলেন। আমি জিজ্ঞেস করলাম, ‘হ্যালো খাঁ সাহাব, হাউ আর ইউ ইন দিস ফ্লাড? কোই লোকসান তো নেহি হুয়া, না?’ তিনি রসিকতা করে বললেন, ‘আরে, নেহি ভাইয়া, ইয়ে তো গরিবোঁ কি ফ্লাড হ্যায়।’ সত্যি কথা। প্রাকৃতিক দুর্যোগ তো গরিবেরই জন্য। প্রিয় কন্যা, আপনি তো মানুষের জন্য কিছু করার কথা ভাবেন। এ সপ্তাহে আপনি একজন মানুষকে হলেও সাহায্য করবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >টিভি টক শোর তুখোড় বক্তাদের মতো কানেকটিভিটি, মাইন্ড-সেট, ইন্টার-অ্যাকশন, স্টেকহোল্ডার ইত্যাদি গালভরা বুলি আওড়াতে পারুন আর না-ই পারুন, আপনি একজন সুবক্তা। এ সপ্তাহে আপনি আপনার সুস্পষ্ট কথাবার্তা দিয়ে সবার কান, মাথা ও মন জয় করবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >সম্ভবত আপনি শুধু সামনের এই ঈদটা পার হওয়ার অপেক্ষায় আছেন। ঈদের কিছু পরেই আপনি সেই কাজটি করবেন—দু বছর আগেও যা আপনি করতে পারবেন বলে ভাবেননি। তাহলেই দেখুন, জীবনে সবকিছুই আপেক্ষিক। সফল হোক আপনার শুভ প্রয়াস।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমাদের তরুণেরা অনেক জানে, অনেক ভাবে। কিন্তু গণমাধ্যমের সব সিরিয়াস আলোচনা ও বিতর্ক অনুষ্ঠান থেকে ওদের একরকম সরিয়েই রাখা হয়েছে। টিভি চ্যানেলগুলোতে তরুণদের জন্য শুধু আছে কিছু মন-ভোলানো ফাজলামির অনুষ্ঠান। অথচ প্রচুর কিশোর-কিশোরী, তরুণ-তরুণী দেশ ও সমাজের নানা ইস্যু নিয়ে কথা বলতে চায়।... যা-ই হোক, এ সপ্তাহে ধনুর অর্থভাগ্যটা ভালোই রয়েছে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে বাইরের মানুষের চেয়ে আত্মীয়স্বজনের দিকেই আপনার বেশি মনোযোগ দেওয়ার দরকার হবে। যথেষ্ট বিশ্রামের মাধ্যমে স্বাস্থ্যের যত্ন নিন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >বেশির ভাগ কুম্ভেরই চমৎকার কাটবে এই সাত দিন। এই চমৎকার ‘কাটার’ পেছনে ‘টাকা’-টা তো আছেই, আছে আরও কিছু সুখ-শান্তি-আনন্দের উপলক্ষ। আছে প্রেম-প্রীতি-রোমান্সের ঘনঘটা (তবে শর্ত প্রযোজ্য, অর্থাৎ সবার জন্য নয়)।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এই আপাত অন্ধকারটাই আপনার জীবনের শেষ সত্য নয়। আলো আগেও ছিল। এখনো আবার ফিরে আসবে। একটু অপেক্ষা করুন।