আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >পুলিশেরও তো আত্মীয়স্বজন থাকে। এক লাঠিপেটা মহোৎসবে জনৈক পুলিশের ভাতিজা তার চাচার অবিরাম লাঠির ঘা খেতে খেতে চিৎকার করে বলতে লাগল, ‘ও চাচা গো, আমি যে আপনের আপ্পুন ভাইস্তে গো!’ পুলিশ মহোদয় বলেন, ‘আমি তোর চাচা হতি পারি, এই লাঠিখান তো আর তোর চাচা লয়। যা ভাগ, দৌড়া শালা!’ মেষের বিচার হচ্ছে অনেকটা এ রকমই। আপন-পর দেখে না। এ সপ্তাহে মেষ তাঁর জীবনের এক নতুন পর্বে প্রবেশ করবে। এই পর্বে তাকে নিরপেক্ষতার একটি মহড়া দিতে হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ খুব জীবনমুখী। বৃষ হিসেবে এ সপ্তাহে আপনাকে আপনার উং উং, অর্থাৎ উৎসাহ-উদ্দীপনা ধরে রাখতে হবে। হতাশা অ্যান্ড বিষণ্নতাকে তাড়িয়ে দিতে হবে। তাহলেই আপনাকে আমি একজন খাঁটি বৃষ বলতে পারব।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এক নাট্যকার কল্পনায় নাটকের একটি দৃশ্য তৈরি করে রাখেন। পরে আবেগের বশে আড্ডায় সেটি প্রকাশ করে দেন। শেষে দেখেন, একটি টিভি নাটকে দৃশ্যটির হুবহু নকল প্রচারিত হচ্ছে। আমাদের নাট্যকার তখন কী আর করবেন, দাঁত-মুখ খিঁচিয়ে বলে ওঠেন, ‘শালা আইটেম-চোরা কোথাকার!’ সৃজনশীল মিথুন, এ সপ্তাহে বকর-বকরটা একটু কম করুন। তা না হলে গবেষণা, ব্যবসা অথবা শিল্প সৃষ্টির ক্ষেত্রে আপনার মৌলিক চিন্তাখানা চুরি হয়ে যেতে পারে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >যথেষ্ট কল্পনাশক্তি না থাকলে কেউ ভালো ব্যবসায়ী হতে পারেন না। এর সঙ্গে থাকা চাই কঠিন বাস্তবতাবোধ। এ দুটি গুণের সমন্বয়ই আবার মানুষকে উৎকৃষ্ট শিল্পী-সাহিত্যিক-তদন্তকারী ইত্যাদিও করে তুলতে পারে। কর্কট এ ক্ষেত্রে অগ্রণী। কর্কট, এ সপ্তাহে আপনার মধ্যে খানিকটা আলস্য দেখা দিতে পারে। তাতে ক্ষতি কী। না হয় সামান্য জিরিয়েই নিন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এটি একটি প্রমাণিত সত্য যে মানুষে-মানুষে সম্পর্কের ক্ষেত্রে রাশির কোনো ভূমিকা নেই। অর্থাৎ যেকোনো রাশির দুজন মানুষের মধ্যে মিল হতে পারে, অমিলও হতে পারে। এ সপ্তাহে খুব অল্প লোকের সঙ্গে আপনার মতবিরোধ ঘটবে। পেশার ক্ষেত্রে যথেষ্ট মানুষের সহযোগিতা পাবেন। আয়-ব্যয়ের ভারসাম্যটা বজায় রেখে চলবেন। কিছু একটা সুখবর আশা করলে তা অন্যায় হবে না।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >চোখের আড়াল হলেই মনের আড়াল—ইমুন কতা কেডায় কইছে? অনেক সময় দূরে গিয়েই বরং একজন আরেকজনের কাছাকাছি আসে। আপনি যার সাড়া পাচ্ছেন না, এ সপ্তাহে তার সঙ্গে যোগাযোগটা একটু কমিয়ে আনুন। দ্রুত ফল পাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >অনেক সময়ই আমরা বুঝে উঠতে পারি না, কোন সমস্যাটা একেবারেই তুচ্ছ এবং কোনটা বড়। দেখবেন ছোট ছোট সমস্যা আপনা থেকেই মিটে যায়। ওগুলো নিয়ে সময় ও শক্তির অপচয় করবেন না। কথাটা প্রতি সপ্তাহেই মনে রাখুন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >তখন প্রতারিত হওয়ার কষ্টে ভেঙে পড়েছিলেন। এখন দেখুন, কত খুশি খুশি লাগছে। যেকোনো পেশার বৃশ্চিক এ সপ্তাহে অতীত ক্ষতি কাটিয়ে উঠে বহুগুণ বেশি লাভ পাবেন। নকল মুক্তা হারিয়ে খাঁটি হীরার টুকরো পাওয়া আর কি।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ন হন্যতে-খ্যাত মৈত্রেয়ী দেবী ১৯৮৭ সালে এক চিঠির উত্তরে আমাকে লিখেছিলেন, ‘অপরাধ সব সময়ই ব্যক্তিগত। তার বিচার ও সাজা হবে সভ্য রীতি অনুযায়ী।’ তাঁর কথা অনস্বীকার্য। কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত যেসব প্রচ্ছন্ন অপরাধ ঘটে চলেছে, সেসবের বিচার হবে কোন আদালতে? শুধু অন্তরের আদালতেই কি এসব মামলার নথি জমা হতে থাকবে? যা-ই হোক, এ সপ্তাহে ধনু একটু ‘দুশ্চিন্তিত’ অবস্থায় দিন কাটাতে পারেন। তবে বিপত্তি কিছু ঘটবে না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনজনের দেওয়া কষ্টটাই তো আমরা ফ্রেমে বাঁধিয়ে দেয়ালে ঝুলিয়ে রাখি। কেননা, এই কষ্টই সবচেয়ে মূল্যবান। তবে, ওই আপনজনকে আমরা ক্ষমাও তো করি। বেশির ভাগ সময় না চাইতেই ক্ষমা করা হয়। এ সপ্তাহে তেমনই কিছু ঘটবে আপনার জীবনে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >একটা কাজ হতে হতে হয় না—এ অবস্থা কার জীবনে না আসে? একটা সময়ে কাজটা কিন্তু হয়। আপনারও হবে। ভাবনা কী?মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >পেছনে তাকালে পেছন তো অনেক দূরে। সামনে তাকালে তবু ঘাট দেখার একটা আশা থাকে। ‘নিকট অতীত’ বলে কিছু নেই। সব অতীতই রয়েছে সমান দূরত্বে—‘দূর, বহু দূর।’ তবে, অতীত হচ্ছে একটা ঘটে যাওয়া সত্য এবং এর শক্তিও অনেক। কাজেই সামনে চলার আগে অতীতটা একনজর দেখে নিন। এতে বুঝবেন, কীভাবে কতটা পথ আপনি পাড়ি দিলেন আর কতটা পথ এখনো বাকি।