আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মোবাইল ফোনে এক যুবকের কল পেয়ে আমার ধারণা হলো, তিনি ভাগ্য জানার জন্য বোধহয় আমার কাছে আসতে চান। বললাম, আসুন একদিন। তিনি ধন্যবাদ জানিয়ে ফোন ছেড়ে দিলেন। কয়েক মিনিট পর এল তাঁর একটি এসএমএস: যেখানে আমার শেষ হয়ে গেছে পথ, সেখানে দাঁড়িয়ে চাই না জানতে/আমার ভবিষ্যৎ \... পড়ে আমারই মনটা খারাপ হয়ে গেল। ইনি কোন রাশির জাতক, জানতে পারিনি। তবে, এ সপ্তাহের জন্য মেষকে বলছি, নিজেকে যে হতাশ বলে জানায়, আসলে সে আশা ও বিশ্বাস ফিরে পেতে চায়। এ সপ্তাহে আপনিও আপনার আশা ও বিশ্বাস ফিরে পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >রাস্তায় বের হলে সৃজনশীল ঝগড়া-সাহিত্যের নানা শব্দাবলি শুনতে পাবেন। এগুলোতে থাকে যুগের প্রতিনিধিত্ব। আমাদের জনগণ অনেক সময় অর্থ না বুঝেই কিছু শব্দকে নিজের মতো করে ব্যবহার করে। একদিন শুনলাম, ‘অই, চোপ! তোরে আইজ মাইরা একদম ডাউনলোড কইরা ফালামু।’ আরেকজন বললেন, ‘তোরে ফ্লেক্সি কইরা তোর বাপের কাছে পাঠায়া দিয়াম।’...যা-ই হোক বৃষ, সপ্তাহ আপনার খুব শুভ। তবে, এখন কাউকে মেরে ডাউনলোড কিংবা ফ্লেক্সি না করাটাই ভালো হবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >নিজের কিছু একটা চুরি হলেই কি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে? কিছু চুরি হয়ে লাভও তো হতে পারে। পারে না? প্রিয় মিথুন, বয়স ও পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ হলে এ সপ্তাহে আপনার ‘মাইন্ডখানা’ চুরি হয়ে যেতে পারে। তবে আমি জানি, এ নিয়ে আপনি কিছুতেই থানা-পুলিশ করতে রাজি হবেন না। হবেন কি?!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >দুশ্চিন্তা নিয়ে আর রাত জাগার দরকার নেই। যাহা চাহিতেছেন, সম্ভবত তাহা আপনি এই সপ্তাহেই পাইয়া যাইবেন (প্রাপ্তি সংবাদ জানাইতে ভুলিবেন না)।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আদর্শ সিংহ সাধারণত অন্যের ব্যাপারে নাক গলিয়ে সময় নষ্ট করতে আগ্রহী থাকেন না। এ সপ্তাহে তাঁকে কিছুটা জোর করেই ওই কাজটি করানোর চেষ্টা চালানো হতে পারে। হে সিংহ, এ সপ্তাহে সযত্নে নিজের নাকখানা সামলে রাখুন। এই সুপরামর্শের জন্য পরে অবশ্যই আপনি আমাকে (মনে মনে) ধন্যবাদ জানাবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপাতদৃষ্টিতে যাঁদের খুব সুস্থ বলে মনে হয়, তাঁদের মধ্যেও অনেকের মারাত্মক সব বিকার থাকতে দেখা যায়। যেমন, এক ভদ্রলোকের বাড়িতে দিনে হোক কিংবা রাতেই হোক, কেউ দাওয়াত খেতে এলে তিনি বারবার তাঁকে অনুরোধ করতে থাকেন, ‘ভাই, আসুন, গোসলটা আগে সেরে ফেলুন। আরাম পাবেন।’ প্রিয় কন্যা, এ সপ্তাহে আপনি যদি কোনো ধরনের বিকারগ্রস্তের পাল্লায় পড়েন, তাহলে আপনার সহিষ্ণুতা বজায় রাখবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আপনার, যাকে বলে, বৃহস্পতি এখন তুঙ্গে অবস্থান করছে। কাজেই মনের মধ্যে কোনো ভয় রাখবেন না। কাজে আছে সাফল্য, সমস্যায় আছে পরিত্রাণ।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >শুধু সামাজিক ক্ষেত্রে সম্পর্কগুলোর পরিচর্যা করুন, অপ্রিয় সত্যগুলো একটু কোমলভাবে উচ্চারণ করুন। দেখবেন, সপ্তাহটা কেমন প্রাণবন্ত হয়ে ওঠে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সরল মহিলাটি জানান, তাঁর স্বামী এখন ‘শেয়াল’ মার্কেটে টাকা খাটাচ্ছেন। কথাটা প্রথমে বুঝতে না পেরে আমি আঁতকে উঠি। পরে বুঝে আশ্বস্ত হই যে, না, শেয়াল বা শৃগাল নয়, শেয়ার মার্কেটে! তাও ভালো, বাবা! এ সপ্তাহে ধনুর অর্থভাগ্য ভালো দেখা যায়। কোনো বিষয়ে সরাসরি প্রতিবাদ করা থেকে বিরত থাকুন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার বর্তমান অবস্থা অনেকটা তুলার মতোই। কাজেই সপ্তাহের শুরু থেকেই আপনি বুকের মধ্যে জ্বালিয়ে নিন আশার প্রদীপ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >পুরোনো ঢাকার এক উচ্ছ্বসিত খাদ্যবিক্রেতা টিভিতে বয়ান দিচ্ছেন, ‘এই যে কবাবটা দেখতেছেন, এইটা মোগল আমলের নবাবি কবাব। ৪০০ বচ্ছরের “পুরানাতন” (পুরাতন)। নবাব সহিমুল্লাহর আমলে সুরু।’ এসব বর্ণনা শুনে আমার ইতিহাস-জ্ঞান উল্টাপাল্টা হয়ে যায়। নবাব সলিমুল্লাহ...৪০০ বছর...মোগল আমল! ‘পুরানাতন’ শব্দটির উদ্ভাবনও আমাকে অভিভূত করে। ভাবি, এ সবকিছু নিয়েই হয়তো আমাদের পুরান ঢাকার সৌন্দর্য। ইতিহাসের ভুলগুলো এখানে খুবই তুচ্ছ একটা ব্যাপার। কুম্ভ, একটা জিনিস আপনার কেনার ইচ্ছা কিংবা দরকার। সেটা কেনা হবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনি তিরস্কৃত ও পুরস্কৃত দুটোই হবেন। কোনোটার ক্ষেত্রেই অতিরিক্ত আবেগ দেখাবেন না।