আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সার্থক টিভি নাটকের রেসিপি পেয়ে গেছি। আপনিও নিন। উপকরণ: গ্রাম। পুকুর। গরু-ছাগল ৪/৫টি। অর্ধ-উন্মাদ নায়ক ও তার দুই সুযোগ্য সহচর। নায়িকা—অবসরপ্রাপ্ত ছাত্রী। থাপ্পড় মারার দৃশ্য—৪টি। পানিতে চুবানোর দৃশ্য—২টি। রাস্তায় ধাওয়া করার দৃশ্য ৩টি। নায়িকার কাদায় পা পিছলে পড়ার দৃশ্য—১টি। নায়কের গাছে চড়ার দৃশ্য—১টি। মোবাইল ফোনে কথাবার্তা—পরিমাণমতো। নাচ-গান-ভাঙচুর—কমপক্ষে ২ রাউন্ড। নায়িকার পা ধরে খলনায়কের ক্রন্দন ও ক্ষমাপ্রার্থনা—১বার। ভৈরবী রাগে পুলিশের বংশীবাদন ও লাঠিযাত্রা—১বার। ব্যস্। এবার নোট সামনে রেখে কাগজ-কলম নিয়ে বসে পড়ুন। জীবনে সব কাজে ব্যর্থ হলেও এ কাজে আর ব্যর্থ হবেন না। এবারে শুনুন, এ সপ্তাহে আপনি সমস্যা সমাধানের পথে একাধিক মানুষের সহযোগিতা পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে বিশাল কোনো সাফল্য যদি নাও পান, তাহলেও আপনি ভালো থাকবেন অন্তত।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একটা কাজ কোনোমতে শেষ করে ফেলা আর ভালোভাবে শেষ করার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। আবার, সময়মতো কাজ শেষ করাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এ সপ্তাহে মিথুন যদি এই বিষয়টির প্রতি লক্ষ রাখেন, তাহলে নিশ্চিত সাফল্য পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >মনোযোগী শ্রোতা, তন্ময় পাঠক এবং খোলা চোখের অধিকারী না হলে অন্য অনেক কিছু হয়তো হওয়া যায়, কিন্তু লেখক হওয়া যায় না। (মানতে হবে, এ কারণেই আমি নিজেও অদ্যাবধি লেখক হতে পারিনি।) যা-ই হোক, প্রিয় কর্কট, আপনি লেখক-শিল্পী শ্রেণীর কেউ হয়ে থাকলে এ সপ্তাহে আপনার কপালে ভালো অনেক কিছু আছে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>টাকা না থাকলে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়। আবার, নিজেকে অনেক কিছু থেকে বঞ্চিত না করলে টাকা ধরে রাখাও যায় না। এ এক মহা মুশকিল। জ্ঞানীজন তাই হয়তো মানুষকে মধ্যম শ্রেণীর ধনী হওয়ার উপদেশ দেন। তাঁরা বলেন, পয়সার পেছনে অতিরিক্ত ছুটলে জীবনে শূন্যতা আসে। প্রিয় সিংহ, পয়সা আপনার অনেক আসবে। কিন্তু জীবনটা উপভোগের সময়গুলো ফিরে আসবে না। কাজেই এখনই নিজস্ব অর্থনীতির পেছনের দর্শনটা ঠিক করে নিন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার শুভ পাথর ইন্দ্রনীলা। আংটিতে পরার ‘খাঁটি’ পাথর যিনি বাংলাদেশে খুঁজে পাবেন, তিনি এমনিতেই সৌভাগ্যবান। তার আর পাথর কিনে আঙুলে ব্যবহারের দরকার নেই! ...এ সপ্তাহে আপনি একটি সমস্যার সমাধান করে দিয়ে যশ এবং অর্থ—দুই-ই পকেটস্থ করবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >অনেক আনন্দ আসবে জীবনে। তবে, এতে দিশাহারা হবেন না। আর, যেকোনো গুজব শুনে সত্য-মিথ্যা যাচাই না করেই লাফিয়ে উঠবেন না। সপ্তাহ শেষ পর্যন্ত শুভই রয়েছে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কিছু টাকার জোগাড় থাকলেই এ সপ্তাহে ভালো একটা কাজ আপনার হয়ে যাবে। টাকাটা কোত্থেকে আসবে, সে ভবিষ্যদ্বাণীটাও কি আমাকেই করতে হবে?ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনি প্রতিদিনই ভাবেন, আজ যা হওয়ার তো হয়েই গেল। কাল নিশ্চয়ই ভালো কিছু ঘটবে। এই হচ্ছে মানুষের বেঁচে থাকার ধারা। প্রেরণাও বলা যেতে পারে। কাঁটায়-কাঁটায় ৯-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনি অভাবনীয় একটি সুসংবাদ পেতে পারেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >জ্যোতিষী হলেও আমিও একজন মানুষ। ‘অপরাজিতা’ আমার সবচেয়ে প্রিয় ফুল। একবার টবে একটা ফোটাতে পেরেছিলাম। আর ওই ফুল খুঁজে পাইনি। সেদিন পত্রিকায় একটি ‘অপরাজিতা’ ফুলের ছবি দেখে কেটে রেখেছি। অন্যায়ের কাছে পরাজয় স্বীকার না করাটাই আমার মতে সবচেয়ে বড় জয়। প্রিয় মকর, এ সপ্তাহে এই মনোভাবটাই কামড়ে ধরে থাকুন। জয়ী হোন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সাফল্য আপনার দরজায় এসে কড়া নাড়ছে। আপনি কি শুনতে পাচ্ছেন?মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >বুদ্ধি এবং সাফল্যের সমন্বয়ই সচরাচর মীনকে সাফল্যের দিকে এগিয়ে দেয়। তবে এ সপ্তাহে মীনের সাহস-ব্যাংকে একটু ঘাটতি দেখা দিতে পারে। কাজেই মীন, দ্রুত আপনার সাহস ফিরিয়ে আনার ব্যবস্থা করুন।