আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >জীবনের মোড়ে মোড়ে মানুষের জীবনে একটি করে নতুন অভিষেক হয়। এখন মেষ নারী-পুরুষেরও তাই হবে। হলিউডের অভিনেতা মার্লোন ব্র্যান্ডো ছিলেন মেষ জাতক। দ্য ফিউজিটিভ কাইন্ড ছবির একটি দৃশ্যে তাঁকে চড় মারতে হয় অভিনেত্রী আনা মানিয়ানির গালে। অভিনয়ে সম্পূর্ণ নিমগ্ন ব্র্যান্ডো আনাকে এত জোরে চড়টি মারেন যে আনার একটা দাঁত পড়ে যায়। এ নিয়ে অনেক ঝামেলা হলেও আনার চড় খাওয়ার অভিব্যক্তিটি এতটাই জীবন্ত হয় যে তাঁর খ্যাতি শীর্ষে উঠে যায়। সেই সঙ্গে ব্র্যান্ডোর খ্যাতিও এক নতুন মাত্রা লাভ করে। নতুন করে অভিষেক হয় অমর এই অভিনেতার। ঘটনাটি আজ স্মরণের যোগ্য। (ছবিটি দেখার কিছুদিন পরে আমি ব্যাপারটা জানতে পারি।)বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >হট্টগোল চট্টোপাধ্যায়, হয়রান খান, পাটখড়ি পাল ও চোরাচোখ চৌধুরী। এরা বিভিন্ন রাশির অভিন্ন হূদয় বন্ধু। এরা প্রমাণ করেছেন, বাজারের রাশিশাস্ত্রে ‘রাশির গরমিলে মনের অমিল’ বলে যে কথাটি চালু আছে, তা ১৩২ পার্সেন্ট ভুয়া। প্রিয় বৃষ, এ সপ্তাহে এমন একজন আপনার খুব আপন হয়ে উঠবে—রাশির মিল নেই বলে যাকে আপনি এত দিন বেশ খানিকটা সন্দেহের চোখেই দেখে এসেছেন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একটা মিথ্যা বারবার বলতে হয়। কিন্তু একটা সত্য একবার উচ্চারণ করাই যথেষ্ট। হ্যাঁ, একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে হলে প্রচুর পুনরাবৃত্তির প্রয়োজন হয়। তবুও তা শেষ পর্যন্ত টেকে না। কাজেই মিথুন, আজকের মিথ্যার তুমুল প্রচারণাকে ভয় পাবেন না। আপনার সততা এ সপ্তাহেই প্রমাণিত হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আমাদের দেশে এমন এক বিরল ব্যক্তি আছেন, যিনি আন্তর্জাতিক পুরস্কার পেতে পেতে ক্লান্ত হয়ে গেছেন বলেই আমার ধারণা। এখানে শতকরা ৯০ ভাগ তাঁর মেধা ও পরিশ্রমের ফল। বাকিটা ভাগ্য। এ সপ্তাহে কর্কটও তাঁর মেধা ও শ্রম দ্বারা সাফল্য হাতিয়ে নেবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>নিউমারলজির উদ্ভাবক হচ্ছেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। বয়সে তিনি যিশুখ্রিষ্টের ৫০০ বছরের বড়। তাঁর মতে, প্রতিটি মানুষের ওপর বিশেষ বিশেষ সংখ্যার প্রভাব রয়েছে। সিংহ রাশি এ সপ্তাহে সংখ্যা ৫-এর ঘরে। তাকে প্রতারণার হাত থেকে এখন সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >পয়সা এমন একটা জিনিস, যা পাওয়ার সময় গুনতে হয়, দেওয়ার সময়ও গুনতে হয়। গুনতে গুনতেই জীবন কেটে যায়। এ সপ্তাহে আপনাকে ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা নিয়ে প্রচুর ভাবতে হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, সংবাদপত্রই খবর জানার সবচেয়ে ভালো মাধ্যম। রেডিও কিছুটা ভালো। কিন্তু টিভি চ্যানেলগুলোর সংবাদ এতটাই অসম্পূর্ণ আর দায়সারা গোছের যে মাথায় রক্ত চড়িয়ে দেয়। অনেক সময় নিউজ রিপোর্টিংগুলো এমন হয় যে কেউ বক্তব্য দিতে হাঁ করার সঙ্গে সঙ্গে ক্যামেরা অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রিপোর্টারের ঘড়ঘড়ে কণ্ঠের হড়বড়ে উচ্চারণে দ্রুত কিছু ব্যাপার-স্যাপার জানিয়ে দেওয়া হয়। এরই নাম কি টিভি সংবাদ? প্রিয় তুলা, এ সপ্তাহে টিভি নিউজের মতো আধাখামচা খবর নয়, গোটা একটা নিজস্ব সুখবরই আপনি পাবেন। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বাঙালি অতি উচ্চ ধরনের আশাবাদী। যেমন, গাড়িহীন এক ভদ্রলোক পত্রিকায় গাড়ির ড্রাইভার চেয়ে বিজ্ঞাপন দিচ্ছেন। কারণ হিসেবে তিনি জানালেন, ‘লটারি জিতলে তো ধরেন গিয়া গাড়িটা পামুই। তখন আবার ড্রাইভার পাইতে ঝামেলা। তাই আগে আগে ড্রাইভারের ইন্টারভিউখান লয়া রাখলে ক্ষতি কী?’ মোক্ষম যুক্তি!... প্রিয় বৃশ্চিক, শুভ পরিবর্তন আসিতেছে। প্রস্তুত হউন!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >শাস্ত্রে আছে, ধনু সহজে তার স্বাস্থ্যগত, আর্থিক বা অন্য কোনো দুর্দশা অন্যের কাছে প্রকাশ করে না। আসলেও বিশেষ প্রয়োজন ছাড়া এবং বিশেষ কোনো মানুষকে ছাড়া এসব ব্যাপার বিস্তারিত না বলাই ভালো।...অস্তিত্ব ও মর্যাদা রক্ষার লড়াইয়ে ধনু এখন এক পা সামনে এগিয়ে যাবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ঘটা করে কাউকে বরণ করা কিংবা বিদায় সংবর্ধনা জানানো নিশ্চয়ই একটা চমৎকার ব্যাপার। তবে মাঝখানের সময়টুকুতে তাকে কী চোখে দেখলাম, কীভাবে রাখলাম—সেটাই হচ্ছে আসল কথা। কাজেই বর্তমানকে মূল্য দিন। ভবিষ্যৎ থাক আরেক শনিবারের অপেক্ষায়। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ব্রিটিশ আমলে এক বাঙালি লিখেছিলেন—‘ইহারা (ইয়োরোপিয়ানরা) একটি অসভ্য জাতি। ইহাদিগের ঘরের ভিতর শৌচাগার থাকে।’ অথচ সময়ের বিবর্তনে আজ বাংলাদেশের গ্রামের বাসগৃহেও ‘অ্যাটাচড বাথরুম’ দেখা যায়। বিশাল সাংস্কৃতিক উত্তরণ! গ্রামের কিশোর কথায় কথায় বলে—‘শিট্’। কিশোরী বেড়ালের মতো দাঁত বের করে বলে ওঠে—‘ম্যাঁও’!—অর্থাৎ ‘ওয়াও’। এদিকে সর্বক্ষণ আমাদের বলা হচ্ছে—‘শেকড়ের দিকে তাকাও’। তাকাব কী, শেকড়ে তো পচন ধরেছে! সাংস্কৃতিক বিবর্তন নয়, এটা আমাদের সাংস্কৃতিক বিভ্রান্তির যুগ। ...ক্ষুব্ধ রচনা থামিয়ে বলি, অনেক কুম্ভেরই জীবনে এখন আসবে শুভ পরিবর্তন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >দাগ মোছার জন্য ইরেজার বা রাবার বেশি ঘষলে কাগজ আরও বেশি কালো দাগে ভরে যায়। কাজেই নিজের ভুল ঢাকতে গিয়ে অতিরিক্ত কসরত করবেন না।