আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল।ভর # ৬ >রাশির রহস্যটা বুঝতে গিয়ে এ জীবনে আমি মোট আট জোড়া বিভিন্ন বয়সী যমজকে পরীক্ষা করেছি। এদের রাশি এক, জন্মসংখ্যাও হুবহু একই, অথচ এদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য এক নয়। পাঠক, ব্যাপারটা গভীরভাবে ভাবুন। পৃথিবীতে কোনো দুজন মানুষ একরকম নয়। কাজেই শুধু রাশি দিয়ে মানুষকে নির্ভুলভাবে বিচার করা সম্ভব নয়। ...তবুও, রেওয়াজ অনুযায়ী হিসাব করে বলছি, চলতি সপ্তাহে মেষ নারী-পুরুষকে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে চলার কাজে ব্যস্ত থাকতে হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >একটু খেয়াল করে দেখুন—চারটি ভাষায় একই ধরনের শব্দের অর্থ কত কাছাকাছি। ইংরেজি ‘Josh’ হাসি-ঠাট্টা-তামাশা; সংস্কৃত ‘জোষণ’—আনন্দ, প্রীতি এবং ফারসি ও বাংলা ‘জোশ’— উদ্দীপনা, উৎসাহ, উষ্ণতা। চলতি সপ্তাহে বৃষগণ ওই সব কটি অর্থেই ভালো সময় কাটাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >জীবনে প্রথম বক্তৃতা দিতে মঞ্চে উঠে এক বক্তা তার চিকন গলাখানা ঝেড়ে নিয়ে বললেন, ‘আমার প্রিয় ভাই ও বোনগণ।’ শ্রোতারা হেসে উঠলেন। বক্তা এবারে তাঁর সম্বোধন সংশোধন করে নিয়ে বললেন, ‘ভাইসব ও বোনসব...।’ এতেও কুলরক্ষা হলো না দেখে তিনি বলে উঠলেন, ‘বহুবচনে মোর প্রিয় ভাইবোন...।’ ডিয়ার মিথুন, এ সপ্তাহে যুক্তিতে ঠেকে গেলে বিনয়ের সঙ্গে হার মেনে নিন। এতে আসলে আপনারই জয় হবে। এ এক অন্য রকম জয়।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >টিভিতে এক মহিলা আরেক মহিলার সাক্ষাৎকার নিচ্ছেন। কিছুক্ষণ ধরে শুনতে শুনতে আমার গুলিয়ে গেল কার সাক্ষাৎকার কে নিচ্ছেন। ব্যাপারটা অহরহই ঘটছে। আপনিও লক্ষ করে থাকবেন। অতিথিকে সাদরে ডেকে এনে তাঁর ওপর টেক্কা মারাটাই এখানে মুখ্য ব্যাপার। ‘বাকি সব জঞ্জাল।’ যা-ই হোক কর্কট, এ সপ্তাহে কারও বকওয়াজের তলায় কিছুতেই যেন চাপা পড়ে যাবেন না। আজকাল জ্ঞানী-গুণী মানুষেরও ‘চাপার জোর’ না থাকলে পাবলিকের কাছে তাঁকে হাবা বলে প্রমাণিত হতে হয়। অর্থাৎ, সবারই কমিউনিকেশন স্কিল থাকাটা একান্ত জরুরি।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে নিজ অবস্থানের ২০/৩০ কিলোমিটারের ভেতরেই ভ্রমণ সীমাবদ্ধ রাখুন। একান্ত জরুরি হলে আলাদা কথা। সপ্তাহের বকেয়া ঘুম থাকলে কোনো একদিন মওকা মতো ঘুমিয়ে নিন। গুরুজনের বিশেষ কোনো বক্তব্য থাকলে খুব মন দিয়ে শুনে নিন। তবে তড়িঘড়ি কোনো সুনির্দিষ্ট কমিটমেন্টে যাবেন না। টাকা-পয়সা বিনিয়োগের ব্যাপার থাকলে ধীরগতিতে সিদ্ধান্ত নিন। শুভ ফল পাবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >খুব সহজ করে যদি বলি, ‘অভিনয়’ হচ্ছে ‘অনুকরণ’। আমার শিক্ষক ঋত্বিক কুমার ঘটক বলতেন, ‘চরিত্রের আত্মা আগে তোর ওপর ভর করতে হবে। এরপর আসবে চরিত্রটিকে অনুকরণের কলাকৌশল।’ কিন্তু প্রিয় কন্যা, জীবনের অন্যান্য কাজে অন্যের অনুকরণ করা মানেই নিজের দৈন্য প্রদর্শন করা। এ সপ্তাহে এবং পরবর্তী সব সপ্তাহে যোগ্য ব্যক্তি দ্বারা প্রভাবিত হোন, তবে কাউকে অনুকরণ করতে যাবেন না। নকল কখনো আসলের সমকক্ষ হতে পারে না। আসলকে ছাড়িয়ে যেতেও পারে না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চারুকলায় আমার বড় ভাই এবং চাকরিজীবনে আমার সহকর্মী কমরেড প্রফুল্ল রায় মাঝেমধ্যে অফিসে পৌঁছেই বলতেন, ‘হায় হায়, আমার কী হবে, আজ আমার হাতে একটাও সমস্যা নেই। কেউ তোমাদের কিছু একটা সমস্যা দাও আমাকে। সমাধানের চেষ্টা করি।’ তুলা, এ সপ্তাহে আপনাকে এগিয়ে এসে সমস্যা খুঁজতে হবে। অলস ক্রিকেট ফিল্ডারের মতো বলটা হাতের কাছে আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলে চলবে না।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >দু-চার দিনের খ্যাতির ঝলক আর ইতিহাসের পাতায় নাম ঝলমল করা এক কথা নয়। ইতিহাসে নাম লেখাতে গেলে মেধা ও শ্রমের সঙ্গে চাই অন্যকে ভালোবাসার অফুরন্ত ক্ষমতা। স্বার্থপরের নাম ইতিহাস কখনো গ্রহণ করে না। করলেও সেটা হবে কুখ্যাত ব্যক্তিদের তালিকায়। মহান বৃশ্চিককে এই সাধারণ সত্যটি শেখানোর প্রয়োজন পড়ে না। শুধু মনে করিয়ে দেওয়াটাই আমার কাজ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >স্কুলজীবনে স্কাউট প্রশিক্ষণে ট্রুপ লিডার পতন ভাই মাঝেমধ্যে ‘মুভ!’ বলে হাঁক দিতেন। অর্থাৎ নড়ো, তৎপর হও। বলতেন, ‘নো অ্যাকশন, নো রেজাল্ট।’ বোঝাতেন—প্রথম তৎপরতা হচ্ছে চিন্তার তৎপরতা। এরপর কাজ। প্রিয় ধনু, জড়বস্তুর মতো চিন্তা ও কর্মশূন্য হয়ে বসে থেকে কোনো সাফল্য আশা করা যায় না। সো, ডিয়ার ধনু, মুভ, মুভ!মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ভালো কাটবে সাতটা দিন। আচমকা ভটাশ করে কিছু বাড়তি টাকাও পেয়ে যেতে পারেন। তখন তো আর আমাকে চিনবেন না, তাই না?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে আপনার পাওয়া অঙ্গীকারগুলো মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >যা করছেন—খুব মন দিয়ে করতে থাকুন। ফলের কথা ভাববেন না। ফল লুকিয়ে রয়েছে আপনার কাজের গুণমানের আড়ালে। অতএব, সময় আসুক।