আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমার এক ক্লায়েন্ট জানালেন—তাঁর আগের বিয়েটা নাকি ‘মিসড কল’ হয়ে গেছে! অর্থাৎ, বিয়ের এক সপ্তাহের মধ্যেই ভেঙে গেছে। ভাষার এ এক চমকপ্রদ ব্যবহার। এভাবে নানা শ্রেণীর মানুষের কাছ থেকে আমি নিত্যনতুন কথনরীতি শিখি। নাটকের সংলাপ লিখতে এগুলো আমাকে সাহায্য করে। বাস্তব ভিত্তি থাকার ফলেই এগুলো আমার কাছে দামি। যা-ই হোক প্রিয় মেষ, এ সপ্তাহে আপনি বিজয়ী হবেন। তবে লোকের কথার পূর্ণ অর্থ বুঝবার আগেই লাফ মেরে উঠবেন না। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >শিশুরা বড়দের শব্দের প্রয়োগ থেকেই ভাষা শেখে। শুনে শুনেই শেখে। অভিধান দেখার প্রয়োজন হয় না। অভিধান অনেক পরে প্রয়োজন হয়—জটিল শব্দের অর্থ জানবার জন্য। ব্যাকরণের ভূমিকাও পরে আসে। স্বতঃস্ফূর্ত ভাষাকে শৃঙ্খলার মধ্যে আনতে গিয়েই ব্যাকরণের জন্ম। প্রিয় বৃষ, আপনি ব্যবসায়ী, শিল্পী, ক্রীড়াবিদ থেকে শুরু করে যেকোনো পেশার নারী কিংবা পুরুষ হন—অন্যের কথাবার্তা মন দিয়ে শুনুন, বুঝতে চেষ্টা করুন। তাহলেই সাফল্য আসবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আমি যেমন দেখি, ‘সুখ’ হচ্ছে একটা ‘ইলিউশন’—ভ্রম বা মায়া। এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। মানুষের জীবনে যা থাকে বা থাকতে পারে—তার নাম হচ্ছে ‘আনন্দ’। ক্ষণস্থায়ী টুকরো-টুকরো আনন্দের যোগফলকেই আমরা জীবনের সার্থকতা বলতে পারি। এক আনন্দ থেকে আরেক আনন্দে পৌঁছানোর মাঝখানে থাকে বেদনা ও ব্যর্থতা।...গভীর আনন্দের দিকে চোখ রেখে চলুন। আজকের এই গাঢ় অন্ধকারটাই শেষ সত্য নয়। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বাথরুমে তড়িঘড়ি ‘গা শুকাতে গিয়ে’ কখনো হেয়ার-ড্রায়ার ব্যবহার করা যায় না। ওতে বিপত্তি ঘটতে পারে। তাই এ সপ্তাহে একটা কাজ যেভাবে এবং যতক্ষণে শেষ করা উচিত—সেই প্রক্রিয়ায় এবং ততক্ষণেই কাজটা শেষ হতে দিন। নিশ্চয়ই সফল হবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>তিনি যে-ই হন—তাঁর কথা বেশি গায়ে মাখবেন না। ‘হয়তো তাঁহার মাথার গিয়ার গিয়াছে ফেঁসে। (মনে মনে) তাই একচোট নিন হেসে।’ এ সপ্তাহের শেষাংশ আপনার খুব ভালো যাবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কণ্ঠশিল্পী নৃত্যশিল্পী অভিনয়শিল্পী টু ‘ক্রীড়াশিল্পী’—সবার জন্য দুর্দান্ত সফল একটি সপ্তাহ। বাদবাকিরাও সফল হবেন। তবে, এ সপ্তাহে সকল কন্যাকে খাদ্যবিষয়ক সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বড় বড় মানুষকে দেখি—তাঁরা যেন জীবনে সফল হয়েই লজ্জায় মরে যাচ্ছেন। আর, তুচ্ছের চেয়েও তুচ্ছ লোককে বলতে শুনি—(যেমন কোনো কণ্ঠশিল্পী)—‘এ বছর আমার গানের যে “জেলবামটি” বের হচ্ছে—সেটাকে আপনারা একটা ঐতিহাসিক গান-বোমাই বলতে পারেন। কেউ এর সঙ্গে টেক্কা দিতে পারবে না। আমি কোন ঘ্রানার (ঘরানার) শিল্পী, জানেন তো?’ প্রিয় তুলা, এ সপ্তাহে আপনি একটি বিশেষ সাফল্য পাবেন। কাজেই ওপরের কথাগুলো মনে রাখিতে মর্জি হয়। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এক নেতা প্রায় তিন মাস এলাকায় গরহাজির। আমরা ভাবলাম ‘কৌশলগত’ কারণে মাটির তলায় চলে গেছেন। শেষে দেখি, না, হাজির। পান-খাওয়া দন্ত বিকশিত করে হেসে বললেন—‘গ্রামে গিয়া একটু যাত্রা ওয়ার্কশপ কোর্স সাইরা আসলাম।’ তারপর গলা খাঁকারি দিয়ে প্রচণ্ড আওয়াজে গর্জন করে উঠলেন—‘ম্যা, ম্যা, আপনার প্যা (পা) আর অ্যামার এই ন্যাংগা (নাঙ্গা) তেলওয়ার ছুঁয়ে শপথ কচ্ছি...।’ বুঝলাম, এই ভদ্রলোক তাঁর পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দারুণ সিরিয়াস। এটাই উচিত। প্রিয় বৃশ্চিক, আড়মোড়া ভেঙে আর এক ধাপ সামনে চলে যান। পারবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমার ছেলেটা যখন খুব ছোটো ছিল—তখন ওকে আমি চন্দ্রবিন্দু-র উচ্চারণ সম্পর্কে জোর তালিম দিই। তাতে লাভ তেমন হয় না। সে চাঁদ-কে চংগাত, বাঁশ-কে বংগাশ, হাঁস-কে হংগাস—ইত্যাদি এলোপাতাড়ি উচ্চারণ করতে থাকে। শেষ পর্যন্ত সে যখন কাঁঠাল-কে কংগাঠাল উচ্চারণ করে—তখন আমি হাল ছেড়ে দিই। যা-ই হোক প্রিয় ধনু, এ সপ্তাহে সহজে যদি হাল না ছাড়েন—তাহলে বিশাল একখানা সাফল্য আপনার হাতে আসবে। একেবারেই সেই ‘চংগাত’ বা চাঁদের সমান। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >মানুষ একমাত্র জীব—যে অবাক হতে ভালোবাসে। এ সপ্তাহে আপনার অবাক এবং আনন্দিত হওয়ার কারণ ঘটবে। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মাত্রার অতিরিক্ত সময় ধরে পরিকল্পনা নিয়ে ঘষাঘষি করবেন না। যথাসময়ে পরিকল্পনাটা বাস্তবায়নের কাজ শুরু করে দিন। এ সপ্তাহেই কাজ শুরু করে দিলে আপনি সাফল্যের আশা করতে পারেন। লোকের কথা নিয়ে মাথা ঘামাবেন না। আমাদের সমাজটা এমন যে, মানুষকে নিরুৎসাহিত করাটাই এখানে বিশাল কর্তব্য বিবেচনা করা হয়। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এবার আপনার দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আপনার আত্মবিশ্বাস ফিরে না আসার বিন্দুমাত্র কারণ এখন আর দেখি না।