আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >কলকাতার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের খুব সুন্দর একটা গান আছে, ‘যদি আমাকে দেখো তুমি উদাসী, ফিরে যেয়ো না...’। সেই গানটির সূত্র ধরে বলি—মেষ রাশিগতভাবেই সদা সচেতন। তা হলেও, চলতি সপ্তাহে মাঝেমধ্যে তিনি একটু উদাসীন বা আনমনা হয়ে উঠতে পারেন। এ অবস্থায় জোর করে কোনো চিন্তা বা কাজ না করে মনকে একটু বিশ্রাম দেওয়াই ভালো। এর পর থেকে সব ঠিক হয়ে যাবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >শাস্ত্রে আছে, বৃষ জাতক-জাতিকার একটু মুটিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। আমি অবশ্য তা বিশ্বাস করি না। কেননা, বৃষ রাশির বহু কৃশকায় বা রোগা ক্লায়েন্ট আমার আছেন। তবুও খাওয়া-দাওয়ার বিষয়ে সাবধানী হতে দোষ কী, তাই না? চলতি সপ্তাহে বৃষের একটা জরুরি কাজ সামনে এগিয়ে যাবে। রোগা-পটকা হলে এগিয়ে যাওয়াটাও একটু সহজ বলেই মনে হয়। আপনি কী বলেন?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >টিভির সংবাদ পাঠকদের ‘হয়েছেপ্, করেছেপ্, থাকছা’ (হয়েছে, করেছে, থাকছে) ইত্যাদি শুনতে শুনতে আমার প্রমিত বাংলা উচ্চারণসংক্রান্ত যাবতীয় জ্ঞান আজকাল গুলিয়ে যেতে শুরু করেছে। আপনার কী অবস্থা, বলুন। যা-ই হোক, এ সপ্তাহে সব কাজ করুন সাফল্যের বিশ্বাস মনে রেখে। আর শুনুন, খবরের কাগজটা পড়তে থাকুন খুব মন দিয়ে। কোথায় আপনার জন্য অত্যন্ত জরুরি এবং ভালো কিছু খবর বা বিজ্ঞাপন থাকে—বলা তো যায় না!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >একটি ছোট্ট মেয়ে আমাকে ফোন করে ইচ্ছেমতো কথা বলছে। তার মা ফোনটা নিয়ে নিলেন। ক্ষমা চেয়ে বললেন, ‘দেখুন, আমার মেয়েটা এই ছয় বছর বয়সে পা দিয়ে প্রথম কথা বলতে শিখেছে। ওর এখন এত বেশি কথা বলার শখ যে ওকে আলাদা একটা মুঠোফোন কিনে দিয়েছি। আপনি কিছু মনে করবেন না।’ বাচ্চারা গড়ে বোধ হয় এক বছর বয়স থেকে কথা বলে। তাই মেয়েটির কথা ভেবে আমার মায়া হলো। ওর মাকে বললাম, ‘ওর যখন ইচ্ছে আমাকে ফোন করুক, ব্যস্ত থাকলেও আমি কথা বলব।’ ঘটনাটি অপ্রাসঙ্গিক নয়। আপনি যদি এ সপ্তাহে কাউকে কথা বলতে না দেন, তাহলে অনেক জটিলতার সৃষ্টি হতে পারে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আমার তো মনে হয়, বিজ্ঞান হচ্ছে কমন সেন্স। ভোরবেলা পাখির কিচিরমিচিরকে কবিরা ‘পাখির মধুর তান’, গান বা সুর বলেন। মনের আনন্দে নাকি গান করে ওরা। আমি তো ভাবি উল্টো। আমি ভাবি—সারা রাত অভুক্ত থেকে খিদের জ্বালায় ওরা ডাকাডাকি করে, খাদ্যের খোঁজে বের হয়। আমার এই কথাটা একই সঙ্গে বিজ্ঞান ও কমন সেন্স হতে পারে। প্রিয় কর্কট, এ সপ্তাহে আগে মনের ভেতর নির্ভুল যুক্তি তৈরি করে তারপর কারও সঙ্গে কথা বলুন। এতে নিশ্চয়ই আপনার উদ্দেশ্য সাধন হবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >দেখবেন, সাধারণত শিল্পচর্চায় নিয়োজিত নারী-পুরুষ দীর্ঘজীবী হয়ে থাকেন। এঁরা সৃষ্টিশীল আনন্দের পৃথিবীতে বাস করেন। ঘাতক বাস্তবতার আঘাত থেকে সরে থাকেন। মানসিক মুক্তির মধ্যে থাকেন। ফলে স্ট্রেস বা টেনশন এঁদের কাবু করতে পারে না। প্রিয় কন্যা, আপনাকে পেশাদার শিল্পী হতে হবে—এমন কোনো কথা নেই। দেখুন, কিছু একটা টুং টাং ফুং ফাং করা যায় কি না। আঁকা, লেখা, নাচ, গান, অভিনয়—সবই তো শিল্প।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >জীবন এবং কাজকর্মের পরীক্ষা এ সপ্তাহে যত জটিল হবে, আপনার সাফল্যও হবে ততই উজ্জ্বল। কাজেই, মনকে কড়া ধমক দিয়ে বলুন, ‘ভয় পেয়ো না মনরে আমার, সামনে চলো এখন!’বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > প্রতিযোগিতায় কেউ আপনাকে সাইড দিতে পারে। তাহলেও আপনাকে দ্রুত দৌড়াতে হবে। এভাবেই আপনি প্রথম স্থান অধিকার করবেন। মাথা গরম করার কিছু নেই। তাড়াহুড়োরও দরকার নেই।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >একটা সমস্যা পার হয়ে অন্য সমস্যার কথা ভাবুন। একসঙ্গে সব সমস্যা নিয়ে ভাববেন না। তাহলে আপনার সব চিন্তা এবং কাজ বিশৃঙ্খল হয়ে যাবে।...এ সপ্তাহে আপনি এক ধাপ সামনে যেতে পারবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ > আপনার দৃষ্টি এবং বুদ্ধি—দুই-ই প্রখর। এ সপ্তাহে এগুলো খরখর করে উঠবে। কাজেই যেকোনো বিষয়ে আপনার বিচার-বিশ্লেষণ এবং অনুমান সঠিক হবে। সে অনুযায়ী কাজ করুন, নিশ্চয়ই কামিয়াব হইবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >পৃথিবীতে কে আপনাকে ভুল বোঝে? আপনি যার ভালো চান, সে-ই তো আপনাকে ভুল বুঝবে। সব ক্ষেত্রে গায়ে পড়ে উপকার করা ঠিক নয়। এতে ফল অসুন্দর হতে পারে। তবে, আকস্মিক বিপদে কাউকে সাহায্য করবেন। এতে ‘সাহায্যের আহ্বান’ পাওয়ার কোনো দরকার নেই।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আমি ক্ষুদ্র বলে মহৎ চিন্তা এবং আকাঙ্ক্ষা করতে পারব না—এ কথা কে বলে? বিন্দু থেকেই বৃত্ত হয়, হতে পারে। তবে, বড় হতে গেলে নিয়মের পথ ধরে কঠোর পরিশ্রম করতে হবে। মীন-এর তা অজানা নয়। তবুও বলে দিলাম।...সপ্তাহ শুভ।