আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >মনে পড়ল, প্রথম আলোর উন্মেষ-লগ্ন থেকেই আমি এই রাশিফল লিখে যাচ্ছি। এমন অনেক পাঠককে পেয়েছি—যাঁরা এই ১২ বছর ধরেই আমার লেখা পড়ছেন। পাঠকের আনন্দ এবং বিরক্তি ছাড়া আমার অন্য কোনো অর্জন আছে বলে আমি দাবি করি না। যা-ই হোক, প্রিয় মেষ, এ সপ্তাহে আপনার তিনটি গুরুত্বপূর্ণ কাজ থাকলে একটিতে আপনি বড় ধরনের সাফল্য পাবেন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ তাঁর চিন্তার বলিষ্ঠতার জন্য বিখ্যাত। তিনি অনায়াসে নিজের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা রাখেন। অন্যের সমালোচনা বা নিন্দা তাঁকে আঘাত করলেও তিনি অন্যায়ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন না। অনেক সময় নির্ভয়ে নিজের দোষ স্বীকার করে নেন। এ সপ্তাহে বৃষ-র জন্য এমনই একটি পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ অবস্থায় নিজের ভুল মেনে নিয়ে সবার চোখে আরও বড় হয়ে উঠবেন তিনি।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কোনো কিছু দ্রুত বুঝে ফেলার ব্যাপারে মিথুনের জুড়ি মেলা ভার। তবুও মিথুন এ সপ্তাহে একটা বিষয় বুঝে নিতে খানিকটা সময় নিন। তড়িঘড়ি কোনো উপসংহারে পৌঁছাবেন না। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। যোগ্য পরামর্শকের সাহায্য নেওয়াটাও লাভজনক হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আমি তো দেখি মানুষের সব ব্যর্থতাই সাময়িক এবং আপেক্ষিক। কেউ হয়তো পড়াশোনায় উজ্জ্বল ফলাফল দেখাতে পারেনি, কিন্তু জীবনের কঠিন পরীক্ষায় সফল হয়ে অনেককে হার মানিয়ে দিয়েছে। আপনি কোন দলে জানি না, তবু বলি—হাল ছাড়বেন না। আপনার পাঠ্যক্রমে সীমিতসংখ্যক বই পড়ার বিধান রয়েছে। কিন্তু জীবনের পাঠাগারে আছে সীমাহীন বইয়ের সম্ভার। ওখানে থেকে বেছে নিয়ে যত ইচ্ছা পড়ুন। নিজেকে তৈরি করুন। আপনি কখনোই ব্যর্থ কিংবা পরাজিত হবেন না।...জীবনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো বয়স নেই, ভর্তি পরীক্ষাও নেই।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>স্কুলে আমার সহাপাঠী প্রশান্ত সিংহ ‘সিংহ’ রাশির জাতক ছিল কি না জানি না। কিন্তু নিজের নামটা উচ্চারণের সময় একটু বুক ফুলিয়ে নিত। আর সিংহ পদবিটা খুব জোর দিয়ে বলত। সিংহ বলে কথা! (এক জাঁদরেল শিক্ষক ছিলেন—বীরেন নাগ। তাঁকে আমরা বলতাম ‘বনের বাঘ’!) যা-ই হোক, প্রিয় সিংহ মহোদয়া অ্যান্ড মহোদয়, এ সপ্তাহে আপনারা ২০ পার্সেন্ট তিরস্কৃত হবেন ফর ইয়োর বোকামি। তবে ৮০ পার্সেন্ট পুরস্কৃত হবেন—ফর ইয়োর বুদ্ধিমত্তা।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে আপনার জন্য দুটি ‘না’। —কোনো কাজ ফেলে রাখবেন না। কোনো কাজ বা আলোচনা অর্ধেক অবস্থায় বাদ দেবেন না। এটুকু সাবধানতা অবলম্বন করলেই আপনার বাজিমাত হবে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >বিশ্লেষণ এবং অনুসন্ধানের কাজে তুলার একটা সহজাত প্রতিভা থাকতে দেখা যায়। এরই প্রয়োগ দ্বারা এ সপ্তাহে তিনি একটি জটিল সমস্যার সমাধান করতে সমর্থ হবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বিরক্তি সারা দুনিয়াজুড়ে ছড়ানো বাহে, আপনি যাবেন কুনঠে? টিভিতে শিল্পীরা গান গাহিছেন—সারাক্ষণ মুখে নিয়ে আছেন কাঁঠালের মোচার মতো বিশাল সাইজের মাইক্রোফোন। চোখ-মুখ-অভিব্যক্তি কিছুই দেখার উপায় নেই। এ ব্যবস্থার কি বদল হবে না? সে যা-ই হোক, বৃশ্চিক, এ সপ্তাহে নিজের মনোভাব একটু আড়াল করে চলুন। দশটা প্রশ্নের উত্তরে একটা মুচকি হাসি দিন। ব্যস।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সদ্য মাথা ন্যাড়া করা শিশু অতিশয় বিদ্রোহী চরিত্র ধারণ করে। তার একগুঁয়েমি, অবাধ্যতা চরমে ওঠে। ব্যাপারটা ঘটে তার প্রচণ্ড একটা ‘সেন্স অব লস’ বা ক্ষতিবোধ থেকে। কেশ হারানোর কেস বড়দেরও ফেলে দেয় মনস্তাত্ত্বিক বিপাকে। শোনা যায়, স্বয়ং জুলিয়াস সিজারও তাঁর উদীয়মান টাক দর্শনে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। যা-ই হোক, এই সুন্দর সকালে টাকের ভয় দেখিয়ে আপনাকে ব্ল্যাকমেল করা আমার মতলব নয়। শুধু বলছি, এ সপ্তাহে কোনো অস্বাভাবিক ব্যাপার চোখে পড়লে বিন্দুমাত্র বিচলিত হবেন না। এমনকি মাথায় নতুন চরের মতো টাকের আভাস দেখা দিলেও না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >ছেলেবেলা থেকে শুরু করে প্রথম যৌবন অবধি পাকিস্তানি শিল্পী ইকবাল বানুর গাওয়া তিনটি গান শুনেছি। সারা জীবনেও ভোলার মতো নয়। ইদানীং পেলাম তাঁর অনেকগুলো গান। প্রিয় মকর, এই শিল্পীটির গান যদি এখনো আপনার না শোনা হয়ে থাকে—তাহলে বলব, আপনি কিছুই শোনেননি। মকরের রুচি খুবই উন্নত। তাই বললাম কথাটা। সপ্তাহভর বিশুদ্ধ সুরের মধ্যে থাকুন। সুস্থতা লাভে সংগীতের বিকল্প নেই।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >প্রিয় কুম্ভ, মানুষের সব বোধ কি লোপ পেয়েছে? নির্বিকারচিত্তে ছুরি বসিয়ে দিচ্ছে একে অন্যের গলায়। তুচ্ছ কারণে। শাস্তির পরোয়াই করছে না। এর পেছনে কি আছে শুধুই আর্থসামাজিক কারণ? তরুণেরা কি চলচ্চিত্রের ভায়োলেন্স থেকেও নিষ্ঠুরতার নানা কৌশল শিখছে না? কুম্ভ-র জীবনে তো মহৎ আদর্শ থাকে। একটু ভাবুন তো। সংঘবদ্ধ পিঁপড়েও তো বিশাল পশুকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। মানুষ কেন পারবে না?মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার সপ্তাহটি আশাপ্রদ রয়েছে। তবে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঠোঁট বন্ধ করে রাখবেন না। আবার একই উত্তরের পুনরাবৃত্তি করতে থাকাটাও বুদ্ধিমানের কাজ হবে না।