আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >জ্যোতিষশাস্ত্রের ব্যাপারটা হচ্ছে একজন মানুষকে ঘণ্টা খানেকের মধ্যে যতটা সম্ভব নিখুঁতভাবে জানা এবং তার ভবিষ্যৎ সম্ভাবনার আভাস দেওয়া। এই পরীক্ষার ফলাফল নির্ভুল না-ও হতে পারে, কেননা শাস্ত্রটা আদৌ কোনো বিজ্ঞানের মধ্যে পড়ে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতিষীর সামনে গেলেও কথাটা মনে রাখবেন।...এ সপ্তাহে আপনাকে কিছু বিব্রতকর প্রশ্নের মুখে পড়তে হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >একটা মুদির দোকানের ব্যবসা করলেও কাজটার পেছনে আপনার তীব্র প্যাশন থাকা চাই—ভালোবাসার নেশার মতো, পাগলামির মতো। শিল্পচর্চা, খেলাধুলা, চাকরি, গবেষণা অথবা রাজনীতি—যে ক্ষেত্রেই হোক, আপনাকে ওইভাবে কাজ করতে হবে। তবেই বড় সাফল্য পাওয়ার প্রশ্ন। এ সপ্তাহে আপনি ভেবে দেখুন, নিজ কাজের প্রতি আপনার ভালোবাসা আছে কি না কিংবা আপনার ভালোবাসার কাজটাই আপনি বেছে নিচ্ছেন কি না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কোরবানি ঈদের এক মাস আগেই তিনটি বিশাল সাইজের গরু ও একটি বকরি কিনে ফেললেন বুদ্ধিমান আত্তর আলী। কিন্তু এগুলো রাখবেন কোথায়? অগত্যা সামনের গলিতেই বেঁধে রাখার ব্যবস্থা হলো। মালিক পশুগুলোর গলায় গরুর ছবি, নিজের ছবি, পরিচয়, ঠিকানা, ফোন নম্বর, গরুর দামসহ বিশাল কয়েকটি রেজিস্ট্রেশন বা আইডি কার্ড ঝুলিয়ে দিলেন শক্ত তার দিয়ে। তার পরও একটা গরু চুরি হয়ে গেল। আত্তর আলী মাইকিং করালেন, ‘...যদি কোনো সহূদয় ব্যক্তি...’ ইত্যাদি। শেষে একটা ফোন এল, ‘কেনা দামেই গরুটি ফেরত পাবেন। তবে এর সঙ্গে আমার ক্যাডার বক্করের জখমের চিকিৎসার খরচ বাবদ অতিরিক্ত ৩৫ হাজার টাকা দিতে হবে, কেননা আপনার গরুটি অতিশয় বেয়াদব। বক্করের পেটে শিং ঢুকিয়ে দিয়েছে। এ জন্য আপনাকে ক্ষমা প্রার্থনাও করতে হবে।’...প্রিয় মিথুন, চলতি সপ্তাহটি আপনার জন্য নানাভাবে লাভজনক হবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >দেশে দরদি মানুষ নেই যে তা নয়। সেদিন রাস্তায় যেতে দেয়ালে বড় বড় করে লেখা দেখলাম ‘বুইজ্ঝা খাইয়েন ভোজ্য তেল’। নিচে লেখা রয়েছে ‘জনস্বার্থে পেট রক্ষা সমিতি’। প্রিয় কর্কট, এ সপ্তাহে আপনি লোকের উপকার করবেন এবং তার প্রতিদানও পাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>অর্থ বিনিয়োগে সৌভাগ্য আছে। নতুন কোনো কিছু প্রাপ্তিযোগ আছে। শিক্ষার্থীদের মধ্যে বেশির ভাগই বিভিন্ন মাত্রার সাফল্য পাবেন। ব্যবসায়ী ও পেশাজীবীদের উপার্জন বৃদ্ধি হবে। কোনো কোনো সিংহ নর ও নারীর জীবনে অভিনব কিছু অভিজ্ঞতা আসবে। সবাইকে পা, কোমর ও পিঠের যত্ন নিতে হবে। আপনাদের মধ্যে কেউ কেউ দন্ত চিকিৎসকদের আয় বৃদ্ধিতে অবদান রাখবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সমাজে কেউ একা নয়। একে অপরের হাত ধরেই আমরা চলি। আপনিও তাই প্রথমত ভরসা রাখুন নিজের ওপর এবং তারপর অন্য কারও ওপর। আস্থা রাখার মানুষ খুঁজুন, নিশ্চয়ই পেয়ে যাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এই মৌসুমে গলায় ঘা হতে পারে যেকোনো মানুষের, বিশেষত যাদের প্রচুর কণ্ঠচর্চা করতে হয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞের একটা অব্যর্থ হারবাল প্রতিষেধক টুকে রাখুন: টেবিল চামচের তিন ভাগের এক ভাগ মধু নিন, এর সঙ্গে কিছু লেবুর রস মেশান। এবার এক চিমটি গুঁড়া মরিচ ছিটিয়ে দিন। ব্যস, চোখ বন্ধ করে মেরে দিন। স্বাদটা যেমন চমৎকার, অ্যাকশনও তেমনই দ্রুত। গলাকা ব্যথা চলা যায়েগা। এ সপ্তাহে আপনার ওপর আলস্য ভর করতে পারে। সুযোগমতো চিতপটাং হয়ে বিশ্রাম নিলে ক্ষতি নেই।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আমার ছোট ভাইটাকে স্কুলে এক শিক্ষক জিজ্ঞেস করেছিলেন, ‘বল তো, পর্দাপ্রথা বলতে কী বোঝায়?’ ও খুব ভেবেচিন্তে উত্তর দিয়েছিল, ‘এই, আমরা যে বাসার দরজা-জানালায় পর্দাটর্দা লাগাই সেটা, স্যার।’ হ্যাঁ, উত্তরটাকে ১০০ পার্সেন্ট ভুল হয়তো বলা যাবে না; তবুও আমার ভাইটাকে গালিসহ দু-চার ঘা বেতের বাড়ি খেতে হয়েছিল।...বৃশ্চিক, চলতি সপ্তাহে হুড়ুম করে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিলে তার খেসারত আপনাকে দিতে হতেও পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনার কাজের স্পৃহা বাড়বে। টেনশন কমার মতো কারণ ঘটবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >শিল্পীর চেয়ে স্বাধীন আর কেউ নেই, কেননা সে মনে ও চিন্তায় স্বাধীন। আপনি শিল্পী হোন বা না হোন—চিন্তার স্বাধীনতা আপনাকে অর্জন করতেই হবে। তাহলেই আজকাল ওই যাকে স্বপ্নটপ্ন বলে, সবই সত্যি করে তোলা সম্ভব হবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার সামনে দুর্দান্ত একটা সপ্তাহ। কাজে নামুন। জয়ী হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার মতামত ও সিদ্ধান্তের ওপর অন্যদের নির্ভরশীলতা অনেকখানি বাড়বে। তবে নিজ চিন্তাশক্তির ওপর অতিরিক্ত চাপ দেবেন না। আলোচনাক্রমে সম্মুখে অগ্রসর হোন।