আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী মেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >বিভিন্ন সময়ে পত্রিকায় দেখা কিছু ছবি মনে গেঁথে থাকে।... একজন দরিদ্র মা উঁচু জেল ভবনের জানালায় তাকিয়ে আছেন—আকুল চোখে খুঁজছেন তাঁর কিশোর পুত্রটিকে...একদল ছেলেমেয়ে পানিতে হাঁড়ি ভাসিয়ে সাঁতরে স্কুলে যাচ্ছে... অগুনতি মানুষ মাথায় কাদামাটির বস্তা নিয়ে বাঁধের কাজে নেমেছে। কিংবা নগ্ন পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা শহীদ নূর হোসেনের সেই ছবিটার কথাই ধরুন... কিছুতেই কি ভোলা যায়? মাথা উঁচু করে দাঁড়াতে হলে বাঙালিকে আজ এই সব অজস্র, অসাধারণ প্রামাণ্য দলিলের সামনেই দাঁড়াতে হবে।—এই রাশিবহির্ভূত বক্তৃতার পর মেষকে জানাই—এ সপ্তাহে আপনাকে একটি অভিনব অবস্থার সমানে পড়তে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আপনি জয় পাবেন, আনন্দ পাবেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >দুঃখ এসে দুঃখিত কণ্ঠে বলে—আমি তো তোমাকে ভালোবাসি, তুমি কেন আমাকে বাসো না? সুখের কাছে ভালোবাসা না পেয়েও তুমি কেন সুখের জন্য কাঁদো? ঠিক কথা। কিন্তু দুঃখকে ভালোবাসবার কোনো উপায় তো নেই। কারণও তো নেই। ওই যে, জীবনানন্দ দাশ বলেছেন, ‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে?’ মানুষের অভীষ্ট হচ্ছে সুখ, আনন্দ। দুঃখ-বেদনা শুধু কবিতা গল্প উপন্যাস নাটক চলচ্চিত্রে উপভোগের বিষয়, বাস্তব জীবনে নয়। প্রিয় বৃষ, এ সপ্তাহে যে সুখ বা আনন্দ খুঁজবেন—তার ৬০ ভাগই আপনার আঁচল কিংবা পকেটে এসে ঢুকবে। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আত্মবিশ্বাসী মিথুন, যে পরিকল্পনাটা করছেন—সেটি নিশ্চয়ই সফলভাবে বাস্তবায়িত হবে। তবে এখন তা সবিস্তারে সবার কাছে বর্ণনা না করাই ভালো। শুধু খুব কাছের লোককে কিছুটা আভাস দিয়ে রাখতে পারেন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আপনার নিকটজনদের মধ্যে কেউ হূদরোগী হয়ে থাকলে তাঁকে প্রতিদিন দুটি করে কমলা খেতে দিন এবং দিনে কমপক্ষে চার কাপ দুধ-চিনি ছাড়া চায়ের লিকার খাওয়ান। এই প্রাকৃতিক প্রতিবিধান চিকিৎসাশাস্ত্রে স্বীকৃত।...কর্কটের চলতি সপ্তাহ খুব ভালো। এ সপ্তাহে একটি জরুরি কথায় অন্যকে আপনি রাজি করাতে সক্ষম হবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>হাসিমুখের আড়ালে কারা আপনার বিরুদ্ধে কাজ করছে—তা নীরবে টুকে রাখার একটা সময়। তবে এ নিয়ে এখনই গলাবাজি করতে নামবেন না। অবিবাহিত সিংহ তরুণ-তরুণীদের কারও কারও আবেগ এখন চাগিয়ে উঠতে পারে। টাকা-পয়সা ভালোই থাকবে সবার হাতে। এই মৌসুমে দেশজুড়ে আছে নানা উৎসব। উৎসবের আনন্দে মেতে ওঠা হবে সম্ভব। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনি কন্যা রাশির পুরুষ বলে আপনাকে লাজুক হেসে তা কবুল করতে হবে—রাশিশাস্ত্র কিন্তু তা বলেনি। এখানে একটা জেন্ডার সাম্যের ব্যাপার আছে। যা-ই হোক, কন্যা রাশির পুরুষ-রমণী উভয়েই এ সপ্তাহে তাঁদের শ্রমের পুরস্কার পাবেন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >একটি-দুটি বিরক্তির কারণ ঘটতে পারে। এতে কোনো দ্বিরুক্তি করবেন না। অর্থাৎ আপত্তি বা প্রতিবাদ করবেন না। এই সাত দিন প্রতি সকালে ঘুম থেকে উঠেই সাড়ে তিন মিনিট খলখলিয়ে হেসে নেবেন। সব বিরক্তি পালিয়ে যাবে। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কোনো মুক্তিযোদ্ধার পিতৃমাতৃ-বংশপরিচয়ের প্রয়োজনে হয় না। বরঞ্চ সেই মুক্তিযোদ্ধার বাবা-মা পরিবার সন্তান সবাই পরিচিত হন তাঁর নামে। ‘মুক্তিযোদ্ধা’—এ এক অসাধাণ গৌরবময় অভিধা। আমি জানি, বিজয় দিবসের দ্বারপ্রান্তে এসে আজ সবাই এ কথাটি ভাববেন। প্রিয় বৃশ্চিক, আপনি যে প্রজন্মেরই মানুষ হোন, একবার পেছন দিকে তাকান। মুক্তিযোদ্ধাদের যুদ্ধের এবং আত্ম-উৎসর্গের ইতিহাস খুঁজুন। তাঁদের ঋণ শোধ করার পথ বেছে নিন।... এ সপ্তাহে বৃশ্চিকের ব্যস্ততা তাঁকে তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরই মধ্যে লুকিয়ে আছে তাঁর সাপ্তাহিক ভালো থাকার রহস্য। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >তারুণ্যের চৌকাঠে এসে মুক্তিযুদ্ধ পেয়ে গেছি। যুদ্ধের সুযোগ হারাইনি। ১৬ ডিসেম্বর আমার নিজের জন্মদিন। এই দিনে বিজয় এসে স্বেচ্ছায় আমার হাতে তুলে দিয়ে গেছে জন্মদিনের সর্বোচ্চ উপহার। সার্থক হয়েছে আমার সামান্য এই জন্ম।... প্রিয় ধনু, চলতি সপ্তাহে অনেকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনার কাজ নতুনভাবে সামনে এগিয়ে যাবে। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে কোনো এক ভোরে দেখবেন, আপনি বসে আছেন চলমান এক যানবাহনে। আপনার সামনে নির্জন কালো রাজপথ। গন্তব্য হয়তো জানা। কিন্তু চেনা পথটাকেও লাগছে একেবারেই অচেনা। হয়তো অনুভব করবেন, বিষণ্নতার কোনো শব্দ নেই। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মন জেগে উঠবে। টাকা-পয়সা পাবেন তেমন চেষ্টা ছাড়াই। আর কী চাই!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >অতীত যদি সামনে আসেও—ফুঁ মেরে উড়িয়ে দিন। এখন সামনে যা আছে—তাকেই বিবেচ্য বলে ধরুন। ভবিষ্যৎ দিনগুলোতে অর্জন করার মতো অনেক কিছুই রয়ে গেছে।