আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >দু-একজন শিল্পী আছেন—একচোখ বন্ধ করে দাঁতমুখ খিঁচিয়ে গান করেন। গান একটা আরাম, আনন্দ, শান্তি ও সৌন্দর্যের ব্যাপার। কাজেই ওই ধরনের পরিবেশনা শ্রোতাকে নির্যাতন করে। লোকের এক্সপ্রেশন বা কথা বলার ভঙ্গি সম্পর্কেও একই কথা বলা চলে। মেষকে অভিব্যক্তির রাজা বলা যায়। এ সপ্তাহে মেষ যেন এ কথা মনে রাখেন এবং নিজের কথাবার্তা-চলাফেরার ভঙ্গি ইত্যাদি দ্বারা সবাইকে জয় করেন!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আজকালকার পুলিশ ভাইদের গালিগালাজের স্টক সীমিত। উর্দু ভাষার সেই খাস্তা গালিগুলোও আর এখন কেউ জানে না। অথচ পাকিস্তানি আমলে পুলিশ বাহিনীর জন্য বাজে গালিগালাজের প্রশিক্ষণ কোর্স চালু ছিল। শুনেছি আর কি।... প্রিয় বৃষ, এ সপ্তাহে রাগ সামলান। পেট ভর্তি করে খাবেন। ভরপেটে রাগ সহজে আসে না। আর রাগ না থাকলে গালিগালাজের প্রশ্নও ওঠে না।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >উর্দুতে ফল হচ্ছে ‘মেওয়া’। ১৯৭১ সাল। বগুড়া শহরের একটি পরিত্যক্ত বাড়ি। আছেন শুধু এক বৃদ্ধ গৃহকর্মী। একদিন ওই বাড়িতে ঢুকল একদল পাকিস্তানি সেনা। বাগানে ধরেছে বড় বড় কামরাঙ্গা মরিচ। ঝালের মহারাজ। বৃদ্ধকে ওরা জিজ্ঞেস করল, ‘এগুলো কি মেওয়া?’বৃদ্ধ প্রশ্ন না বুঝেই বললেন ‘হ্যাঁ’। আর যায় কোথা—শুরু হলো কপাকপ মেওয়া ভক্ষণ। আর বন্দুক-টন্দুক ফেলে আকাশে লম্ফন। সেই সুযোগে বৃদ্ধ ঝেড়ে দৌড়। ...মিথুন, এ সপ্তাহে হুজুগের মাথায় কিছু বলবেন না, কোনো কাজ করবেন না।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >ভুল বোঝাবুঝির অবসান হবে। তবু অস্থিরতা থাকবে। তা সত্ত্বেও কাজকর্মে অগ্রগতি পাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>একবার সিলেটে একটি বিয়ে হয়—একেবারে পাশাপাশি দুটি বাড়ির মধ্যে। বরযাত্রীরা গাড়ির বহর নিয়ে বের হলেন। কনের বাড়ির সবাই তা দেখতে পেলেন। গাড়িবহর অল্প দূর দিয়ে গিয়ে হজরত শাহজালালের দরগাহ প্রদক্ষিণ করে অন্য পথ দিয়ে এসে ঢুকল কনের বাড়ির গেটে। বিশাল ঐতিহাসিক ঘটনা! সহজ কাজটা স্বেচ্ছায় কঠিন করে নিয়ে অবশেষে গৌরব ও আনন্দ লাভ। প্রিয় সিংহ, এ সপ্তাহে একটি আপাত সহজ কাজ আপনার জন্য কঠিন হয়ে উঠতে পারে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >ছোট্ট এই মাথাটার ভেতর চিন্তার যে কারখানা—তার শক্তি এবং আয়তন অসীম। আমাদের চিন্তার ধারা যেদিকে যায়—ঠিক তেমন মানুষই তো আমরা হই। চিন্তা যে কাজ করায়—সেই কাজই আমরা করি। চিন্তার ভুলকেও চিন্তা দিয়েই আমরা সংশোধন করি। এ সপ্তাহের মনের সব জানালাকে খুলে দিন। সত্যকে আবিষ্কার করুন। মনের ভেতর আলো না জ্বাললে আপনি সত্যকে খুঁজে পাবেন না। সত্যতার নিজের জায়গা থাকবে, আপনি হারিয়ে যাবেন অন্ধকারে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >টাকা-পয়সা সাধারণত তুলার জীবনের প্রধান লক্ষ্য নয়। তা সত্ত্বেও তুলা বিত্তশালী হন খুব স্বাভাবিকভাবে। তাঁর সামনে কিছু একটা মহৎ মিশন থাকতে দেখা যায়। সাহস এবং আত্মবিশ্বাস তাঁকে সামনে এগিয়ে নিয়ে যায়। এ সপ্তাহে তুলা খুব দ্রুত একটা সাফল্যের দিকে চলে যাবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি না হলে কারও জীবনে পরিবর্তন আসে না। নতুন দিকে হয় না তার যাত্রা। বৃশ্চিক, আপনার মধ্যে এ সপ্তাহে দ্বন্দ্ব সৃষ্টি হবে। বুকের ভেতর অনুভব করবেন ভূমিকম্প। এখন বুঝতে পারবেন, ‘এগিয়ে চলার দিন এসেছে, তাই এত সংঘাত।’ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >লিখেছিলাম, ‘...যুদ্ধের মাঠে রক্তের উৎসবে/ প্রার্থনা ছিল একটি দিনের ছুটি/ একটি বুলেট দিয়ে গেল অবশেষে/ অনন্তকাল ঘুমিয়ে থাকার চিঠি\’ সুর: আজমল হুদা মিঠু। শিল্পী: প্রথমে সাইফুল ইসলাম এবং পরে প্রবাল চৌধুরী। তিনজনই চলে গেছেন। গানটাও আর বাজে না। বাজে শুধু আমার বুকে। ...প্রিয় ধনু, বাদ দিন না আজ নিত্যকার ভাগ্যের স্বার্থপর চিন্তা। দেশটাকে ভালো রাখুন, আপনিও ভালো থাকবেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে সবার দৃষ্টির আলো এসে পড়বে আপনার ওপর। কথা বলুন দৃঢ় অথচ বিনয়ী কণ্ঠে। সব বিষয়ে গভীরভাবে পড়ুন। তার সঙ্গে আলোচনা ও বিতর্ক করুন মন খুলে। এ সবই আত্মবিশ্বাস এবং প্রগতির পথে যাওয়ার পদ্ধতি। ...এ সপ্তাহে পয়সা একটু বেশি খরচ হয়ে গেলেও আপনার অ্যাকাউন্টের ব্যালান্স জখম হবে না।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >নর্দমা, গোয়ালঘর এবং মানুষের খাবারঘর মাছির কাছে সমান প্রিয়। এ দেশের কিছু মানুষ আজ মাছির চরিত্র ধারণ করেছে। আদর্শবাদী কুম্ভ, কথাটা ভালো করে ভাবুন এবং আপনার করণীয় ঠিক করুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আশায় আনন্দে মেতে উঠতে, হেসে উঠতে এত ভয় কেন?—এ তো আপনাকে মানায় না। বুঝতে চেষ্টা করুন, অনেক দুঃখ-কষ্টের কালো ছায়া এখনো রয়ে গেছে। তবুও তো দিগন্তে দেখা দিয়েছে প্রথম আলোর আভাস। শুধু আপনার একারই জন্য নয়, এ দেশের সব মানুষের জন্য।