আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

গত সপ্তাহে যা পেয়েছেন তা দিয়ে বর্তমান সপ্তাহকে বিচার করতে যাবেন না। আপনার চলতি সপ্তাহটি অনেকখানি নাটকীয়তায় পূর্ণ থাকবে। অনেকে আবার ‘নাটকীয়’ কথাটা শুনলেই চমকে ওঠেন। এখানে আমি খুব পজিটিভ অর্থেই নাটকীয়তার কথা বলছি। এবার মেজাজ খোশ করে ফেলুন।

বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১

এ সপ্তাহে আপনার টাকা-পয়সার অবস্থা যেমনই থাকুক, মন খুব ভালো থাকবে। আপনি তো জানেন, কোনো কোনো পরিস্থিতিতে মন ভালো-খারাপের সঙ্গে টাকা-পয়সার কোনো সম্পর্কই থাকে না। চলতি সপ্তাহটা আমার কথাগুলোর প্রমাণ বহন করবে।   

মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬

গেল শনিবার আপনার খোপে রবীন্দ্রনাথের গান ভুল কোট করা হয়েছিল। আমার এ পথ চলাতে নয়, কথাটা হবে চাওয়াতেই। যা-ই হোক, চলতি সপ্তাহে আপনি আর কিছু না হোক, টাকা-পয়সার দিক থেকে সন্তুষ্ট থাকতে পারবেন। এ ছাড়া জীবনের বহু দিক আছে, সেসব দিকে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে চলতে পারবেন। 

কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২

আপনার প্রতিপক্ষকে এ সপ্তাহে খাটো করে দেখবেন না। অর্থাৎ, প্রতিপক্ষ যেন আপনার কাছে যথাযোগ্য মর্যাদা পায়। তাহলেই দেখবেন আপনার জয় হবে।  

সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১

এ সপ্তাহে একটু বুঝেশুনে কথাবার্তা বলবেন। আপনার কথার ভুল ব্যাখ্যা ঘটলে বিপত্তি হতে পারে। সামান্য সাবধান থাকলে আপনি এই বিপত্তি এড়াতে পারবেন। এমনিতে সপ্তাহ শুভ রয়েছে।   

কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২

মনে একটা অস্থিরতা জন্ম নেবে। এতে বিচলিত হবেন না। সপ্তাহ শেষ হওয়ার আগেই মন মেরামত হয়ে যাবে। মন মেরামত হয়ে গেলে আপনি এমনকি ভালো প্রেমবিশেষজ্ঞও হয়ে উঠতে পারেন। টাকা-পয়সা এ সপ্তাহে একটু বেশি খরচ হতে পারে।

তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২

সব ব্যাপারেই কি খোলামেলা হওয়া ভালো? এ সপ্তাহে আপনার খোলা কথাবার্তার মাঝখানেও যেন কিছুটা কৌশল থাকে। এই কৌশল অবলম্বন করলে আপনি আপনার সাপ্তাহিক বাজি জিততে পারবেন।  

বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২

কোনো বিষয়ে মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে। সে রকম সময়ে কিছুটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবেন। দ্বিধা কেটে যাবে।

ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯

যে লড়াই করে সে-ই তো ক্লান্ত হয়। লড়াই জয়ের পরও একটা ক্লান্তি আসে। আপনার এখন সেই সময়। তাহলে ব্যক্তিগত লড়াইটা করুন, ক্লান্ত হোন, বিজয়ী হোন।  

মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩

সাধারণভাবে সপ্তাহ আপনার ভালো। তবে, ইতিমধ্যে যাঁরা বাবা বা মা হয়েছেন, তাঁদের দরকার সন্তানের প্রতি আরেকটু নজর দেওয়া।  

কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে আপনি অনেকখানি উজ্জ্বল হয়ে উঠবেন এবং আপনার ওই উজ্জ্বলতা চারদিকে ছড়িয়ে পড়বে। 

মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩

আপনার সামনে উন্নতির একাধিক দরজা খুলে যাবে। সে অবস্থায় রাশি নয়, আপনি নিজের কাছে পরামর্শ চাইবেন যে কোন দরজা আপনি ব্যবহার করবেন। আমার বিশ্বাস, আপনি ভুল করবেন না। 

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।