আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >ফ্রম মেষ টু মীন—সবাই আমার নববর্ষের শুভেচ্ছা নিন! অভিযোগ আছে, আমি নাকি রাশিফল লিখতে গিয়ে অযথা অনেক প্যাঁচাল পাড়ি। দেয়ারফোর, আজ আর ফালতু কথা নয়, বন্ধুগণ। বছরের শুরুতেই নিজেকে কন্ট্রোল করতে না পারলে পরে আর তা সম্ভব হয় না। তাই এ বছর আমি আগে নিজেকে বদলাব। আফটার দ্যাট, আপনাদের সবাইকে। কাজটা একটু লেট হয়ে গেল অবশ্য। তবে, বেটার লেট দ্যান নেভার। কী বলেন? ...প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৬-এর ঘরে। কাজেই দুর্দান্ত এখন আপনার ভাগ্য! তাহলে এবার সামনের দুটো দাঁত বের করে বলুন—ওয়াও!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আপনি এ সপ্তাহে আছেন ১+৯=১০, অর্থাৎ ১-এর ঘরে। এখন বাম্পার ফলন হবে আপনার ভাগ্যের ক্ষেত্রে। সর্বোচ্চ অবস্থান!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >পোড়ার এই দুনিয়ায় মানুষের শ্রম ও উৎপাদনের দাম ধরা হয় সোনা আর টাকা নামক কাগজের টুকরোয়। তুচ্ছ এই ধাতুখণ্ড আর ওই কাগজের টুকরো সংগ্রহের ওপর নির্ভর করে আমাদের বাঁচা-মরা। যাকগে, আমার একটু বোধ হয় আবেগ-অভিমান এসে যাচ্ছে। ...শুনুন মেরে পেয়ারে মিথুন, এ সপ্তাহে আপনার অর্থভাগ্য ভালো রয়েছে। তবে খরচ বাড়তে পারে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বেশির ভাগ ক্ষেত্রে জীবনের খুচরো বাধা-বিপত্তি শেষ পর্যন্ত আমরা পার হয়েই যাই কোনোভাবে। কাজেই মনে দুশ্চিন্তা জমানোর দরকারই নেই।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আপনার মনের মধ্যে সব সময় একটা পজিটিভ ইয়ে কাজ করে। এর ফলে আপনি অনেক সাফল্য পান। আবার, চাপা-খাওয়া অবস্থায় পড়ে গেলেও উঠে আসেন তা থেকে। এ সপ্তাহে আপনার টাকা দ্রুত আসবে, দ্রুত বেরিয়ে যাবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >একবার টিভি অডিশনে আমার এক বন্ধু গোল্লা পায়। কেননা, সে ‘স্থায়ী’ শব্দটিকে এস্থায়ী, ‘অস্থায়ী’কে অয়েস্থায়ী, ‘সাঁইত্রিশ’কে সাতত্রিশ, ‘ছেচল্লিশ’কে ছয়চল্লিশ, ‘আটান্ন’কে আটপান্ন—ইত্যাদি উচ্চারণ করেছিল। প্রিয় কন্যা, আপনি খুবই সচেতন একজন মানুষ। তা সত্ত্বেও এ সপ্তাহে আপনি আচমকা একটু বদমেজাজি হয়ে উঠতে পারেন। এমনিতে আপনার সপ্তাহ শুভ।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >অনেকে খবরের কাগজে কোনো দুঃসংবাদ পড়তে চান না, অথচ ওগুলোই সবার আগে তাদের চোখে পড়ে। এক পাঠক তাই সম্পাদককে একখানা চিঠিই লিখে বসলেন—দুঃসংবাদ আর সুসংবাদগুলো যেন পরিষ্কার দুভাগে ভাগ করে ছাপানো হয়। আলাদা আলাদা পাতায়।কিন্তু ব্যাপার হলো পৃথিবীতে সবকিছুই তো আপেক্ষিক। দ্রব্যমূল্য বৃদ্ধির খবর আপনার-আমার কাছে দুঃসংবাদ হলেও কোনো কোনো ব্যবসায়ীর মনে হয়তো পুলক জাগাতে পারে। হরতাল ব্যাপারটাও তাই একপক্ষের কাছে সু, অন্যপক্ষের কাছে কু। ...প্রিয় তুলা, চলতি সপ্তাহ আপনার জন্য ৩০ পার্সেন্ট বিরক্তিকর হবে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আমার এক মামা একসময় রসিকতা করে নিজেকে ‘আর্থিক প্রতিবন্ধী’ বলে দাবি করতেন। প্রথম জীবনে ইনি খুব ধনী ছিলেন। মাঝখানে ওই আং প্রং বা আর্থিক প্রতিবন্ধী হয়ে পড়েন। শেষ দিকে এসে তিনি কিন্তু আবার সেই মালদার আদমিতে পরিণত হলেন। আমি তখন আড়ালে টিপ্পুনি কাটতাম, ‘মামার অর্থাকাশে আজ মালকড়ির ঘনঘটা...।’ প্রিয় বৃশ্চিক, একটু অপেক্ষা করুন, আপনার আর্থিক আকাশে আবার ঝলমলে রোদ উঠবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >লক্ষ করেছি, মানুষের ওপর নদী পাহাড় বন-বাদাড়ের দুরকম প্রভাব হয়—১. মন চিন্তা ও কল্পনার দিক থেকে সচল বা তৎপর হয়ে ওঠে এবং ২. মন স্থবির এবং অলস হয়ে পড়ে। ঝিমুনি ধরে যায়। মনে গভীর একটা বিষণ্নতা এসে বাসা বাঁধে। এই অনুভূতিটাকে ঠিক অনুবাদ করা যায় না। ধনুর বসবাস যদি প্রকৃতির কোলেও হয়—তবুও তিনি এখন ওই ওপরের অবস্থার যেকোনো একটির মধ্যে পড়বেন।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >উত্তম কুমার! কল্পলোকের রাজপুত্র। বিশেষত মহিলা দর্শকদের ‘বুক-ধড়াস’ (হার্ট থ্রব)। এক ছবিতে নায়ক উত্তমকে তাঁর কোটিপতি বাবা অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেন। মনের দুঃখে উত্তম তখন ফেরিওয়ালা সাজেন। মুখে খোঁচা খোঁচা দাড়ি, পরনে ছেঁড়া ধুতি-শার্ট। ঠেলাগাড়ি ঠেলতে ঠেলতে তিনি গান করছেন আর সস্তা দামের মাল বেচছেন। এই মর্মান্তিক দৃশ্য দেখে মহিলা দর্শকেরা কেঁদে সিনেমা হলের বারান্দা, সিঁড়ি সব ভাসিয়ে দেন। প্রিয় মকর, এই একইভাবে এ সপ্তাহেও কোনো একজনের দুঃখ আপনাকে কাঁদাবে। তবে তার সেই দুঃখটা অভিনয় কি না—চেক করে নেবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ আপনাকে বিরাট সাফল্য এনে দিতে পারে। মিস করবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মেজাজে খিঁচ ধরলেও সামলে নিন। লাভ হবে। শরীরের যত্ন নেওয়া দরকার।