আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আগে নিজের কথা বলি। আমার বাপ মেষ, পুত্র মেষ কিন্তু আমি মাঝখান থেকে Cow sir— অর্থাৎ কাওসার বা গরু মহাশয় কেমন করে যে হলাম—বুঝতে পারলাম না। আমার বাবা ও ছেলের জন্মতারিখ একই—১৫ এপ্রিল, ২ বৈশাখ। রাশির তালিকায় গরুটা কেন যে থাকল না! যাকগে, এ সপ্তাহে মেষ আছেন সংখ্যা ৫-এর ঘরে। নানাদিক থেকে সৌভাগ্যের পুষ্পবৃষ্টি হবে। তবে কেউ কেউ আচানক প্রতারিত হয়ে যেতেও পারেন। সবাই কিন্তু নয়। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ভর ১, এই সপ্তাহের মান ৮। দুয়ে মিলে ৯। চলতি সপ্তাহে বৃষ সংখ্যা ৯-এর ঘরে থেকে মোস্ট ‘পাওয়ারফুল’ হয়ে উঠবেন। এই ‘পাওয়ার’ বা শক্তি দিয়ে তিনি ভাঙবেন, জুড়বেন—না গড়বেন, সেটা তাঁর ব্যাপার। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ভালো সময় যাচ্ছে আপনার। এটাকে আরও ভালো করতে চাইলে অবিলম্বে আয়নার সামনে গিয়ে দাঁড়ান। আয়না যাকে ভালো বলে ভালো সেই হয়। ফিগারটা যেখানে যেমন থাকা উচিত—সেখানে তেমনটি আছে কি না—চেক করে নিন। সোজা কথায়, স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজের হাতে নিজের ফিটনেস সার্টিফিকেটখানা সই করুন। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >টপ অব দ্য চার্ট! তার কারণ, কর্কট হিসেবে এ সপ্তাহে ঘটঘট করে আপনি সংখ্যা ১-এর ঘরে উঠে গেছেন। এরপর আর কিছু না বললেও চলে। তবুও বুদ্ধি যাঁদের কম—আমার সেই সব প্রিয় পাঠককে জানাচ্ছি যে, এ সপ্তাহে জীবনের অনেকগুলো কাজে আপনি সাফল্য পাবেন। আর আমার বুদ্ধিমান পাঠক যাঁরা—তাঁরা তো আগেই কথাটা বুঝে গেছেন, তাই না?সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>ভর ১+ সপ্তাহের মান ৮=৯। শক্তি এবং শক্তির প্রদর্শনীতে অংশগ্রহণ। এই হচ্ছে আপনার চলতি সপ্তাহের প্রধান ব্যাপার। অতএব, শক্তিটা প্রয়োগ করুন যুক্তির পথে। তাহলেই কর্মে আসবে সফলতা। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে কর্কটের মতো আপনিও আছেন তুঙ্গ অবস্থানে। অর্থাৎ একটা ‘কিল্লা মার-মার’ সিচুয়েশন। বাজিমাত-মাত পরিস্থিতি। সাত দিনের ভবিষ্যদ্বাণী হিসেবে এরচেয়ে বেশি আর কিছু তো না বললেও চলে। মারুন এইবার একখানা Full dental হাসি!তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >উরি বাউরে—ওরে বাবা রে, ফাটিয়ে দিয়েছে! সবার উপরে তুলাই ধন্য, অন্য কেহই নয়। ৮৫ টু ৯০ ভাগ সাকসেস। যেহেতু ভর ২, সাপ্তাহিক মান ৮=১০=১ (শূন্যের মান নেই), তাই আপনি এখন ১-এর ঘরে অর্থাৎ শীর্ষ অবস্থানে রয়েছেন। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >রাশির ভর ও চলতি সপ্তাহের মান অনুযায়ী আপনি এখন আছেন সংখ্যা ৬-এর ঘরে। এ সপ্তাহটি অবিবাহিত বৃশ্চিক নর-নারীদের জন্য বিয়ের পালকিতে চ্যাং দোলা হওয়ার মোক্ষম লগ্ন। অন্যরাও ভালোবাসা এবং জনপ্রিয়তার মিঠা শরবত পানপূর্বক মিঠা মিঠা মিটিমিটি হাসি হাসতে বাধ্য থাকবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনি এখন সংখ্যা ৮-এর ঘরে। কাজের চাপে নিষ্পিষ্ট হওয়ারই সম্ভাবনা এখন আপনার। তবে এই শ্রম বৃথা যাবে না বোধহয়। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এখন আপনি আছেন সংখ্যা-২-এর ঘরে। বিশেষ একটি সমস্যার জটিলতা থেকে মুক্ত হবেন। তবে টাকার বিনিময়ে আনন্দ কিনতে হবে, এই আর কি। ... আপত্তি আছে?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >অনেক কুম্ভকে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। রুমালে চোখ মুছে হাসিমুখে যাত্রা—এ রকমই একটি নাটকীয় দৃশ্য। আপনি থাকবেন এখন ৮-এর ঘরে। প্রচুর পরিশ্রমের জন্য তৈরি হোন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনার অবস্থান সংখ্যা ২-এর ঘরে। মকর-এর মতো আপনিও সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আনন্দের পেছনে পয়সা খরচ করতে মোটামুটি বাধ্যই থাকবেন বলা যায়।