আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে আপনি আছেন ৯-এর ঘরে। কারও সঙ্গে সপ্তাহের কোনো একদিন আপনার হাল্কা টোকাটুকি হতে পারে। এটা চরম কিছু নয় বরং আপনি এটা সামলে নিতেও পারবেন। বিশেষত, আমার এ সতর্কবাণীর পর তো অবশ্যই পারবেন। এ সপ্তাহে কাজে-কর্মে আপনি সাফল্য একটু কম পেলেও বিনোদন ও আনন্দ পাবেন প্রচুর।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সংখ্যা ৪-এর ঘরে থেকে আপনি এখন অন্তত টাকা-পয়সার দিক থেকে নিশ্চিন্ত হওয়ার পথ দেখতে পাবেন। সেই সঙ্গে ব্যক্তিগত কোনো একটি জটিল সমস্যা থেকেও বিনা শর্তে মুক্তি পাবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনার ভালো সময় ‘টু বি কনটিনিউড’। সংখ্যা ৯-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনি মানসিকভাবে শক্তি সঞ্চয় করবেন। শক্তিটাকে ভালো কাজে খরচ করুন। কাউকে ঢুঁশ মারবেন না, কেউ শিং বাগিয়ে তেড়ে এলে এক পা সরে দাঁড়াবেন। ব্যাস্। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আপনি এখন আছেন সংখ্যা ৫-এর ঘরে। এ সংখ্যাটি এ সপ্তাহে আপনার জন্য দারুণ মঙ্গলজনক হবে। ছোটখাটো দু-একটি অসুবিধার জন্য হা-হুতাশ করবেন না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>চলতি সপ্তাহে আপনি ঢুকেছেন সংখ্যা ৪-এর ভবনে। ভবনটিতে ঢুকেই আপনি পাবেন আলোর ঝলকানি—মানি অ্যান্ড নেতৃত্বের নিউ স্বাদ। ‘মানি’ মানে টেকা গো সিংহ! অর্থটা না বোঝার ভান কোরো না। সব ক্ষেত্রেই যে মাসের শেষে এসে পকেটের স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে অ্যায়সি কোই বাত নেহি হ্যায়। অর্থাৎ, এমন কোনো কথা নেই। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে আপনি সংখ্যা ৫-এর কোঠায় বুকিং দিয়ে ঢুকে পড়বেন। স্বাগতম টু দা ওয়ার্ল্ড অব গ্রেট সাফল্যসমূহ! বলা দরকার, বিপর্যয় কাটিয়ে ওঠাটাও একটা সাফল্যের মধ্যে পড়ে। এ সপ্তাহে আপনার এটাও হবে, ওটাও হবে। নিশ্চয়ই একে আমরা ‘স প্লাস’—সাফল্য প্লাস, কিংবা ‘S Plus’ অর্থাৎ Success + বলতে পারি।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >হিসাব অনুযায়ী এ সপ্তাহে আপনিও ঠিক কন্যার মতোই সংখ্যা ৫-এর ঘরে অবস্থান করবেন। এর মানেই একটা S+জনিত পরিস্থিতি! (ওপরে কন্যা রাশির খোপে তাকান)। তবে রাশি ভিন্ন হওয়ার কারণে আপনার সাফল্যের ধরন ও মাত্রা দুটোই কন্যার চেয়ে একটু ভিন্ন হবে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >সংখ্যা ১-এর ঘরে। ও মাই গড! বৃশ্চিকের সাপ্তাহিক সাফল্যের মিটারখানা এক লাফে চার্টের টপ অবস্থানটিই যে শো করছে! এরপর আর প্রায় কিছুই বলার থাকে না। তবুও বলছি, এ সপ্তাহে কিছু কেনাকাটা করতে হলে একচোটেই কাজটা সেরে ফেলবেন না। দোকানগুলো তো সব এক রাতের মধ্যেই কেউ গিয়ে গুঁড়ো করে দিচ্ছে না। দেখেশুনে রয়ে-সয়ে ঘুরেফিরে হোক কেনাকাটা বা বুঝেশুনে কেনা হোক সব মাল—চাল-ডাল-আটা। হোক না তা শাড়ি-গাড়ি জুতা-মোজা, হোক না তা ছাতা বা ধীরে কিনে লাভবান হওয়া যাবে—এই হলো কথা।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >এ সপ্তাহে আপনি প্রবেশ করলেন সংখ্যা ৩-এর ঘরে। এই ৭ দিন আপনি কিছুটা ঘোরের মধ্যে কাটাতে পারেন। কাজকর্মে কারণেই এটা হবে। ব্যক্তিগত বিষয়ে এখন আপনি একটু উদাসীন থাকতে পারেন, যদিও এতে ক্ষতি তেমন কিছু ঘটবে না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এই শনিবার আপনি এসে ঢুকলেন সংখ্যা ৬-এর বাসায়। যত কিছুই ঘটুক—জানবেন, যার শুরু আছে, তার শেষও আছে। কাজেই ঘাবড়ানোর বিন্দুমাত্র কারণ নেই। ঝড় আসে, থামার জন্যই। এ সপ্তাহে আপনার কমপক্ষে একটি আনন্দের ঘনঘটা দেখা যায়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সংখ্যা ৩-এর ঘরে এসে ৭ দিনের মেহমান হলেন আপনি। বুকে জোর রাখুন। তার মানে এই নয় যে আপনাকে আমি কোনো রকম ভয়ভীতি প্রদর্শন করছি। কেননা, সমস্যা এলেও আপনি তা পার হয়ে যাবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সংখ্যা ৬-এর ঘর। গ্রহের বিচারে মীনের সঙ্গে ৩-এর সম্পর্ক খুবই ভালো। তাহলে বলা যায়, আপনি মীন রাশির জাতক কিংবা জাতিকা হিসেবে প্রায় ৬০ শতাংশ ভালো থাকবেন। পয়সাকড়ির কিছু টানাটানি হতে পারে, বাট এতে আপনার জীবনের গাড়ি দড়ি দিয়ে টানাটানি করার কোনো দরকার হবে না, মনে লয়।