আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সংখ্যা ২-এর ঘরে এখন আপনার সাত দিনের অবস্থান। পয়সা আসেংগা, সম্মান ভি আসেংগা। অর্থাৎ, অর্থ ও সম্মান আসবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সংখ্যা ৫-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনি সমঝোতার মাধ্যমে একটি সমস্যার সমাধানে পৌঁছাবেন বলে আশা করা যায়। সপ্তাহের বেশির ভাগ দিনগুলো আনন্দে কাটবে। ভ্রমণ? অবশ্যই সম্ভব!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এই শনিবার থেকে রাশি হোটেলের ১ নম্বর সুপার ডিলাক্স কক্ষে আপনার সাত দিনের বুকিং অর্থাৎ রিজারভেশন। মানে, এ সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ১-এর ঘরে। এখন আপনি প্রায় সব কাজ নিয়েই সন্তুষ্ট থাকতে পারবেন। সামান্য যে কটি ‘ব্রোক্তি’ বা বিরক্তির ঘটনা ঘটবে, তা খুবই তুচ্ছ। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >৬-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনার কায়কায়বার প্রাথমিক অবস্থায় কিছুটা আটকে-আটকে গেলেও পরে অল ক্লিয়ার সিগন্যাল মিলবে। পারিবারিক কিংবা সামাজিক জীবনে অবশ্য এই সাতটি দিন আপনাকে জারাসা কাঁচুমাচু অবস্থার মধ্য দিয়ে কাটাতে হবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>লক্ষ করবেন, ঠিক ভোর হওয়ার পূর্ব মূহূর্তে আকাশ হঠাৎ গাঢ় অন্ধকারে ছেয়ে যায়। এখনই যে সূর্যের প্রথম স্নিগ্ধ আলো পৃথিবীতে উঁকি দেবে, ওটা তারই লক্ষণ। এ সময় অস্থির হতে নেই। ধৈর্য হারাতে নেই। সাহস হারাতে নেই। গন্তব্যের এত কাছে এসে কি কেউ পথের ক্লান্তির কথা মনে রাখে? এখনই তোমার সবচেয়ে আশার দিন, এখন চিত্ত হোক না শঙ্কাহীন!কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >অচেনা পাঠক মোবাইল ফোনে ‘এসেমেস’ পাঠান, ‘জানেন, কাল রাতে ইউ-কে আই স্বপ্নে দেখেসি।’ জবাবে আমি লিখি, ‘আই-কে (আমাকে) দয়া করে স্বপ্নে দেখার জন্য ইউ-কে (আপনাকে) কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’...প্রিয় কন্যা, এ সপ্তাহে চেনা-অচেনা কে বা কাহারা যে ইউ-র দিকে, অর্থাৎ আপনার দিকে বন্ধুত্ব-ভরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তা আমিও ঠিক বলতে পারি না। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এই শনিবার থেকে আপনার মধ্যে প্রবল একটা শক্তি জেগে উঠবে। সপ্তাহের বেশির ভাগ ব্যাপার-স্যাপার বেশ জোরেশোরে সামনে অগ্রসর হওয়ার আলামত দেখা দেবে।...শক্তি নিশ্চয়ই প্রয়োজন। তবে সেই সঙ্গে ওই শক্তিকে নিয়ন্ত্রণের যে শক্তি, তাও তো থাকা জরুরি। তা না হলে নিজ শক্তিই হয়ে উঠতে পারে শক্তিধরের ক্ষতির কারণ।...সপ্তাহ আপনার জন্য ‘হিসাববহির্ভূত’ রকমের ভালো। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বৃশ্চিক রাশির ভর ৭। এদিকে চলতি সপ্তাহের মান হচ্ছে ৪। তাহলে বৃশ্চিক নারী কিংবা পুরুষ হিসেবে এই সাত দিন আপনি থাকবেন ৭+৪=১১ অর্থাৎ ১+১=২-এর ঘরে। এই অবস্থানে থেকে আপনার মধ্যে প্রচুর টেনশন কাজ করবে।...টেনশনই সকল শুভ কর্মের উৎস। যেসব বৃশ্চিক এখনো বিয়ের নাগরদোলায় চড়েননি, তাঁদের ক্ষেত্রে কথাটা বিশেষভাবে প্রযোজ্য হলেও হতে পারে। সে ক্ষেত্রে কাচ্চি বিরিয়ানি, বুরহানি অ্যান্ড স্যালাদ-টালাদ ভক্ষণের ফ্রি টোকেন প্রাপ্তির আশা করাই যায়। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >এ সপ্তাহের ধনু ধনের ঘরে থাকলেও তার মনের অবস্থা তেমন চনমনে থাকবে বলে মনে হয় না। মান-ইজ্জত অবশ্য অনেকখানি বাড়তির দিকেই থাকবে তাঁর। ধন ও মান রইল ঘরে। এখন মন যেদিকে যায় যাক। আগামী সপ্তাহে ফের দেখা যাবে কী হয়। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এত দিন হালটা ধরে থাকলেনই যখন, আর একটু ধরে থাকুন। তীরের কাছাকাছি এসে হাল ছাড়াছাড়ির ব্যাপারটা আপনাকে অন্তত সাজে না। নিজের অতীত সাফল্যের অধ্যায়গুলো মনে করুন। ওই যোগ্যতা যখন আপনার ছিল, এখনো বিজয়ের শক্তি অবশ্যই থাকবে। রাশির গণনা তো তা-ই বলছে। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >অনেক ভেবে, অনেক হিসাব কষে এখন আমার মনে হয়, বাঙালির উত্থানের মূলে রয়েছে তার দেশপ্রেম; আর তার অবক্ষয় কিংবা অধঃপতনের মূলে রয়েছে টাকা-পয়সার প্রতি তার মাত্রাহীন লোভ। সারা জীবনে অল্প দিন ধরে কাজ করে বাঙালির দেশপ্রেম। দীর্ঘ সময় ধরে চলে তার লোভের ক্রিয়া। মহান কুম্ভ, আপনাকে আমি জ্ঞান দিতে পারি না। আমিও তো বাঙালি। আমাকে শুদ্ধ করার কাজে অবতীর্ণ হোন।...নিজের এই সাতখানা দিন নিয়ে ভাববেন না। ভালোই যাবে দিনগুলো। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আমার দেখা দেশগুলোর মধ্যে যে-কটি দেশে আমার মন পড়ে থাকে, তার একটি হচ্ছে ফিলিপাইন। ম্যানিলায় আমার এক ভিডিও নাটক ও চলচ্চিত্র প্রশিক্ষক বলেছিলেন, ‘ভালো-মন্দ বাছাই করার ক্ষমতা তোমার যেদিন হয়ে যাবে, সেদিন থেকে তুমি আর আমার ছাত্র থাকবে না। থাকার আর দরকার নেই।’ প্রিয় মীন, এ সপ্তাহে আপনার সামনে নিজের গন্তব্য নির্ধারণের কয়েকটি ‘চয়েস’ আসবে। এই জায়গাটিতে বিচক্ষণতা দেখাতে পারলেই আপনার বাজিমাত!