আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৫-এর ঘরে। ভেরি শক্তিশালী সংখ্যার ঘর। সামলে চলবেন। Money-পরিস্থিতি এখন আপনার চমৎকারের কাছাকাছি থাকবে। সামান্য ডিহাইড্রেশন বা জলশূন্যতা হতে পারে। কাজেই পানি বেশি করে খাবেন। আপনার সাপ্তাহিক প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কের দৃশ্যগুলো শতকরা ৩০ ভাগ ফাইটিং অ্যান্ড বাকি ৭০ ভাগ রোমান্টিক অ্যাকশনে ভরপুর থাকবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >কাজের উদ্যম বাড়বে। অর্থবাণিজ্য খুবই ভালো হবে। হূদয়ের শেয়ারবাজারেও কোনো দরপতনের ঘটনা ঘটবে না। তবে, কোনো একটি বিষয়ে কারও সঙ্গে আপনি বিতর্কে লেপটে যেতে পারেন। এতে জিতবেন কি হারবেন—সেটা নির্ভর করছে আপনার মগজের টেমপারেচার এবং যুক্তি প্রয়োগের ক্ষমতার ওপর। বুইজ্জিন্নি?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >রুচির দারিদ্র্য আপনাকে খুব পীড়া দেয়। ধরুন, ভোরবেলায় আপনি রাস্তায় বেরিয়েছেন। দেখলেন, সবুজ-সাদা ডোরাকাটা স্লিপিং-স্যুট গায়ে কোনো এক বীরপুঙ্গব রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে সজোরে এবং সগর্বে দাঁতে ব্রাশ চালাচ্ছেন। মুগ্ধ হওয়ার মতোই দৃশ্য বটে। যা-ই হোক, রুচির অমিলের কারণ থেকে এ সপ্তাহে আপনার ‘সাময়িক’ বন্ধু-বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে। অন্য দিকে সুখবর এইটুকু যে চলতি কয়েক দিনের মধ্যে আপনার বিরাট কিছু একটা আনন্দের উপলক্ষ দেখা দেবে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >ব্যাঘ্রসম ব্যগ্র কেন তীব্র শীতের দিনে?—শীঘ্র তুমি ধরবে শিকার, চিন্তা কর কেনে! অর্থাৎ, যে সাফল্যের জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তা এখন আসবে। তবে, এ সপ্তাহে আপনি কিছু উল্টোপাল্টা প্রশ্নের সম্মুখীন হতে পারেন। এসবের উত্তরে আপনিও যদি উল্টোপাল্টা জবাব দেন, তাহলে আমার কিছু বলার নেই। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে সিংহের গর্জন খুব একটা শোনা না গেলেও তার ভেতর প্রচুর অস্থিরতা কাজ করবে। এই অস্থিরতাই তার নতুন কিছু একটা কাজের দিকে হাত বাড়ানোর পূর্ব লক্ষণ। ব্যর্থতা-সাফল্যের প্রশ্নটা পরে আসছে। সেটা এ সপ্তাহেরই বিবেচ্য বিষয় হতে হবে— এমন কোনো কথা নেই। আর, সপ্তাহের নিয়মিত কাজকর্মে সিংহ রাশিভুক্ত নর-নারীর বৃহদাংশই সাফল্য পাবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >গণনায় দেখা যায়, এ সপ্তাহের ভাগ্য-দৌড়ে কন্যা রাশির নারী-পুরুষের মধ্যে ব্যবসায়ী, আইনজীবী ও রাজনীতিবিদেরা অন্যান্য পেশার কন্যা জাতক-জাতিকার চেয়ে একটু বেশি এগিয়ে থাকবেন। সাধারণভাবে অন্যান্য কন্যা নারী ও পুরুষদের জন্য সপ্তাহটি বেশির ভাগ ক্ষেত্রে ভালোই আছে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >স্বাস্থ্যসহ অন্য কোনো সমস্যা থেকে থাকলে তা পার হয়ে যাবেন। সমস্যা-সংকট থেকে বের হয়ে আসাও সাফল্যেরই মধ্যে পড়ে। এর বাইরেও অনেক তুলা সৃষ্টিশীল কাজে উজ্জ্বল পারফরমেন্স দেখাবেন। পরশু সোমবার ৭ ফেব্রুয়ারি আপনার জন্য একটি বিশেষ শুভ দিন। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনি যখন খুব গভীর মনে কারও কথা ভাবতে থাকেন, তখন সেই মানুষের সঙ্গে অনেকটা যেন বাস্তব সাক্ষাৎই ঘটে যায় আপনার। এই ভাবনা কাহলিল জিবরানের। পড়েছেন হয়তো, তাঁর সেই বিখ্যাত লাইনটা— ‘Remembrance is a kind of meeting.’...মস্তিষ্কের মন্দিরে এই নিঃশব্দ সাক্ষাৎ আনন্দ আনতে পারে, আনতে পারে একটি দীর্ঘনিঃশ্বাস। এ সপ্তাহে এ রকম একটা অভিজ্ঞতা বোধ হয় আপনারও হবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >অনেকেরই হয়তো জানা নেই, বোম্বে তথা মুম্বাইয়ের যুগস্রষ্টা অভিনেত্রী মীনা কুমারী ছিলেন এক অনন্যসাধারণ কবি। উর্দু ভাষায় তিনি শায়ের লিখতেন। প্রেমিক বা প্রেমিকার হয়ে যখন তিনি উচ্চারণ করেন, ‘আব মুঝে ইজাজত দি জিয়ে। মেহেলতে হ্যায় দর্দ বিছাড়নেকি, মিলনে কি উমিদ পে বরাবর।’ এবারের মতো আমায় বিদায় নেওয়ার অনুমতি দাও; বারবার বিচ্ছেদের বেদনা সয়ে যাই, কেবল বারবার মিলনের আশা নিয়ে।’ খুব সহজ কথা, অথচ কত গভীর বিষণ্নতায় ভরা।...প্রিয় ধনু, বিষাদের আকাশে খুঁজুন দিশারী নক্ষত্রের আলো।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আর বোধ হয় দেরি নেই। আপনি এখন এসে উপনীত হয়েছেন সামগ্রিক সাফল্যের দরজায়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ জগতে মানুষের কল্যাণ করতে চাওয়াও একটা অপরাধ। সবাই এর পেছনে একটা না একটা মতলব খুঁজে বের করে। তাহলেও আপনি থামবেন না। সামনে তাকান। সামনে চলুন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >হাতাহাতি, গুঁতোগুঁতি, লাথালাথি, লাঠালাঠি ইত্যাদি দেখে নিজ করণীয় থেকে পিছিয়ে আসবেন না। এ সপ্তাহে টাকাটা একটু কম আসুক, ক্ষতি নেই। অন্যান্য লাভ হবে অনেক।