আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সপ্তাহের তিন দিন আহামরি কিছু ঘটবে না। বাকি চার দিন খুব ভালোভাবে কাটবে বলেই কয় মোর রাশির খাতা। এ সপ্তাহে পেশাগত কিছু একটা মন খুশি-করা নিউজ আপনার সামনে ভেঙে পড়তে পারে (গুড নিউজ ব্রেকিং)। ব্যক্তিগত সুসংবাদও কিছু না-কিছু থাকবে, ইনশাআল্লাহ।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আপনার পেশা যা-ই হোক, এ সপ্তাহে রোজগার বাড়ানোর জন্য আপনার মাথায় নানা রকম আইডিয়া ‘লড়াচড়া’ করবে। কোনো চিন্তা যখন মানুষের মনে গভীরভাবে ক্রিয়া করে—তখন একটু চেষ্টা করলেই তা থেকে গঠনমূলক কিছু বেরিয়ে আসে। কাজেই, খুব গুজিয়ে চিন্তা করুন। কাম হবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ সপ্তাহে আপনার রান উঠবে সাঁইসাঁই করে, উইকেট পড়বে ঠুংঠাং করে। মানেটা হচ্ছে এই যে, আপনার টাকা-পয়সা এখন দ্রুত আসবে, দ্রুত বেরিয়ে যাবে। দাম্পত্যকলহ কিংবা প্রেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার কেস ঘন ঘন ঘটতে থাকবে। তবে, এতে যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তা নয়। ভালো থাকবেন। হাসিমুখে থাকবেন। টিক্কাচে? (ঠিক আছে?)কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কর্কট জাতক-জাতিকার মন সৃজনশীল হয়ে থাকে এবং একই সঙ্গে বাস্তববাদীও হয়ে থাকে—এ রকম একটা কথা রাশিশাস্ত্রে বলা হয়েছে। আপনার রাশিতে বড় শিল্পী যেমন পাওয়া যায়, তেমনই সফল ব্যবসায়ীও পাওয়া যায়। তবে, এর কোনো ধরাবাঁধা গৎ নেই। এ সপ্তাহে কর্কটের আনন্দ ও বিষণ্নতা রৌদ্র-ছায়ার মতো খেলা করবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>খুব সুন্দর সুন্দর কাজের সুযোগ আসবে, আনন্দ সংগ্রহের সুযোগ আসবে। এই ব্যাপারগুলো অনেকখানি বাস্তবায়িত হবে, কিছু কিছু হবে না। এটুকু আপনাকে মেনে নিতেই হবে। বুই-জ্জি-ন্নি?কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে আপনি রয়েছেন সংখ্যা ৯-এর ঘরে। হয়ে উঠেছেন প্রবল পরাক্রমশালী। তার অর্থ কিন্তু এই নয় যে, আপনি যা-তা করে বেড়াবেন, আর আমরা হাততালি দেব। ... ভালো কাজে আপনার শক্তির প্রয়োগ ঘটান, ভালো ফল পাবেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ওপরে চোখ তুলে কন্যাকে দেখুন—অর্থাৎ কন্যার সাপ্তাহিক রাশিফলটি পড়ুন। দেখবেন, আপনিও ঠিক কন্যার মতোই সংখ্যা ৯-এর ঘরে আছেন। তবে, কন্যার খোপে বর্ণিত ভবিষ্যদ্বাণীর সঙ্গে আপনার তফাত থাকবে এইটুকু যে, স্বাস্থ্যের দিক থেকে আপনি হঠাৎ এক্সট্রা স্ট্রং বোধ করতে থাকবেন। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে আপনি সংখ্যা ৫-এর ঘরে। জারাসা প্রতারিত বোধ করতে পারেন। এটুকু বাদ দিলে সপ্তাহের অন্যান্য দিক চমৎ কার থাকবে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সপ্তাহ শুভ। তবে, কিছু উদাসীনতা-বিষণ্নতা ভর করতে পারে। এই অবস্থাটার বেশি তোয়াক্কা না করাই ভালো। ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী—যা-ই হন না কেন— পার্স/ব্যাগ/পকেটের স্বাস্থ্য মন্দ থাকবে না। ... মাঝেমধ্যে বিছানায় লম্বা হয়ে শুয়ে জাগ্রত শবাসন করবেন। অর্থাৎ বিশ্রাম নেবেন। এ অবস্থায় ঘুম যদি এসেই যায়—তো গেল। দু-এক সিঙ্গেল ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে উঠবেন। অক্কে?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >মকর বকর-বকর একটু বেশি করলেও এ সপ্তাহে তাকে আমরা কাজেকর্মে আনন্দ ভালোবাসা সাফল্যে বেশ একটা ভালো অবস্থানে দেখতে পাচ্ছি। তবে, জ্যোতিষীর কথা সত্যি করে তুলতে হলে মকরকে একটু খাটা-খাটনিও তো করতে হবে, না কী?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনি একটু ওপরে তাকিয়ে একবার পড়ে নিন ধনুর এ সপ্তাহের রাশিফল। অনেকটা মিলবে আপনার সঙ্গে। তবে আপনার রাশি ভিন্ন হওয়ার কারণে পুরোটা মিলবে না। এ সপ্তাহে আপনি প্রশংসিত অ্যান্ড পুরস্কৃত হবেন বেশি, নিন্দিত অ্যান্ড তিরস্কৃত হবেন কম। দুবার করে পড়বেন লাইনটা, তা না হলে ভুল বোঝাবুঝি ঘটতে পারে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মাসের এখন এদিক কিংবা ওদিক—যে দিকই হোক, আপনার পকেট থাকবে ভারী। তবে ইয়ে, মনটাও একটু ভারী থাকবে যে।... কথাটা থিওরির উল্টো হয়ে গেল অবশ্য। পকেট ভারী থাকলে মন সাধারণত হালকাই থাকার কথা।