আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >অনেক মেষ নারী এবং পুরুষেরই এ সপ্তাহে দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কমপক্ষে লোকাল ভ্রমণ হওয়াটা তো তাঁদের জন্য কোনো ব্যাপারই নয় মনে লয়। ...বহুবারই জানিয়েছি, নিউমারোলজি বা সংখ্যাজ্যোতিষ পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন গ্রিক দার্শনিক পিথাগোরাস, আজ থেকে আড়াই হাজার বছর আগে যাঁর জন্ম। সংখ্যা ৪কে তিনি বিশেষভাবে অর্থ-সম্পদের প্রতীক রূপে চিহ্নিত করেছেন। তো দেখুন, ২০১১ (২+০+১+১=) হচ্ছে ৪। আবার আমাদের বর্তমান বাংলা বর্ষ ১৪১৭: ১+৪+১+৭=১৩, অর্থাৎ ১+৩=ওই সেই ৪-ই। ...সংখ্যা ৪-এর ঘরে থেকে আমরা সবাই-ই কমবেশি লাভবান হব। এটা বৈজ্ঞানিক সত্য হয়তো নয়, তবুও দার্শনিক-অঙ্কশাস্ত্রবিদ পিথাগোরাসের কথা বলে কথা!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহের মান হচ্ছে ২। ওদিকে বৃষ রাশির ভর দেখা যাচ্ছে ১। তাহলে বৃষ এ সপ্তাহে আছেন ২+১=৩-এর প্রভাব বলয়ের মধ্যে। বৃষ-র অধিপতি গ্রহ শুক্র। এটি এখন সংখ্যা ৩-এর সঙ্গে সামান্য আড়াআড়ি অবস্থানে রয়েছে। এমতাবস্থায়, ক্যায়া আর বলেগা ডিয়ার বৃষ, আপনার জারাসা আর্থিক ডায়রিয়া দেখা দিতে পারে। তবে এর ফলে আপনি যে একেবারে মাটিতে লেটে যাবেন—তা কিন্তু মোটেও নয়। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সপ্তাহের অবস্থানগত মান ২ এবং মিথুন রাশির ভর ৬—দুয়ে মিলে এই ৭ দিন ধরে আপনি থাকবেন সংখ্যা ৮-এর ঘরে। মিথুনের অধিপতি গ্রহ বুধ-এর সঙ্গে এখন সংখ্যা ৮-এর ‘দ্রুণ’ (দারুণ) এক মধুর সম্পর্ক চলবে। বা—মেরে ভাই, মেরে বোন, মনে ফুর্তি নিয়ে এগিয়ে যান! পয়সা থেকে শুরু করে কোনো কিছু নিয়েই এ সপ্তাহের ভাবনার তেমন কিছু নেই। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে আপনার কাজ ‘তৈরি’ হবে। মূল কাজ হাতে আসতে খুব একটা দেরি হবে না। ‘কানাকড়িও হাতে নেই’—বলে অ্যাভারেজ বাঙালি ব্যবসায়ীদের মতো বিলাপ করবেন না। টাকা আসেংগা। ভালোই আসেংগা। ...কর্কট তরুণ-তরুণীর পেয়ার-মুহব্বত সিচুয়েশন ঘন রূপ গ্রহণ করেগা। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>একটা সতর্কবাণী আছে—স্বাস্থ্যের যত্ন নেবেন। বিশেষ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম (মাথা) এবং ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ হজমতন্ত্রের বিশেষ যত্ন নিতে হবে আপনাকে। এটা বিশেষত ৩০-ঊর্ধ্ব সিংহের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তবে, ঘাবড়ানোর কিছু নেই। এগুলো সাধারণ অসুখ-বিসুখের মধ্যেই পড়ে। ...এ সপ্তাহে আপনাকে মর্যাদার লড়াইয়ে নামতে হতে পারে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >শাস্ত্রমতে কন্যা মেয়েরা ছেলেদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে—বোথ ইন টার্মস অব চারিত্রিক বৈশিষ্ট্য অ্যান্ড ভাগ্য। তবে এ সপ্তাহে নারী এবং পুরুষ—উভয়বিধ কন্যারই সাফল্য প্রায় সমান-সমান হবে। ...এমতাবস্থায় ‘আপনাদিগের প্রভূত আহ্লাদের অবকাশ রহিয়াছে!’ তবে শুনুন, এক-আধ ইঞ্চি ব্যর্থতা নিয়ে ঘ্যানঘ্যান করবেন না। ওটা সবারই হয়। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা মন থেকে চলে যেতে শুরু করবে। তুলা রাশির ভর ২। চলতি সপ্তাহটির অবস্থানগত মানও ওই ২-ই। দুয়ে মিলে আপনি এখন আছেন ৪-এর ঘরে। মহান পিথাগোরাসের ব্যাখ্যা মতে সংখ্যা ৪ হচ্ছে সম্পদ, নেতৃত্ব ও অন্যান্য বহু সাফল্যের প্রতীক। এবারে দেখুন, চলতি বর্ষটি, অর্থাৎ ২০১১ হচ্ছে ২+০+১+১=৪। ...সংখ্যার এসব মিলে যাওয়ার একটা তাৎপর্য যে আছে—এতে সন্দেহ নেই। বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >নিরপেক্ষ আম্পায়ার যখন ‘প্রতিপক্ষ ভ্যাম্পায়ার’ হয়ে দাঁড়ান—তখন কোনো ক্রিকেট দলই সুবিধা করে উঠতে পারে না। ফুটবলের রেফারি যখন কোনো একটি দলের ‘অরি’ বা শত্রু হয়ে ওঠেন—তখনো সেই একই কথা। প্রিয় বৃশ্চিক, আপনার চলতি জীবনে যদি আপনি কোথাও কোনো অবিচার দেখতে পান—তো ঘাবড়াবেন না। যা কিছুর শুরু আছে, তার শেষও আছে। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >রাশি লিখি। প্রতি শনিবার সকালবেলায় আপনার সঙ্গে আমার দেখা হয়। ১২ বছর ধরে এই চলছে... ১২টি ‘বছর এক চাকাতেই বাঁধা’! হয়তো ভুল বললাম। ১২ বছর ধরে প্রতিটি সপ্তাহ কারও এ রকম কাটতে পারে না। ধনু, এ সপ্তাহে আপনি আছেন ২+৯=১১=(১+১)=২-এর ঘরে। আপনার রাশিটি নিয়ন্ত্রণ করে থাকে ‘জুপিটার’ অর্থাৎ বৃহস্পতি গ্রহ। সংখ্যা এবং গ্রহের অবস্থানগত প্রভাবে আপনি এখন ধৈর্য ও মনোবল দ্বারা এক বিপুল বাধাকে জয় করতে সক্ষম হবেন। এই শ্রমের পথে স্বাস্থ্যের দিকে একটু নজর রাখবেন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >রাশিগতভাবে আপনি পরম কষ্টসহিষ্ণু। ওদিকে আবার আপনার মধ্যে আছে প্রবল নেতৃত্বগুণ এবং কর্তৃত্ব করার প্রবণতা। এ সপ্তাহে আপনি যদি সবাইকে একটু ছাড় দিয়ে চলেন—তাহলে ভালো ফল পাবেন। একগুঁয়েমি থেকে একটুখানি সরে আসুন; এতে ভবিষ্যৎ সাফল্যের পথও সুগম হবে। সতর্কবাণী: এ সপ্তাহে হুট করে কারও কান কথায় বিশ্বাস করে বসবেন না। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার মনের মধ্যে পরিবারের জন্য কিছু একটা করার ইচ্ছা প্রবল হয়ে উঠবে এ সপ্তাহে। করুন। আমার তো আপত্তি নেই। আপনার সদিচ্ছা পূরণের পথে এখন আপনি একটা না একটা উপায় খুঁজে পাবেনই। ...প্রেম-ভালোবাসার ক্ষেত্রে এ সপ্তাহে আপনি কিছুটা ধোঁয়াটে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনার প্রথম কাজটি হবে স্বাস্থ্য মহোদয়ের সেবাযত্ন করা। ...আপনার জন্য এ সপ্তাহে সুখবরটি হচ্ছে এই যে মীন জাতক কিংবা জাতিকা হিসেবে চলতি সাত দিন আপনি থাকবেন সংখ্যা ৫-এর আওতায়। এ সপ্তাহে আপনি এক হাতে টাকা এবং অন্য হাতে সম্মান নিয়ে বিচরণ করবেন। বাট, প্রতারিত হওয়ার একটা সম্ভাবনাও এ সপ্তাহে আপনার থেকে যাচ্ছে।