আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >গ্রিক রাশি শাস্ত্রে মেষ নর-নারীকে ‘অগ্রপথিক’ বলা হয়েছে। ‘Pioneeৎ’ বললেও আমরা বুঝি। অর্থাৎ মেষ নারী-পুরুষ জীবনের যে ক্ষেত্রেই থাকুন না কেন, যার যার কর্মপরিধিতে নেতা এবং পথপ্রদর্শক হয়ে ওঠেন। (অন্য রাশির কারও মধ্যে যে এই গুণ থাকবে না, তা নয়।) চলতি সপ্তাহে মেষ তাঁর নেতৃত্বশক্তির চূড়ান্ত একটা প্রদর্শনী ঘটাবেন। এতে তাঁর সহকর্মীরা বিরাট উপকৃত হবেন এবং তিনি নিজেও অর্থ-খ্যাতি-জনপ্রিয়তার উচ্চতর সিঁড়িতে পা রাখবেন।বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ হচ্ছেন একজন লোভী। ...কথাটা শুনেই রেগেমেগে লাফ মেরে আকাশে উঠে যাওয়ার দরকার নেই। বৃষ কেবলই স্নেহ-মমতা-ভালোবাসা আর তার আন্তরিক কাজগুলোর অল্প একটু স্বীকৃতির লোভী। অসৎ পথে অর্জিত টাকাপয়সাসহ যেকোনো ধরনের লোক দেখানো প্রশংসা-ভালোবাসা তার কাছে অসহনীয় ঘৃৃণার বস্তু। বৃষ রবীন্দ্রনাথ, সত্যজিৎ, শেক্সপিয়ার এবং অন্যান্য আদর্শ বৃষের মধ্যে এই গুণটি স্পষ্ট হয়ে আছে। ... এ সপ্তাহে, প্রিয় বৃষ ভাই অ্যান্ড বোনগণ, আপনাদের জীবনে প্রশংসা-ভালোবাসা-আনন্দের পুষ্পবৃষ্টি হবে। কাজেই আজ সকাল থেকেই আপনাদের মুখ উজ্জ্বল হয়ে উঠুক বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোর ফ্লাডলাইটে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আসলে মানুষ বিজ্ঞানের ওপর নির্ভর না করলে নিশ্চিত হয়ে আগাম কোনো কিছু বলতে পারে না। তবে এ পর্যন্ত বিজ্ঞানের অগ্রগতি যতটুকু হয়েছে, তা দিয়ে সব বিষয়েই যে ভবিষ্যদ্বাণী ঠিকঠাকমতো করে ফেলা যাচ্ছে, তা অবশ্য নয়। সে রকম দিন আসবে নিশ্চয়ই ভবিষ্যতে। আপাতত আমরা এই ‘অবৈজ্ঞানিক’ জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে বলছি, মিথুন ‘শিং কিং কিং’ (শিশু-কিশোর-কিশোরী) অ্যান্ড ‘তং তং-পং পং’ (তরুণ-তরুণী-প্রৌঢ়-প্রৌঢ়া) সপ্তাহভর কমবেশি আনন্দের জোয়ারে ভাসবেন।কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >শক্তিশালী দেহবিশিষ্ট একজন অদক্ষ ক্রিকেট খেলোয়াড়ের হাতে বিশ্বের সেরা ব্র্যান্ডের ব্যাট-বল তুলে দিলেও কি কোনো লাভ হবে? কর্কট রাশিগতভাবেই প্রচুর গুণী; কিন্তু তার সেই স্বভাবজাত বা স্বাভাবিক গুণেরও পরিচর্যা দরকার। তা না হলে চমৎকার একটি রাশির জাতক কিংবা জাতিকা হওয়া সত্ত্বেও বড় কোনো সাফল্য তিনি পাবেন না।...চলতি সপ্তাহটি, প্রিয় কর্কট, নিজ প্রতিভার চর্চাটা বাড়ান। অনুশীলন দিয়ে ভরে তুলুন এই সাতটি দিন। এর ফল না পেলে আমি আপনাকে ‘মুইল্ল পেরৎ দিতে বাইদ্দ থাকিব’!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>চোখে ঘোর লাগে, যখন মানুষ অতিক্রম করে তার জীবনের ক্রান্তিকাল। বর্তমান সময়ে আপনি আপনার জীবনের একটা বড় ধরনের পরিবর্তনের লগ্ন পার হচ্ছেন। এখন আপনি চলেছেন ‘নো ম্যানস ল্যান্ড’-এর ওপর দিয়ে। এ সময় কিছুতেই ভয় পাবেন না, ভারসাম্য হারাবেন না। তাহলেই আপনি পৌঁছে যাবেন আপনার অভীষ্ট গন্তব্যে। কবে? খুব একটা দেরি নেই, ভ্রাতা ও ‘ভনগণ’!কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >একটা সময় আসে, যখন মানুষ চারপাশের সবাইকে অবিশ্বাস করতে করতে শেষ পর্যন্ত নিজেকেই অবিশ্বাস করতে শুরু করে। ...Cynicism-এর এটাই বোধহয় দশ নম্বর দশা। কন্যা কিং কিং (কিশোর-কিশোরী), তং তং (তরুণ-তরুণী), প্রং প্রং (প্রবীণ-প্রবীণা) সবাইকে খুব জোর দিয়ে বলছি: নিজের ওপর আস্থা হারানোর মতো কিছু এখনো ঘটেনি। বোলার মহোদয়ের চোখে চোখ রেখে সপাটে ব্যাট চালান। ছয়টা বলকে পাঠান স্টেডিয়ামের ছয় দিকে।তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহে আপনি ভ্রমণের পরিকল্পনা করবেন হয়তো। স্বাস্থ্য ভালোই থাকবে। পেশাগত জীবনে খুব বড় ধরনের দুটি বাধা অতিক্রম করতে পারবেন এখন। আপনি মন-মানসিকতায় পরিপূর্ণ আধুনিক হলেও মূল্যবোধের বিষয়ে বেশ সনাতনপন্থী, অর্থাৎ প্রাচীনপন্থী। চারিত্র্য কাঠামোর মধ্যে এই দুটি ধরনের সংমিশ্রণ আপনাকে অসাধারণ করে তুলেছে। এ সপ্তাহে পারিবারিক, সামাজিক কিংবা পেশাগত জীবনে কারও অনৈতিক আচরণ আপনাকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করে তুলতে পারে। এই ক্ষোভটা অবশ্যই প্রকাশ করবেন, তবে ভাষা ব্যবহারে কৌশল অবলম্বন করতে হবে।বৃশ্চিক Scoৎpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে অনাবশ্যক কারও মনোরঞ্জনের চেষ্টা বোধহয় আপনার না করাটাই ভালো। যেমন আছেন, তেমনই থাকুন। এতেই ভালো ফল হবে। ...আর, পান করুণ এক বিশ্বকাপভর্তি আনন্দ। পাঠ করুন পূর্ণ এক একুশে বইমেলায় যত বই আঁটে, ততগুলো বই। সঙ্গী/সঙ্গিনীর হাত ধরে করে নিন হুক্কাহুয়া গান!ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আমার তুলা রাশির মেজ ভাই ননী চৌধুরী সম্প্রতি দেশে এসেছেন বেড়াতে। বাংলাদেশের যানবাহন দুর্ঘটনার ভয়াবহ হার দেখে তিনি আমাদের পুলিশ কর্তৃপক্ষের প্রতি একটি সহজ সমাধান নিবেদন করলেন। বললেন, ‘এ দেশে বেশির ভাগ মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটছে বাস-ট্রাকের বেপরোয়া গতির কারণে। তাই এসব ভারী যানবাহনে যদি ‘গতি নিয়ন্ত্রক যন্ত্র’ লাগানোর বিধান করে দেওয়া হয়, তাহলে সমস্যা অনেকখানি কমে আসবে। হাইওয়েতে স্পিড-ব্রেকারের ছড়াছড়ি যানবাহনের ক্ষতি করে, মূল কাজটাও হয় না।...গতি নিরোধ যন্ত্র দ্বারা ভারী গাড়িগুলোর গতি সর্বোচ্চ ঘণ্টায় কত মাইল বা কিলোমিটার করলে তা সব দিক দিয়ে ভালো হয়, সেটা পুলিশ কর্তৃপক্ষই ভেবে ঠিক করবে।’ ... প্রিয় ধনু, এ সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। সাপ্তাহিক জীবন ভবিষ্যৎ উন্নতির আভাস স্পষ্ট করে তুলবে। মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >‘পূর্ব প্রণয়স্মৃতি ছায়া ফেলে বিশাল দিঘির জলে, রাজকন্যে ঘাটে একা বসে রয় খোলা এলোচুলে—ঠোঁটে হাসি, চোখে ব্যথা নিয়ে...’ এ সপ্তাহের জন্য এ রকম একটা খসড়া ভবিষ্যদ্বাণী করা যায় আপনার খাতায়। আপনি ইচ্ছা করলে ‘রাজকন্যে’র বদলে ‘রাজপুত্র’ শব্দটিও বসিয়ে নিতে পারেন। আমার তাতে বিন্দুমাত্র আপত্তি নেই। তবে সে ক্ষেত্রে রাজপুত্রের অবশ্যই ‘খোলা এলোচুল’ থাকাটা উচিত হবে না। রাজপুত্রের টেকো মাথা তবু সহনীয়।কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ জাতক-জাতিকার দাম্পত্য-কেন্দ্রিক অথবা দাম্পত্য-বহির্ভূত প্রেম-ভালোবাসা এখন অনেকখানি স্পষ্ট রূপ গ্রহণ করবে। টাকা-পয়সা কারও হালকা, কারও মাঝারি এবং কারও ভারী বর্ষণের মতোই আসবে সপ্তাহজুড়ে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >দাঁত এবং মনের যত্ন নেবেন। ওদিকে দেখুন, ডেন্টাল বেদনাও কিন্তু মেন্টাল বেদনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তবুও, সবকিছু প্লাস-মাইনাস করে বিচার করলে দেখা যায়, সপ্তাহটি আপনার জন্য শুভ।