আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আপনি জানেন, মেষ রাশির ‘ভর’ ৬। আর, চলতি এই সপ্তাহটির ‘অবস্থানগত মান’ হিসাব করে পাওয়া যাচ্ছে—১। তাহলে মেষ রাশির নারী অথবা পুরুষ হিসেবে এ সপ্তাহে আপনি থাকবেন সংখ্যা ৬+১=৭ এর ঘরে। পিথাগোরাসের মতে সংখ্যা ৭ (এবং ৩) আধ্যাত্মিক চরিত্র ধারণ করে আছে। অর্থাৎ, সংখ্যা ৭ (এবং ৩)-এর প্রভাবে আপনার মানসিক দিকটি অন্যান্য দিকের চেয়ে বেশি ক্রিয়াশীল। প্রিয় মেষ, এই মানসিক দিকটি এ সপ্তাহে আপনাকে অনেকখানি আবেগের সীমানায় ঠেলে দিতে পারে। এতে কোনো ক্ষতি হবে না। তবুও আবেগটা যাতে ভালো কিছুতে খরচ হয়—সেই চেষ্টাই করবেন। আবেগের মাথায় ভালো-মন্দ বুঝতে পারাটাই খাঁটি মেষ-এর লক্ষণ। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >শাস্ত্রীয় অঙ্ক অনুযায়ী আপনি এখন সংখ্যা ২-এর ঘরে, মানে একেবারে লিভিং রুমে! এ সপ্তাহে আপনি টাকা-পয়সার দিক থেকে অনেকটা চিন্তামুক্ত থাকবেন। বৃষ রাশির পরিচালক গ্রহ হচ্ছে শুক্র—গ্রিক পুরাণে যাকে ‘ভিনাস’ (উচ্চারণটা ভেনাস নয়) বলা হয়: প্রেমের দেবী। এ সপ্তাহে বৃষ রাশি ও ভিনাসের মধ্যে খুব ভালো ‘ইন্টার্যাকশন’ বা মিথস্ক্রিয়া হবে। এর সঙ্গে সংখ্যা ২-এর মিশ্রণ ব্যাপারটাকে আরও জমিয়ে তুলবে বলে আশা করা ‘যাইছন্তি’ (ওড়িয়া ভাষায় যার অর্থ—‘যাচ্ছে’।) আসুন, তাহলে হেসে ফেলুন। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মেষ-এর মতোই আপনি এ সপ্তাহটা কাটাবেন রাশি-হোটেলের আরামদায়ক ৭ নম্বর কক্ষে। তবে, মেষ ও মিথুন রাশির মধ্যে যেহেতু অধিপতি গ্রহ এবং গ্রহ দুটির অবস্থানের ভিন্নতা রয়েছে—অতএব আপনার সপ্তাহটি হুবহু মেষের মতো যাবে না। এ সপ্তাহে লোকের সঙ্গে আপনার যোগাযোগ আগের চেয়ে বাড়বে। এর ফলে আপনি উপকৃত হবেন। একটি বৈজ্ঞানিক টিপস দিচ্ছি আপনাকে, শত্রু-বন্ধু নির্বিশেষে সব রাশির ‘প্রিচিত’ (পরিচিত) মং পুং—অর্থাৎ মহিলা-পুরুষকে ‘কানান্তর’ (!) করে দিন—দুধ না-মেশানো চা হচ্ছে প্রায় ৫ হাজার বছরের প্রাচীন একটি চীনা হারবাল ওষুধ। মহৌষধ গো ভাই, মহৌষধ! এই চায়ে চিনি কম নেবেন। আর, বেশি গরম অবস্থায় খাবেন না। দিনে কমপক্ষে চার কাপ চা খেতে বলা হয়েছে। (বাজারের সাধারণ চায়েও কাজ চলবে)। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >চলতি ৭ দিন আপনি থাকবেন সংখ্যা ৩-এর ঘরে। চরিত্র ও ভাগ্যের হিসাবে এই সংখ্যাটিকে পিথাগোরাস সংখ্যা ৭-এর জুটি বলে নির্দেশ করেছেন। এরা যেন একই মানুষের দুটি চোখের মতো, দেখতে প্রায় একই রকম।... কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সংখ্যা এবং গ্রহের অবস্থান—সব মিলিয়ে আপনি, কর্কট মহিলা অথবা পুরুষ, বিষণ্নতা কাটিয়ে প্রসন্ন হয়ে উঠবেন। শুধু তা-ই নয়, র্যাপিড অ্যাকশন দ্বারা এ সপ্তাহে আপনি আপনার নিজস্ব আর্থিক অ্যান্ড আত্মিক উন্নতি সাধন করবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>গ্রিক শাস্ত্রমতে রবি বা সূর্য হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ। সিংহ রাশির জাতিকা কিংবা জাতক হিসেবে এ সপ্তাহে আপনি প্রবেশ করেছেন সংখ্যা ২-এর ঘরে। গ্রহের অবস্থান এবং চলতি সপ্তাহের অবস্থানগত মান মিলিয়ে আপনার জন্য এটি হচ্ছে বিজয়ের ১৬৮ ঘণ্টা (২৪ ঘণ্টা x ৭ দিন)। এর বেশি কিছু বললেও চলে, না বললেও চলে। তবুও বলি, সবাই জানেন, বাংলাদেশের সর্বকালের একটি শ্রেষ্ঠ (মঞ্চ) নাটক হচ্ছে সৈয়দ শামসুল হক বিরচিত পায়ের আওয়াজ পাওয়া যায়। নাটকটি, সবাই জানেন, এ দেশের মুক্তিযুদ্ধের একটি ‘এপিক’ বা মহাকাব্য—মহা সত্যকে ছুঁয়ে থাকা মহৎ একটি শিল্পকর্ম। যা-ই হোক, সিংহকে বলি—এ সপ্তাহে আপনি বলতে পারবেন: পয়সার আওয়াজ পাওয়া যায়। শুধু আওয়াজ নয়, পকেটে হাত ঢুকিয়ে একগাল হেসে এও বলতে পারবেন—‘পয়সার ছোঁয়া পাওয়া যায়।’ বুই-জ্জি-ন্নি, বু’ অ্যান্ড বাঁইজান?কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার রাশি কন্যা। এর ভর ২। এদিকে চলতি সপ্তাহটির মান হচ্ছে ১। তাহলে আপনি এখন আছেন ২+১=৩-এর ঘরে। ৩ একটি আধ্যাত্মিক ভাবসম্পন্ন সংখ্যা—ঠিক ৭-এর মতোই। চলতি ৭ দিন তাই আপনার মস্তিষ্ক অর্থাৎ বুদ্ধি ও চিন্তা খুবই দ্রুত এবং নির্ভুল কাজ করবে। কন্যা রাশিকে পরিচালনা করে বুধ গ্রহ। বর্তমান সময়ে বুধ আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করবে। স্রষ্টা এবং আপনার নিজের ওপর বিশ্বাস স্থির রাখুন। আজ থেকে শুরু করে আপনার আগামী দিনগুলো ৭০-৮০ ভাগই শুভ।... দরজা খুলে চেয়ে দেখুন, আপনার দরজায় সাদা চক দিয়ে আমি কেবল একটিমাত্র শব্দ লিখে রেখে চলে গেছি—শব্দটি হচ্ছে ‘সাফল্য’। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >গ্রিক শাস্ত্রমতে প্রেমের দেবী ‘ভিনাস’ (নট ‘ভেনাস’, প্লিজ!) অর্থাৎ শুক্রই তুলা রাশির অধিকর্তা। হিসাব অনুযায়ী এ সপ্তাহে তুলা নারী-পুরুষ সংখ্যা ৩-এর ঘরে অবস্থান করবেন (চট করে তাহলে একবার ওপরের কন্যা রাশির খোপটা পড়ে নিন; আমি অপেক্ষা করছি ততক্ষণ)।... পড়েছেন? অক্কে, শুনুন এবার, একদিকে সংখ্যা ৩ এবং অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে এ সপ্তাহে আপনি একই সঙ্গে অর্থ-সম্পদ, মানুষের ভালোবাসা, ঘৃণা এবং অবিশ্বাসের মধ্য দিয়ে পথ চলবেন। টাকা ও ভালোবাসা পাবেন তো বললামই, তবুও এই সাত দিন কথা এবং কাজকর্মে যতটা সম্ভব সাবধানী হবেন। ইয়ে হ্যায় মেরা (না কি মেরি) রিকোয়েস্ট!বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনার বৃশ্চিক রাশিটির অধিকর্তা হচ্ছে মঙ্গল গ্রহ। এ সপ্তাহে আপনার রাশি রয়েছে সংখ্যা ৮-এর ঘরে। গ্রহ ও সংখ্যার প্রভাবে এ সপ্তাহে আপনার মনে কাজ করবে প্রচণ্ড আবেগ—আনন্দ এবং বিষণ্নতার এক অদ্ভুত সংমিশ্রণ। এটা এই জন্য যে, বর্তমান সপ্তাহটি আপনি কাটাবেন একটি ট্রানজিট পোর্টে। অর্থাৎ এখন আপনার ক্রান্তিকাল। ওপারে আপনার জন্য অপেক্ষা করছে অনেক আনন্দ, অনেক সাফল্য। সব পাবেন। একটু ধৈর্য ধরুন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ধনু রাশির গ্রহ বৃহস্পতি। চলতি সপ্তাহে ধনু জাতিকা কিংবা জাতক হিসাবে আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। সপ্তাহ—যথা যোগ ইষ্ট, ইজ ইকোয়্যাল টু ‘যথেষ্ট’ ভালো। তবে, এই ৭ দিনে আপনার পং পং—অর্থাৎ ‘পয়সাজনক’ পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক থাকলেও ‘প্রেমজনক’ পরিস্থিতি বা প্রেং পং ঠিক ততখানি সন্তোষজনক থাকবে বলে মনে হস্-সে না। (অথচ কী আশ্চর্য দেখুন, ‘পং অ্যান্ড প্রেং’—পয়সা এবং প্রেম তো হাত ধরাধরি করেই চলার কথা)।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার রাশির গ্রহ হচ্ছে শনি। এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা চার (৪)-এর গৃহে। ‘দ্রুনবেপ্পার!’—অর্থাৎ দারুণ ব্যাপার। এর বেশি আপনাকে আজ ক্যায়া আর বলেগা!কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মকর-এর মতো কুম্ভ-র গ্রহও হচ্ছে শনি। তবে, কুম্ভ হিসাবে এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ১-এর ঘরে। গা ঝাড়া দিয়ে উঠুন, বেগম সাহেবা অ্যান্ড সাহেবগণ! চং ১ সং (চমৎকার এক সপ্তাহ) পড়ে আছে আপনাদের সামনে! মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার রাশির গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এ সপ্তাহে আপনি রয়েছেন সংখ্যা চার (৪)-এর ঘরে। সপ্তাহখানা আপনার যাওয়া উচিত ফ্যানটাস্টিক। তবে মাই ডিয়ার মীন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই দুনিয়াতে আসলে যে এক শ পারসেন্ট বলে কিছু নেই—এই কথাটি শুধু মনে রাখবেন। শুভ হোক সকলের।