আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >চলতি সপ্তাহজুড়ে আপনি সংখ্যা ২-এর কক্ষে উপবিষ্ট থাকবেন। এ সময়ে এবং এমতাবস্থায় কারও সঙ্গে আপনার ‘কথনপথন-কথকোপথন’ বা কথা বন্ধ হয়ে যেতে পারে। আসলে অন্তত এই সাত দিন নিজের ego বা অহম্ একটু নিচু স্কেলে বেঁধে রাখাটা আপনার জন্য জরুরি হয়ে দাঁড়াবে। তা না হলে মুখ ফসকে এমন কথা হয়তো বেরিয়ে যাবে, যা আদৌ আপনি বলতে চাননি।... দেয়ারফোর, চুপ থাকুন, ভালো থাকুন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >চলতি সপ্তাহে আপনি সাত দিনের জন্য ভয়ানক ব্যস্ত সময় কাটালেও আপনার ফেস অ্যান্ড মাইন্ডে হাসি অ্যান্ড খুশির অভাব থাকবেন না। উঁচু টেনশনের মধ্যেও অ্যাটেনশন অবস্থায় দাঁড়িয়ে সবাই কি আর অমন হাসতে পারে?—মাই ডিয়ার দিদিস অ্যান্ড দাদাস্, সাত-সাতটি পূর্ণদিবসের জন্য এর চেয়ে অগ্রিম সুসংবাদ আর হয় না।—হয়?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মাসের শেষদিকে এসে ‘সাধারণত’ টাকা-পয়সার লেনদেন কমে যায়। মিথুন, আপনার কিন্তু এ সপ্তাহে তা হবে বলে মনে লয় না (!)। অর্থাৎ সংখ্যা ২-এর টংঘরে থেকে আপনি এ সপ্তাহে ঠং ঠং কাঁচা পয়সার আওয়াজ শুনবেন। টাকা পাবেন এবং আমিসহ যেকোনো রাশির যেকোনো বয়সী নারী-পুরুষকে অর্থ প্রদানপূর্বক ধন্য করিবেন। ...বা—রে মেরে মিথুন ভাইয়া আওর বহেন!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সংখ্যা ৭-এর ঘরে পা রেখে এ সপ্তাহে আপনি খানিকটা সন্ন্যাসী ভাব ধারণ করলেও করতে পারেন। কাজে-কর্মে এখন আপনার বিশেষ মন লাগবে বলে তো আমার মনে হস্-সে না গো ‘বুন’ ও ভাইগণ। তা সত্ত্বেও এ সপ্তাহের নানা কিসিমের সৌভাগ্য আপনার আঁচলে-ব্যাগে, পকেটে-ঝোলায়-বস্তায় এসে জমা হবে। —তবে, উদাস মন নিয়ে কাউকে এ সপ্তাহে ঠাসঠাস করে কিছু যেন বলে বসবেন না।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সংখ্যা ৬-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনি হয়ে উঠবেন অদম্য—বুদ্ধি, কর্ম-উদ্দীপনায় সবার শীর্ষে। যেকোনো ক্ষেত্রে একটি কঠিন সমস্যার সমাধান করে দিয়ে চলতি সাত দিনে আপনি অর্জন করবেন ঈর্ষণীয় সম্মান ও ভালোবাসা। তবে ব্যক্তিগত জরুরি কিছু কাজ এ সপ্তাহে খানিকটা পিছিয়ে যেতে পারে আপনার।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহটা কাটবে আপনার সংখ্যা ৭-এর ঘরে। আপনার মন এখন ছুটবে দেহের গতিকে সহস্রগুণ ছাড়িয়ে। চিন্তার ট্রেন পার হয়ে যাবে একের পর এক জনশূন্য স্টেশন। এভাবে প্রখর চিন্তা দিয়েই আপনি জয় করবেন আপনার দুশ্চিন্তাকে। তাই আজ এই শনিবারের সকালেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে উপহার দিন একটি আলোকোজ্জ্বল হাসি। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ মা, আপনিও দেখি আজ শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত কন্যার মতোই সংখ্যা ৭-এর ঘরে এসে প্রবেশ করেছেন। তবে, রাশির ভিন্নতা এবং তুলা রাশির চালক গ্রহ শুক্রের (ভিনাস) অবস্থান আপনার জীবনে এখন কন্যার চেয়ে আলাদা রকমের একাধিক সাফল্য এনে দেবে। এ সপ্তাহে যেকোনো ধরনের হিসাবপত্র রক্ষণে অতিরিক্ত সতর্ক থাকবেন। সপ্তাহ আপনার খুবখুব—খুবখুব শুভ!বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আপনার বাস্তববাদী কথাবার্তার আড়ালে লুকিয়ে রয়েছে একটি প্রচণ্ড সংবেদনশীল ও গভীর দার্শনিক মন। সংখ্যা ৩-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনার এই মনটি দ্রুত ক্রিয়াশীল হয়ে উঠবে। এ সপ্তাহে আপনি আপনার সহজাত অপ্রিয় সত্য উচ্চারণে এমনিতেই সতর্ক হয়ে উঠবেন। সপ্তাহের সাতটি দিনের মধ্যে প্রায় প্রতিদিনই আপনি কথাবার্তায় সতর্ক, সংযমী থাকবেন এবং এর সুফল আগামী সময়ে পেতে থাকবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >এ সপ্তাহে আপনি আছেন সংখ্যা ৫-এর ঘরে। দেহ দ্রুত চলবে। মন তার চেয়েও দ্রুত। কাজেই জোর করে হলেও বিশ্রাম এবং খাওয়া-দাওয়ার বিষয়ে যত্নবান থাকবেন। আপনার টাং পং পং—অর্থাৎ টাকা পয়সা পরিস্থিতি অনেকটা ঝোড়ো আবহাওয়ার মধ্যে থাকবে। ঝড়ের মতো আসবে, ঝড়ের মতো উড়ে যাবে। আবেগের ওঠানামাও বহত জেয়াদা হো গা। হলোই বা। ক্ষতি কী?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সংখ্যা ৮-এর ঘরে বুকিং দিয়ে চলতি সপ্তাহে আপনি প্রায় ৮০ ভাগ ভালো সময় কাটাবেন। তবে আপনার পয়সার পেটে ডায়রিয়া হতে পারে—মানে, হবেই আর কি। এ বিষয়ে আমার কিছু করার নেই। বুঝে চলবেন। তবে, আনন্দের কথা এই যে, এ সপ্তাহে আপনার আয়-উপার্জনও বেড়ে যাবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে আপনি ঢুকে পড়লেন সংখ্যা ৫-এর ঘরে। প্রতারিত হওয়ার হাত থেকে বেঁচে যাবেন, অল্পের জন্য। এটাই তো একটা ‘ব্রাট’ (বিরাট) সৌভাগ্য। না কি কন?মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনি এ সপ্তাহে আছেন সংখ্যা ৮-এর ঘরে। একটু ঘোরের মধ্যে কেটে যাবে আপনার দিনগুলো। ...মীন হিসেবে আপনি গর্ববোধ করতে পারেন। গত পরশু ১৭ মার্চ ছিল মীন রাশির মহান নায়ক বঙ্গবন্ধুর জন্মদিন। সালাম জানাই তাঁর স্মৃতির উদ্দেশে। ...এ সপ্তাহে আপনার এমন হবে যে আপনি যা চাইবেন—তার প্রায় সবই পাবেন। বা—মেরে ভাই আওর বোনগন, আপনার নৌকায় উঠেছে পাল আর সেই পালে লেগেছে হাওয়া। সামনে বাড়ো মেরি দোস্তও, মানে—আমার বন্ধুগণ।