আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমি একটা অদ্ভুত ধরনের গান লিখেছি, ‘যেখানে প্রেমিক আছে প্রেমিকা আছে, নেই শুধু প্রেমটাই, সেখানে কেমন করে বাঁচবে হৃদয় এইটাই?’—জানি না এটা কোনো গান হলো কি না। বুঝে দেখতে হবে শুধু মেষকে নয়, যেকোনো পাঠককেই। মেষের জন্য বলি, সপ্তাহ আপনার কাটবে নাটকীয়তার মধ্য দিয়ে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
চলতি সপ্তাহে আপনার ভ্রমণের সম্ভাবনা আছে। যেতে যদি নাও পারেন, ইচ্ছাটা কমপক্ষে থেকে যাবে। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা করবেন না। হৃদয়ঘটিত ব্যাপারে সামান্য একটু চিন্তার কারণ ঘটতে পারে। সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করুন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
আপনাকে বেশি কিছু বলার নেই, মোটামুটি সহজ-সরলভাবেই কেটে যাবে সপ্তাহটা। আপনাকে মনে করিয়ে দিই, মিথুনের কথা উঠলেই মনে আসে কিছু দ্রোহী মানুষের কথা, যেমন: কাজী নজরুল ইসলাম, চে গুয়েভারা প্রমুখ। মিথুন পরিবর্তন আনার প্রতিনিধি। এরা সমাজে পরিবর্তন আনতে সচেষ্ট ছিলেন। চলতি সপ্তাহে মিথুন নিজের মধ্যেও পরিবর্তন আনতে চেষ্টা করবেন। 
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
কর্কট আছেন এখন ভাগ্যবান সংখ্যা ৭-এর ঘরে, অর্থাৎ লাকি সেভেন-এর ঘরে। বাকি অংশ কী হবে তা তো বুঝে নেওয়া উচিত। সামান্য কিছু খারাপ হলে মাইন্ড ব্যাড করবেন না। 
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
এ সপ্তাহে আপনাকে মানসিক হোমওয়ার্ক করতে হবে অনেক বেশি। কাউকে কোনো কাজ দিয়ে বসে থাকবেন না। নজরদারি করুন, তাগাদা দিন। অন্যান্য দিক ভালোই যাবে।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
আকাশে মেঘ দেখে প্রথমটায় আপনার মনও মেঘাচ্ছন্ন হয়ে পড়তে পারে। সপ্তাহের শুরুটা এ রকমই হবে। সপ্তাহ যত গড়াবে, মেঘ তত কেটে যাবে। এবার হাই ভোল্টেজের একখানা হাসি ছাড়ুন। 
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
সব ব্যাপারেই কি খোলামেলা হওয়া ভালো?! এ সপ্তাহে আপনার খোলা কথাবার্তার মাঝখানেও যেন কিছুটা কৌশল থাকে। এই কৌশল অবলম্বন করলে আপনি আপনার সাপ্তাহিক বাজি জিততে পারবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
আপনি যে লাইনের মানুষ হোন না কেন, চলতি সপ্তাহে আপনার মনে ভালো কিছু ব্যবসার চিন্তা আসতে পারে। সুযোগ কাজে লাগান, লাভ হবে। 
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
পরম সৌভাগ্য হাতের কাছে, এ সময়ে ইচ্ছার দৃঢ়তা যেন না হারায়। সমস্যা যদি কিছু থাকে, তাহলে এ সপ্তাহে আপনি তা থেকে বেরিয়ে আসতে পারবেন। সামাজিক খ্যাতি বাড়বে। 
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
দুশ্চিন্তার ঠোকর খেয়ে মকর শেষ হয়ে যাবে, এ কিছুতেই হতে পারে না। মকর এক পরম শক্তিশালী রাশি, বাধার মুখে কঠিন শ্রম এবং তারপর চূড়ান্ত বিজয়—এই হচ্ছে মকরের নিয়তি। কথাটা মনে রাখুন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সারা সপ্তাহ হাসিমুখ বজায় রাখুন। মনের ভেতর কোনো কষ্ট থাকলে তা প্রকাশ করবেন না। আসলে তো একমাত্র হাসি দিয়েই দুঃখকে অতিক্রম করা যায়। 
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
জীবনে ঝামেলা যেকোনো মানুষের থাকতে পারে। এই ঝামেলাকে মেনে নিতে হয়। মেনে নিলে ঝামেলা কাটিয়েও ওঠা যায়। যে মানুষ রাস্তার খোঁজ করে, সে-ই তো রাস্তা খুঁজে পাবে। শুভ হোক সকলের।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।