আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >সংখ্যা ৭-এর ঘরে থেকে মেষ মহোদয় অ্যান্ড মহোদয়া, এ সপ্তাহে আপনি যে কিছুটা সন্ন্যাসীর চেহারা ধারণ করবেন—এতে মোটামুটি আমাদের কোই সন্দেহ নেহি হ্যায়। তা হলেও এ সপ্তাহে আপনার একাধিক মেজাজ খারাপের ঘটনা ঘটিয়া বসিতে পারে। এ বিষয়ে আগেই সাবধান করে দিলাম। বিশেষত, প্রিয়জনকে—প্লিজ, হ্যান্ডল উইথ কেয়ার! আদারওয়াইজ, সপ্তাহ আপনার ভালোই যাবে। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আপনি আছেন ২-এর ঘরে। এটি একটি চমৎকার সংখ্যার বৃত্ত। এ সপ্তাহে আপনার ভ্রমণ হতে পারে। তার মানে, অনেকেরই ভ্রমণ হবে—ডমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল—অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক।...আপনার ভ্রমণ আনন্দদায়ক হোক! (বিমান)।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >মেষ-এর মতো মিথুনও এ সপ্তাহে রয়েছেন সংখ্যা ৭-এর ঘরে। এ ক্ষেত্রে মিথুন মেষ-এর সমান বড় সন্ন্যাসী হয়ে পুরো সপ্তাহটা কাটাবেন, এমন নয়। মিথুনের বুদ্ধি যেমন দ্রুত, তেমনই গভীর। উদাস ভাবের চেয়ে এখন তাঁর বুদ্ধিই বেশি ক্রিয়াশীল থাকবে। উদাসীনতা ও বুদ্ধির ধাক্কাধাক্কিতে মাঝেমধ্যে এ সময় তিনি কিছুটা অন্যমনস্কও হয়ে উঠতে পারেন। টাকা এখন তিনি যথা + ইষ্ট = যথেষ্টই কামাবেন। তবে ভুল মানুষকে এখন তাঁর বিশ্বাস করে ফেলার আশঙ্কা আছে। অতএব, সাধু সাবধান!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কর্কট আছেন এখন ৩-এর ঘরে। পিথাগোরাস সংখ্যা ৩ ও ৭-এর বৈশিষ্ট্যকে প্রায় এক করে দেখিয়েছেন। তাহলে প্রিয় কর্কট, আপনি একবার ৩ এবং ৭-এর বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করেন। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্রের প্রভাবে মানুষের কল্পনাক্ষেত্র জাগ্রত হয়। এ সপ্তাহে কর্কট বিশেষভাবে শিল্পচর্চা ও ব্যবসায়ে ভালো ফলাফল দেখাবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে সিং শিং, সিং কিং কিং, সিং তং তং অ্যান্ড সিং গুং জংকে (অর্থাৎ সিংহ শিশু, সিংহ কিশোর-কিশোরী, সিংহ তরুণ-তরুণী ও সিংহ গুরুজন) সংখ্যা ২-এর ড্রয়িংরুমে বসে ঠ্যাং নাচাতে দেখা যাচ্ছে। মানুষ খুব আনন্দের সময় ঠ্যাং নাড়াতে পারে, আবার প্রচণ্ড টেনশনের ফলেও নিজের অজান্তে প্রবল বেগে ঠ্যাং সঞ্চালন করতে পারে। তবে; আলোচ্য ক্ষেত্রে কোন সিংহ কোন কারণে ঠ্যাং নাড়াচ্ছেন—তা তিনিই ভালো বলতে পারবেন, বিকজ, আলোচ্য ঠ্যাং দুখানার একমাত্র মালিক তিনি নিজে।...সপ্তাহ ৫৫ ভাগ ভালো কাটবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যা রাশির ভর ২; ওদিকে চলতি সাতটি দিনের অবস্থানগত মান ১। কাজেই কন্যা এ সপ্তাহে আছেন ২ + ১ = ৩-এর ঘরে। পিথাগোরাসের মতে, সংখ্যা ৩ হচ্ছে পবিত্রতা, আধ্যাত্মিকতা, উদাসীনতা এবং একই সঙ্গে দৃঢ়তা ও নিশ্চয়তার ঘর। সৌভাগ্যের ঘর।...এ সপ্তাহে কন্যার টেনশন যত বাড়বে—ততই বাড়বে তাঁর সাহস, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা। পাঠক, টেনশন হচ্ছে আমাদের জ্বালানি, যা আমাদের মধ্যে সামনে এগিয়ে যাওয়ার শক্তি জোগায়। তা হলেও মনে রাখবেন, মাত্রার অতিরিক্ত টেনশনে আমরা কিন্তু বিপর্যয় টেনে আনতে পারি। আশার কথা, এ সপ্তাহে টেনশন আপনার জন্য পর্যাপ্ত গতি এনে দেবে, দুর্গতি নয়। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >তুলা রাশির অধিপতি গ্রহ ভিনাস এবং এ সপ্তাহে তুলা রয়েছেন সংখ্যা ৩-এর ঘরে। ভিনাস বা শুক্র হলেন গিয়ে প্রেমের দেবী। তুলার এ সপ্তাহের যাবতীয় ভালোবাসার সম্পর্কের মধ্যে কিছুটা উদাসীনতা যোগ হতে পারে। ফলে, এ সপ্তাহে তিনি অনেক প্রিয়জনেরই ডাকে শতভাগ সাড়া দিতে হয়তো পারবেন না। তা সত্ত্বেও এই ব্যাপারটি থেকে একটি শুভ ফলাফল বেরিয়ে আসবে।...ভেরি আশ্চর্য, বাট ভেরি গুড!বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ > বৃশ্চিক রাশি এখন ০৭ + ০১ = ০৮-এর ঘরে। সংখ্যা ০৭-এর প্রভাবে বৃশ্চিক বরাবরই কিছুটা দার্শনিক মনের অধিকারী। তবে বর্তমান সপ্তাহে সংখ্যা ০৮-এর প্রভাবে বৃশ্চিক দার্শনিকতার পাশাপাশি অনেকখানি কর্মমুখর হয়ে উঠবেন। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত কাজে এ সপ্তাহে কমপক্ষে তাঁর ৭০ শতাংশ কাজ সাফল্যের মুখ দেখবে।...প্রিয় বৃশ্চিক, আপনাদের কারও মধ্যে যদি এখন কিছুটা ক্লান্তি দেখা দেয়—তাহলে একদিন পূর্ণ বিশ্রাম নিয়ে নিন। এবারে কাজকর্ম শুরু করুন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >ধনু এখন ০৯ + ০১ = ১০, অর্থাৎ সংখ্যা ০১-এর ঘরে রয়েছেন। শুধু নিউমারোলজির জনক গ্রিক দার্শনিক পিথাগোরাস নন, পৃথিবীর সব ধর্মীয় ব্যাখ্যায়ও সংখ্যা ০১-এর অবস্থান সব সংখ্যার ওপর। সে হিসেবে আপনি এখন কর্ম ও জীবনের অন্যান্য দিক থেকে মোটামুটি সর্বোচ্চ অবস্থানেই থাকবেন।...দেখুন, এ সপ্তাহে ভালোভাবে ঘুম হওয়ার ওপর আপনার অনেক কিছু নির্ভর করছে। বাংলায় ‘নিত্যপ্রলয়’ বলে চমৎকার একটি শব্দ আছে—যার অর্থ হচ্ছে প্রাত্যহিক নিদ্রাকাল। এই নিদ্রা যত গভীর হবে—আপনার দেহমন ততই সুস্থ-সবল-সতেজ হয়ে উঠবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে মকর আছেন সংখ্যা ৪-এর ঘরে। এই ঘরটিতে পা রাখলে যেকোনো রাশির ম্যাডাম অ্যান্ড জেন্টলমেনগণই ‘দ্রুণ’ (দারুণ) খুশি হয়ে ওঠেন। এর কারণ, মহামতি পিথাগোরাস সংখ্যা ৪-কে মালপানির ঘর বলে উল্লেখ করেছেন। কী, শুনেই একপাটি দাঁত বেরিয়ে গেল?—সব মকর যে এ সপ্তাহে সমান টাকা-পয়সা কামাবেন—পিথাগোরাস সে রকম কোনো কথা বলেছেন বলে আমার মনে হয় না। যাই হোক প্রিয় মকর, সপ্তাহখানা আপনার মোটামুটি হাসতে হাসতে কাটবে বলেই মনে লয়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সংখ্যা ০১-এর ঘরে থেকে কুম্ভ এ সপ্তাহে ৪০ শতাংশের বেশি ভালো অবস্থায় থাকবেন। এখন যদি বলি, সাত দিনে ৪০ ভাগ ভালো থাকাটা অনেকখানি ভালো—তাহলে আশা করি, আপনি আমার সঙ্গে একমত হবেন।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >চলতি সপ্তাহে আপনি সংখ্যা ০৪-এর ঘরে আছেন। আপনি জানেন, পিথাগোরাসের মতে ০৪ হচ্ছে প্রধানত ধনসম্পদ—নিরাপত্তা, নেতৃত্ব ইত্যাদির প্রতীক। কাজেই, মীন নারী কিংবা পুরুষ হিসেবে চলতি সপ্তাহে আপনি টাকা-পয়সার ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারবেন। এর ফলে সাপ্তাহিক জীবনে আপনি প্রচুর আনন্দ পাবেন এবং অন্যকেও দিতে পারবেন।