আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >নিশ্চয় স্বীকার করবেন, ‘যেকোনো ধরনের’ আবেগের আতিশয্যই হচ্ছে মেন্টাল/ইমোশন্যাল স্ট্রেস—চাপ।ঠিক ব্যথার মতোই, আনন্দটাও একটা আবেগ। এই আনন্দ যখন সুতীব্র হয়ে ওঠে—অথচ কিছুতেই প্রকাশ করার উপায় থাকে না—মনের ওপর তখন সেটা একটা চাপ সৃষ্টি করে। প্রিয় মেষ, চলতি সপ্তাহটি আপনার কাটবে ‘চাপানন্দজনক’—অর্থাৎ চাপা আনন্দযুক্ত উত্তেজনায়। এই ৭ দিনে এক নয়, একের অধিক সাফল্যের খোলা হাওয়া এসে ঝাপটা মারবে আপনার চোখেমুখে। এমতাবস্থায় আজ, এখনই, এই মুহূর্তে—প্লিজ, শো আস ইয়োর লাভলি দাঁতের পাটি। আমরা সবাই যে দন্তচিকিৎসক, তা নয়। তবু আমাদের সবাইকে আজ আপনি একটি ডেন্টাল হাসি উপহার দিন। বলাবাহুল্য, আপনি হাসলে আমরাও ‘হাসিতে বাধ্য থাকিব’।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে টাকাপয়সার দিক থেকে টপচার্টে স্থান পাবেন বৃষ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। কিছু বৃষ যে এই চার্ট থেকে কিছুটা বাদও যেতে পারেন, এটা হয়তো না বললেও চলে। তবু এঁরা না খেয়ে মরবেন, এমন কথা বলা হচ্ছে না। বৃষ ব্যবসায়ী তাঁর প্রখর কল্পনার জোরে লাভের ষাট-সত্তর শতাংশ উঠিয়ে নেবেন। বৃষ শিং (শিশু) কিং-কিং (কিশোর-কিশোরী) তং-তং (তরুণ-তরুণী) ও পং-পং অর্থাৎ প্রবীণ-প্রবীণা চলতি সপ্তাহে বৃষ রাশির পরিচালক গ্রহ ভিনাস বা শুক্র গ্রহের তির্যক প্রভাবে কিছু যা-তা ব্যাপার ঘটিয়ে ফেলতে পারেন। ভিনাস যে প্রেমের কারবারি—এ কথা বৃষ নিজেও যেমন জানেন, আমরাও তেমনই জানি।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনি এ বছর অথবা অন্য কোনো বছর বিদেশ যান বা না যান, পাসপোর্টটা অন্তত করে রাখুন। পাসপোর্ট এমন একটা জিনিস, যা একটি দেশের সঙ্গে মানুষের আইনি সম্পর্কের দলিল। পাসপোর্ট থাকার মানে শুধু বিদেশ যাওয়াই নয়, স্বদেশেও নিজেকে আত্মবিশ্বাসী, মজবুত ও নিরাপদ অবস্থানে রাখা।...মিথুন তাঁর দ্রুত বুদ্ধির জন্য বিখ্যাত। কাজেই ‘পাসপোর্ট’ সম্পর্কে তাঁকে ভরভর করে এত কথা বলে দিয়ে আমার কিছুটা লজ্জাই লাগছে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাই তাকে মুক্তা ধারণ করার পাশাপাশি আমি ‘মুনস্টোন’ও ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি। বিশ্বখ্যাত শুভরত্ন নির্বাচক জেরিল কিন অবশ্য কর্কটকে ওই দুটি পাথরের যেকোনো একটি ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, পাথর হচ্ছে একটি রাসায়নিক যৌগ। এটি মানুষের দেহ-রসায়নের সঙ্গে যুক্ত হয়ে চমৎকার সব কাণ্ড ঘটাতে থাকে। তাই স্বাস্থ্যের ভেতর দিয়ে আসতে পারে সৌভাগ্য।...প্রিয় কর্কট, এই স্টোন-সাপোর্ট নিলেও চলে, না নিলেও খুব একটা যে ক্ষতি হয়ে যাবে, তা নয়।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সিংহ পশুর রাজা। তাই বলে যে সিংহকে রাশির রাজা হতে হবে, ইয়ে কৌন বাতায়া? তবে হ্যাঁ, সিংহ অবশ্যই একটি রাজকীয় রাশি। সিংহ একমাত্র কাবু তার ক্ষুধার কাছে। শোনা যায়, খিদে না পেলে সিংহ অন্য প্রাণীকে বধ করে না। যাই হোক, আমরা চাই সিংহের পেট সব সময় যেন ভরা থাকে। এই কথাগুলো শাস্ত্র, কিন্তু সিংহ রাশির জাতক-জাতিকার উদ্দেশেও বলছে। চলতি সাত দিনে সিংহকে অর্থ-বিষয়ে কিঞ্চিৎ সংযত আচরণ করতে হবে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যার সুন্দর মুখে পড়িয়াছে ছায়া, ইহাকে ভেব না তুমি দুর্বলতা, ভায়া! এ সপ্তাহে কন্যা, নারী ও পুরুষের মুখের দিকে যাঁরা তাকিয়ে আছেন, তাঁদের লক্ষ করি ঝাড়ি এই বাণী।...সহজ করে বলতে চাই, এ সপ্তাহে কন্যার কর্তৃত্বের পরিধি বেড়ে যাবে। ফলাফল?—‘ব্রাট’।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >গ্রহের প্রভাবে সপ্তাহজুড়ে তুলার অবয়ব উজ্জ্বলতর হতে থাকবে। হূদয়ের সব বিষণ্নতা ঘণীভূত হবে তার দুটি চোখের তারায়। সবল নতজানু হবে তুলার সামনে। হাসি ও কান্না দিয়ে সে আরেকবার জয় করবে তার চারপাশের বিশ্বকে।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ সপ্তাহে বৃশ্চিক তং-তং অর্থাৎ তরুণ-তরুণী ‘বিশ্বকাপ লটরপটর প্রতিযোগিতায়’ দারুণ স্কোর করবেন! (দয়া করে কথাটা না বোঝার ভান করবেন না)।...খুব চমৎকার একটা সপ্তাহ কাটবে আপনার, প্রিয় ব-রি-শ্চি-ক! (বৃশ্চিক)।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >১৯৯৪ খ্রিষ্টাব্দে ছোট্ট একটি কবিতা লিখেছিলাম:‘পাখি?—এ শহরে পাখি কোথায়?আছে শুধু কাক।যদিয়ো কাকেরাও পাখিই,তবু তারা শুধুই কাক।’—বাংলাদেশেকেন পৃথিবীর সব দেশেই মানবপ্রজাতি নিজেকেই নিজে টেনে নিয়ে গেছে মানবচরিত্রের এক ইন্টারেস্টিং মাত্রায় তাই আমার মনে হয়, ১৯ শতকের ধনু আর্নেস্ট হেমিংওয়ে আর এই একবিংশ শতাব্দীর অন্য কোনো এক ধনু লেখক-সাংবাদিক একই রকম মানুষ হবেন না বলেই মনে হয়। এ জন্যই রাশিশাস্ত্রে আমার তেমন একটা গদগদ ভক্তি নেই।...ধনু, চলতি শতাব্দীর ধনু, চলতি সপ্তাহটি কাটবে আপনার অদম্য উৎসাহে, কলরোলে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >পাঠক (মকরসহ), আপনি জানেন, মকর প্রচণ্ড একটা ছ্যাচড়া প্রকৃতির ইয়ে। (খবরদার টেলিফোনের দিকে হাত বাড়াবেন না) দাদা আমার, দিদি আমার, হাত জোড় করে বলছি, চলতি সপ্তাহে আপনার জন্য কোনো দুঃসংবাদ তো নই-ই—আছে ‘ব্রাট’ (বিরাট) একটি সুসংবাদ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভকে ঘিরে ধরবে প্রচণ্ড এক আলস্য। এই সময়ে বিছানায় ‘লাম্বা’ হয়ে পড়ে থেকেও তার চিন্তার মালগাড়িগুলো একের পর এক স্টেশন পার হয়ে যেতে থাকবে। ফলস্বরূপ, আমরা ধরেই নিতে পারি, কুম্ভ লেডিজ অ্যান্ড জেন্টলম্যানের জন্য আগামী সপ্তাহটাই হবে বেটার।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনাদের মধ্যে যাঁরা মোটেও কোনো কবি নন, তাঁদেরও মুখ ও কলম থেকে এ সপ্তাহে ভরভর করে কবিতা বের হওয়ার আশঙ্কা দেখা যায়। আর, যাঁরা মীন রাশির জাতক-জাতিকা এবং একই সঙ্গে কবিও—তাঁরা তো বুঝতেই পারছেন। শুভ হোক তব, মীন বন্ধু মোর।