আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমার পিতা এবং একমাত্র সন্তানের জন্মতারিখ হুবহু এক—১৫ এপ্রিল/ ২ বৈশাখ। দুজনেই মেষ জাতক। এদের জন্মস্থান, জন্মতারিখ, জন্মসংখ্যা, রাশি, বংশগতি (জিন) ও দৈহিক উচ্চতা, স্বভাব-আচরণ-ব্যক্তিত্ব—এসবের মধ্যে মিলগুলো এককথায় বিস্ময়কর। যা-ই হোক, আমার বাবা বলতেন, ‘ভদ্রসন্তানের পকেটে একটা কলম ও নোটবই থাকে। সে একটা ছাতারও মালিক থাকে। তার ঘরে একটা দুই ব্যাটারির টর্চলাইটও থাকে।’ প্রিয় মেষ, আপনি ওই চারটি অতি সাধারণ বস্তুর অসাধারণত্ব বুঝতে সক্ষম। কাগজ-কলম, লাঠি-ছাতা এবং জরুরি আলোর মশাল যে সভ্যতার চারটি ঐতিহাসিক ভিত্তি—সেই বিশ্লেষণও আপনার কাছে স্পষ্ট।তাহলে ভেবে দেখুন, ওই সৎ পরামর্শটি আপনি-আমিসহ এ দেশের সর্বরাশির সর্বজনের জন্য আজ নতুন করে কল্যাণ বয়ে আনতে পারে কি না।—শুভ হোক আপনার বর্তমান ও আগামী সপ্তাহগুলো।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >ঝড় থেমে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ তার রেশ থাকে। এখন সম্ভবত আপনার জীবনেও ঠিক সে রকমই একটা অবস্থা চলছে। এ জন্যই হয়তো আপনার মনের মধ্যে এখনো একটা থমথমে ভাব জেগে আছে। ভয় পাবেন না। চেয়ে দেখুন, আপনার আকাশে ধীরে ধীরে ফিরে আসছে ভোরের স্বচ্ছ আলো।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ঘটনাচক্রে আপনাদের এ সপ্তাহের রাশিফল লিখছি ঢাকা থেকে দূরে সিরাজগঞ্জের এক বৈদ্যুতিক আলোভরা পল্লিতে বসে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, জায়গাটা উল্লাপাড়ায়, হাইওয়ের ধারে। গাছ-ফুল-লতাপাতায় ছাওয়া এক ছোট্ট নির্জন গ্রামে। জানালায় চোখ রেখে দেখতে পাচ্ছি, নাতি-উচ্চ আমগাছে জোর হাওয়ায় দুলছে কচি, সবুজ ছোট ছোট আম। আজ সোমবার ১৪১৮ বাংলা নতুন বর্ষের ১২ বৈশাখ। এখান থেকে খুব বেশি দূরে নয় ২৫ বৈশাখ এবং রবীন্দ্রনাথের কাছারিবাড়ি—শাহজাদপুর। দূরে নয়, পদ্মার ঢেউ আর চর।—আহ্ কী রোমাঞ্চপ্রিয় মিথুন, বুক ভরে নিন আজ আনন্দিত শীতল নিঃশ্বাস। এই রাশিফল ছাপা হবে শনিবার ১৭ বৈশাখ, ৩০ এপ্রিল সকালে। আপনার পরবর্তী দিনগুলো ...আহ্ !কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >প্রিয় পাঠক, আপনি যে কর্কট রাশির যেকোনো নারী কিংবা পুরুষ। রাশির বইপত্র পড়তে যাঁরা ভালোবাসেন, তাঁরা জানেন, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এ সপ্তাহে ক্ষয়িষ্ণু চন্দ্রের প্রভাবে কর্কট জাতক-জাতিকা আর্থিক বিষণ্ন অবস্থায় দিন কাটাবেন। এমতাবস্থায় তাঁদের মস্তিষ্কের সৃজনশীলতা বেড়ে যাবে। ফলে, কর্কটের মধ্যে পেশায় যাঁরা শিল্পী, ক্রীড়াবিদ, কিংবা ব্যবসায়ী—তাঁরা নতুন চিন্তা ও পরিকল্পনার জন্ম দেবেন। চলতি সপ্তাহে কর্কট রাশির জন্য এর চেয়ে বেশি কিছু ভবিষ্যদ্বাণী বোধ হয় নিষ্প্রয়োজন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সিংহ যুগপৎ আলস্যতা এবং ক্ষিপ্রতা—এই দুই বিপরীত মনোদৈহিক বৈশিষ্ট্যের জন্য খ্যাত। এখানে মস্তিষ্কের ধার এবং মাংসপেশির শক্তি সমানভাবে কাজ করে। সিংহ একই সঙ্গে মহৎ এবং ধূর্ত। চলতি সপ্তাহে সিংহ তাঁর রান-আপ অ্যাকশনে ভুল করে হুমড়ি খেয়ে পড়তে পারেন। ...একটু সাবধান।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >অহংকারী নারী-পুরুষের মধ্যে কিছু আছেন, যাঁদের অতি-বিনয়ে নুয়ে পড়া আচার-আচরণের আড়ালে লুকিয়ে থাকে তীব্র অহংকার এবং আপেক্ষিক শ্রেষ্ঠত্ববোধ। ‘উচ্চাকাঙ্ক্ষা’ হচ্ছে এদের জীবনের প্রতিটি প্রতিযোগিতা জয়ের মূল চালিকাশক্তি। প্রিয় কন্যা, চলতি সপ্তাহে আপনি কোনো এক ব্যক্তির ওপর বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ইতিহাসের নৌ-অভিযাত্রী সিন্দাবাদ ছিলেন উত্তর-দক্ষিণ পূর্ব-পশ্চিম বিজয়ী এক জলরাশি-সম্রাট। এই সিন্দাবাদকে নিয়ে লেখা একটি কবিতায় কবি ফররুখ আহমদ লিখেছে, ‘পাল তুলে দাও, ঝান্ডা ওড়াও সিন্দাবাদ, এ ঝড়-তুফানে হবে এ কিশিত দিগ্বিজয়ী।’ মহান তুলা, এ সপ্তাহে আপনি একটি সংকট থেকে পরিত্রাণ পাবেন এবং লক্ষ্যের পথে অগ্রসর হবেন।বৃশ্চিক Scorpion ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বৃশ্চিক হিসেবে একই সঙ্গে আপনি কবিত্ব, দার্শনিকতা, ক্রোধ, হাস্যময়তা, কার্পণ্য, ধার্মিকতা, সাহসিকতা, হিংস্রতা ও মহানুভবতার প্রতীক। এ সপ্তাহে আপনাদের মধ্যে অনেকেই অতিরিক্ত পয়সা কামাই করবেন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনার চরিত্রে রয়েছে একাধারে গাম্ভীর্য ও তারল্য এবং গতি, মন্থরতা ও ক্ষিপ্রতার সহাবস্থান। এ সপ্তাহে আপনি সংক্ষিপ্ত কালের জন্য বিরোধে জড়াবেন এবং দ্রুত সেই বিরোধ থেকে বেরিয়ে এসে হাসিমুখে সপ্তাহের অবশিষ্ট দিনগুলো কাটাবেন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সাপ্তাহিক চিপা খাওয়ার ফাঁকে এ সপ্তাহে আপনি বেশ খানিকটা আনন্দও গিলে ফেলবেন। একদিকে দেদার টাকা কামাবেন, অন্যদিকে টাকাশূন্যতায় ভুগবেন।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >এ সপ্তাহে আপনার যাবতীয় ভালোবাসার মধ্যে জমে উঠবে হালকা বিষণ্নতার মেঘ। বিদেশ গমনে আপনার উৎসাহের আগুন এ সপ্তাহে দু-তিনবার দপ করে জ্বলে উঠে ফের নিভে যাবে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার সাপ্তাহিক ভাগ্যে রয়েছে একটি গোলাপি রঙের গোলাপ। ফুল ছিঁড়তে গিয়ে পাঁচটি কাঁটার খোঁচা খাওয়ার মতো ব্যাপার। অর্থভাগ্যটাও তেমন সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে হয় না। আপনার জন্য রইল আমাদের শুভ কামনা।