আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আমাদের সপ্তাহ হচ্ছে শনি থেকে শুক্রবার পর্যন্ত—এই সাত দিন। কাজেই শুক্রবার রাত ১২টা না বাজা পর্যন্ত আমার ভবিষ্যদ্বাণীর সঠিক-বেঠিক বোঝা যাবে না। প্রিয় মেষ, চলতি সপ্তাহটি আপনাকে কাটাতে হবে তুমুল বিতর্কের মধ্য দিয়ে। এসব বিতর্কে জয় আপনার লক্ষ্য হবে নিশ্চয়ই। তবু যুক্তির আলো যাতে আপনার মনের অন্ধকার অংশগুলোকে আলোকিত করতে পারে, এর জন্য মন উন্মুক্ত রাখবেন। সত্যকে আবিষ্কার করতে হলে নানাজনের দেওয়া নানা তথ্য বিশ্লেষণ এবং মতামত মনোযোগ দিয়ে শুনবেন। নিজের বক্তব্যও সবাইকে জানাবেন। এভাবে আপনার জীবনের প্রতিটি সপ্তাহ হয়ে উঠবে বিগত সপ্তাহগুলোর চেয়ে উজ্জ্বলতর।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >দ্বন্দ্বের অবসান। পুরোপুরি না হলেও প্রায় ৭০ শতাংশ বলা যায়। শুভ লক্ষণ। এবার শান্ত মনে সামনে তাকান। তাকান বন্ধু ও সঙ্গীদের চোখে। মন ভরে স্বস্তি, শান্তি ও আনন্দে। সুন্দর হোক ‘দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস’।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আজকের এবং সপ্তাহের অবশিষ্ট দিন কটির সবটুকু আলো-আনন্দ-হাসি যদি আপনার একার জন্যই হয়, তাহলে আপনি সুখী হবেন না মোটেই। আপনি চান—যা আপনার আছে—তা যেন অন্য সবারও হয়। তবে তা-ই হোক, প্রিয় মিথুন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আপনার রাশির অধিপতি গ্রহ-চন্দ্র। হ্যাঁ, আপনাকে একজন চাঁদে পাওয়া মানুষ বললেও মোটেই ভুল বলা হবে না। তবে তার অর্থ এই নয় যে আপনি শুধুই কল্পনার আকাশে ভেসে বেড়ান। আপনি একাধারে একজন ‘শিল্পী ও শিল্পপতি’ হতে পারেন। চলতি সপ্তাহে আপনি শিল্পী হলে মৃদু তিরস্কৃত হতে পারেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে সিংহের হাসিতে বনের পশু, অর্থাৎ ঠিক সিংহ নয়, সিংহ রাশির কিং কিং তং তংয়ের (কিশোর-কিশোরী, তরুণ-তরুণী) হই-হল্লায় সাপ্তাহিক বাংলাদেশের আনন্দ-স্টেডিয়াম মাতোয়ারা হবে। আনন্দ উল্লাসে ফেটে পড়বে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >পুরুষ কন্যার চেয়ে মেয়ে কন্যা বেশি গুণী। এ কথা শাস্ত্রে লেখা আছে। তাই বলে এ কথা সর্বক্ষেত্রে সত্যি বলে ধরে নেওয়া ঠিক হবে না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >পিথাগোরাসের পদ্ধতি অনুযায়ী এবং আমার নিজস্ব কিছু আঁকিবুঁকি অনুসারে মোটামুটি তুলার এখন একটি তুঙ্গ অবস্থা। এখন দেখুন, তুঙ্গ কথাটি সব সময় যে ইতিবাচক অর্থেই ধরে নিতে হবে—এমন তো কোনো কথা নেই। তবে, তাই বলে ঘাবড়ানোরও কোনো কারণ নেই। চলতি সপ্তাহে তুলা একবার এই তুঙ্গ, একবার ওই তুঙ্গে ওঠানামা করবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এ বছর বাংলাদেশের মানুষ মাত্রেই সংখ্যা চারের আওতায় বেশ খোশমেজাজি হয়ে উঠছে। খ্রিষ্টীয় ২০১১-এর মোট মান হচ্ছে ২+০+১+১=৪। এদিকে, ওই সাল থেকে শুরু বাংলা যে বর্ষ, অর্থাৎ ১৪১৭ (১+৪+১+৭)=১৩=১+৩=৪। আপনারা জানেন, নিউমারোলজি অনুযায়ী সংখ্যা ৪ হচ্ছে সম্পদ, ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধির ঘর। অনেকেই বলছেন, বাংলাদেশের সব গেল গেল। অনেককে বলতে দিন। আপনি বলুন, কষ্ট তো আগেও ছিল, এখনো আছে। কিন্তু কতটা আছে?ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >২০১১-এর মান, আপনি জানেন ৪। আপনি এ-ও জানেন, ৪ হচ্ছে সম্পদের ঘর। ধনু রাশির ভর হচ্ছে ৯। তাহলে, ৪+৯=১৩=৪। মোদ্দা কথা, সংখ্যা ৪-এর বৈশিষ্ট্য সম্পর্কে পিথাগোরাস যা বলেছেন, তা আমাদের সবাইকে শুধু আশা নয়, একটা উজ্জ্বল বিশ্বাসের দিকে নিয়ে যায়। পত্রিকা পড়ুন, টিভি দেখুন, বাচ্চারা মাঠে কী আনন্দে খেলছে, গান করছে, দেখুন। ...আর কী বলব?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >মকর তোমার বকর বকর থামিয়ো না আর। বকর বকর এখন মকর তোমার সেরা কাজ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ এককথায় জয় মুঠোয় নিয়েই সপ্তাহের এবড়োথেবড়ো যুদ্ধক্ষেত্রে নেমেছেন। হ্যাঁ, এখন দুশ্চিন্তা নয়; স্থির চিন্তা, পরিকল্পনা ও কর্মের সময়।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মীনের উদাসীনতা দিগন্তসীমার শেষ রেখায় গিয়ে মিশছে। আর ভাবনা কী! শুভ হোক!