আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, প্রায় আড়াই বছর পর সিলেট শহরে নিজের বাড়িতে এলাম। এখানে বসেই আপনাদের এ সপ্তাহের রাশিফলগুলো লিখছি। ...মেষ রাশির নারী কিংবা পুরুষ হিসেবে আপনার চলতি সাতটি দিন ভরে যাবে অনেকগুলো হাসি-আনন্দ এবং একটু-আধটু বেদনার স্মৃতি নিয়ে। ভালো থুকন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >প্রিয় বৃষ, সিলেটে বসে আপনার এ সপ্তাহের রাশিফল লিখছি। এই বাড়িটাতেই কেটেছে আমার ক্লাস-৬ থেকে ম্যাট্রিক পর্যন্ত জীবন। এ বাড়িতে এখন আছে আমার সব থেকে ছোট ভাই ও তাঁর স্ত্রী। ভাই আমার মতোই ধনু। তাঁর স্ত্রী...। যা-ই হোক বৃষ, চলতি সপ্তাহে আপনার আকাশের মেঘ পুরোপুরি হয়তো কাটবে না। ঝিরঝিরে বৃষ্টি হবে। তাকিয়ে দেখবেন—মানুষের জীবনের মেঘলা আকাশ কেমন করে ধীরে ধীরে আবার হালকা নীল রঙে ভরে ওঠে। শুভ হোক আপনার।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >প্রিয় মিথুন, ঝড়-বৃষ্টি-রোদ প্রকৃতির নানা রূপের অঙ্গ। মানুষের জীবনের আকাশও ঠিক তা-ই। আর সেই প্রাচীন কবিতাটি অনেকেই জানেন। ‘if all the skies were sunshine, our faces would be Fair to feel once more upon them the cooling splash of rain...’ অর্থাৎ অব্যাহত ঝলমলে রোদ, আনন্দ-উজ্জ্বলতা, সে-ও একসময় একঘেয়ে হয়ে উঠতে বাধ্য। এভাবে নিরানন্দও কখনো কখনো স্বস্তিকর হয়ে ওঠে আমাদের জন্য। বন্ধু মিথুন, আজ রাতের অন্তহীন বৃষ্টি যতই মধুর লাগুক, টানা কয়েক দিন চলতে থাকলে আপনি বিরক্ত হয়ে উঠবেন। কাজেই এ সপ্তাহে বিরতিহীন সুখ যে আপনার জুটবে না, সেই তো ভালো।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >বহুবার বলেছি, রাশিশাস্ত্রে কর্কটকে শিল্পী, শিল্পপতি (ব্যবসায়ী) ইত্যাদির মর্যাদা দেওয়া হয়েছে। এ সপ্তাহে যেকোনো পেশার কর্কট নর-নারী কষ্টের সর্বশেষ সীমায় পৌঁছে তবেই পুরস্কৃত হবেন। কথাটা কর্কট রাশির মানব-মানবী মাত্রেরই ‘মনে ধরা উচিত বলি’ মোর মনে লয়।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>জয় হোক তব, সিংহ মহারাজ অ্যান্ড ‘সিংগী’ মহারানি! চলতি সাত দিনের মধ্যে একটি দিন মাত্র আপনাদের গর্জনের দিন। বাকি ছয়টি দিন অন্যরা শুধু ছোটাছুটি করতে থাকবে রাজ-আজ্ঞা পালনের উদ্দেশ্যে। আ ম্যাটার অব গ্রেট কেলেঙ্কারি ফর অন্য রাশির আমাদের জন্য।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আকাশের সময়টা এখন ভালো নয়, যখন-তখন ঝড় ওঠে, বৃষ্টি হয়। আকাশের সময়টা এখন ভালো নয়। তাহলেও প্রিয় কন্যা, সপ্তাহটা তেমন একটা খারাপ যাবে না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চালকের শান্ত, কঠিন মুখ। ঠোঁটের দুই কোণে অতি সূক্ষ্ম হাসির রেখা। ঝড়-বৃষ্টি আর শোঁ শোঁ হাওয়া কেটে ৮৪৯ মাইল বেগে ছুটে চলে যাচ্ছে ‘তুলা’/‘LIBRA’ লেখা একটা নীলচে-সবুজ রঙের বাস-গাড়ি। তুলা জাতক-জাতিকা, এই হচ্ছে এ সপ্তাহের গতিচিত্র। জয় হোক!বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >অস্থির বৃশ্চিক, স্থির হোন। দূরে নয় আর দূরের গন্তব্য। মনের সব উদ্বেগ থামিয়ে দিগন্তে রাখুন আপনার আশা ও বিশ্বাসে ভরা উজ্জ্বল দুটি চোখ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সব ভালো যার শেষ ভালো। তবে শেষটা ভালো হলো বলে কি ‘আরম্ভ’ বা সূচনাকে মন্দভাবে মূল্যায়ন করতে হবে? (চার-পাঁচবার বলুন, নো, নো, নো, নো!)মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহে আপনার ওই ‘ফিশি-ফিশি’ ভাবখানা দূর করুন। খোলা কথা বলুন। মন খুলে, দাঁত বের করে হাসুন। সপ্তাহ শুভ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >সব বিরোধ মিটে গেল।...ওম শান্তি। (—শান্তিবাদী কুম্ভ বলে কথা!)মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >প্রিং মীং জাং জাং, অর্থাৎ প্রিয় মীন জাতক-জাতিকা, এ সপ্তাহে আপনি বাইরের মানুষকে মুগ্ধ এবং অন্দরমহলের মানুষকে উত্যক্ত-বিরক্ত করে তুলবেন। শুভ হোক আপনার।