আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >যেকোনো তুচ্ছ প্রশ্নেরও যদি মীমাংসা না হয়—তাহলে কাঁটার মতো মাথার ভেতর বিঁধে থাকে। কাজেই এ সপ্তাহে, প্রিয় মেষ, এ নিয়ে চিন্তা না করাই উত্তম।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আমি তো বলি—জীবনের প্রতিটি দিনই আমার জন্মদিন। তুমি কী বলো, বৃষ?... চোখ খুলে জানালায় তাকাও নতুন লাল একটা সূর্য দেখা যাচ্ছে?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >একটু সমস্যা আছে। তবে, মনে হয়, পরশু সকাল নাগাদ খুব বৃষ্টি হবে। আর সেই বৃষ্টিতে ধুয়ে যাবে আপনার গত তিন সপ্তাহের জমে ওঠা সমস্যা।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >শিল্পী-সাহিত্যিক, শিল্পপতি, ব্যবসায়ী, ক্রীড়াবিদ ইত্যাদি পেশায় নিয়োজিত শিং, কিং কিং, তং তং, পং পং (শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, প্রৌঢ়-প্রৌঢ়া)—এদের জন্য সপ্তাহটি কি আর বলব... ফাটাফাটি!!!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>কথা দিলে কথা রাখা সিংহের স্বভাব। এ সপ্তাহে সিংহ রাশির জাতক-জাতিকা তাঁদের কথা রাখার জন্য সব রকম চেষ্টা করবেন।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে আপনার কন্যা রাশিসুলভ অহম (ego)-টা আপনাকে বোধ হয় একটু ত্যাগ করতেই হবে। ...এ ছাড়া কিন্তু উপায় নেই।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >গত বছরের শেষ দিকে কোনো এক পত্রিকায় তুলা রাশি সম্পর্কে লিখেছিলাম—২০১১ তার জন্য হবে অত্যন্ত নাটকীয় এবং শুভ। চলতি সপ্তাহে তার কিছু প্রমাণ পাওয়া যাবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >হায় চিল, ধূসর চোখের চিল, তুমি আর উড়ে উড়ে তাকিয়ো না পৃথিবীর দিকে—খুব সুন্দর সময় আপনার, বৃশ্চিক!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনার চলতি সপ্তাহটি স্মরণীয় হয়ে থাকার জন্য মাত্র একটি কারণই যথেষ্ট হবে।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনার সপ্তাহের প্রথম তিন দিনের চেয়ে শেষ চার দিন কাটবে প্রচণ্ড নাটকীয়ভাবে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার সাপ্তাহিক মিশন সফল হওয়ার পথে। ভুল পা ফেলবেন না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে আপনার ছোটখাটো একটা বিজয় দেখতে পাচ্ছি। জয় হোক!