আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >কাজী নজরুল ইসলাম জাতীয় কবি। বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত, বিদ্রোহী কবিতাটি লিখেছিলেন আজি হতে নব্বই বর্ষ আগে। বল বীর, চির উন্নত মম শির, শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর। মেষ, এ সপ্তাহে কোনো চাপের সামনে নতি স্বীকার করবেন না। জয় আপনারই হবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >উপদেশ প্রদান অতি সহজ। প্রিয় বৃষ, এ সপ্তাহে গায়ে পড়ে কাউকে উপদেশ দিতে যাবেন না। ফল খারাপ হতে পারে। সাবধান!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ঘুমকে মোটেও অবহেলা করবেন না।সমস্ত জীবজগৎ দিনে জাগে, রাতে ঘুমোয়। স্বাভাবিক ঘুমের একটা নির্দিষ্ট চক্র আছে—যাকে স্লিপ-সাইকেল বা নিদ্রা-চক্র বলে। সাম্প্রতিক সময়ে আপনার এই নিদ্রা-চক্রে কোনো অনিয়ম দেখলে এখনই তা সংশোধন করুন। কেউ দীর্ঘ সময় ধরে জোর করে এই নিয়ম ভঙ্গ করে চললে একদিন তাকে এর মূল্য দিতেই হবে। মিথুনের সপ্তাহ ভালো কাটবে। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >শারীরিক সুস্থতা বজায় থাকবে। যারা অসুস্থ তারা সুস্থ হয়ে উঠবেন। কাজের আকস্মিক সুফল আপনাকে বিমোহিত করবে। জয় হোক!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>যুক্তিযুক্ত প্রশ্নের সদুত্তর পাওয়ার অধিকার আপনার আছে। প্রিয় সিংহ, শিক্ষক কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় ও কাজে অসংগতি চোখে পড়লে খুব বিনীতভাবে সে সম্পর্কে তাঁকে প্রশ্ন করুন। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার যে মুঠোফোনখানা এত দিন ছিল ‘মিঠেফোন’—এখন তা মনে হতে পারে ‘ঝামেলাফোন’। প্রিয় কন্যা, এ সপ্তাহে ফোনখানা যতটা সম্ভব এড়িয়ে চলুন। ভালো থাকবেন। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >কারও ব্যক্তিগত অনুরোধ রাখতে পারলে রাখুন, আর না পারলে সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিন—কেন কাজটা করা যাচ্ছে না। প্রয়োজনে ‘না’ বলতে শিখুন। নিশ্চুপ থাকবেন না। আর, নিজস্ব কাজে সাফল্য আপনার আছে। অতএব, ভয় কিসের? জয় আপনার। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পেশাগত কাজের চাপ একটু কম হতে পারে এ সপ্তাহে। ব্যবসায়ীদের কাজে অগ্রগতি হবে। শরীরের যত্ন নিন। পরিশ্রম করুন। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সুসংবাদ আসি আসি করছে। অপেক্ষায় থাকুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >কাউকে সন্দেহ করবেন না। উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে অবিশ্বাস করবেন না, সন্দেহ একটি সামাজিক ব্যাধি।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >তারকা হওয়ার বিভিন্ন কায়দা আছে। পরীক্ষায় কৃতিত্ব অর্জনের সুবাদে পত্রিকায় কারও ছবি ওঠে। সে বিখ্যাত হয়। কেউ বা আবার রাস্তায় কান ধরে ওঠা- বসা করেও পত্রিকায় শিরোনাম হয়। কুম্ভকে এভাবে খ্যাতিমান হতে হবে না। কুম্ভ কামিয়াব হবেন একশভাগ ভালো পথে। অর্থ-যশ কামাই করবেন নিজের বাহাদুরিতে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >তাঁর উপরে ভরসা রাখুন। তিনি কথা রাখবেন। কাজ হবে না কেন? আলবৎ হবে। নিচ্চয় হবে। এবার জব্বর একখানা হাসি দিন দেখি।