আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা... নবাব সিরাজউদ্দৌলা হলে হয়তো কথাটা এভাবেই বলতেন। মোদ্দা কথা হচ্ছে, মেষের জন্য জরা সা খারাপ সময় অপেক্ষা করছে। প্রিয় মেষ, এই কটা দিন কোনো কাজেই হয়তো আপনি আপনার স্বাভাবিক নৈপুণ্য দেখাতে পারবেন না। সাফল্যের কাছাকাছি হয়তো বা পৌঁছাবেন। বাট ঘাবড়াইয়ে মাত। এ অবস্থা দ্রুতই কেটে যাবে মনে হয়। নিজের দৃষ্টিভঙ্গি বদলান। আখেরে ভালো ফল পাবেন। বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >‘দোদুল্যমান’ শব্দটার মধ্যেই কেমন একটা ঢুলুনি ভাব আছে। কোনো একটি বিশেষ ব্যাপারে আশা-নিরাশার দোলায় দুলবেন। দীর্ঘমেয়াদি কোনো চুক্তি স্বাক্ষরের ব্যাপার কি সামনে আছে? চোখ বুজে নিজের দস্কখতটা দিয়ে ফেলুন দেখি। আখেরে পস্তাবেন না। মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সামনে আসছে শুভ...দিন। শান্তি-সুখের শপথ নিন। বেশ চমৎকার পরিবর্তন আশা করতে পারেন এ সপ্তাহে। আপনার জ্ঞান-বুদ্ধিমত্তা জীবনে চলার পথে দারুণভাবে সাহস জোগাবে আপনাকে। প্রতিভা মেলে ধরার সুবর্ণ সময়। প্রিয় মিথুন, নিজের ভাগ্যকে নিজের দিকে টেনে আনার দায়িত্ব আপনার। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কাজের চাপে পাগল হওয়ার দশা? ভয় কী রে ভাই? কর্মে ঝাঁপিয়ে পড়ুন। বিজয় আপনার। বিপদ মোকাবিলার ভালো উপায়, বুক চিতিয়ে দাঁড়িয়ে বিপদের মোকাবিলা। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>দুর্দান্ত একটা ভাবনা ভর করবে আপনার মাথায়। এমন আইডিয়া যে ওই ভাবনা ভাবতে ভাবতে আপনার ঘুম হারাম হবে। ব্যাপারটাকে ভুলভাবে নেবেন না। এই ভাবনা বড় ধরনের কল্যাণ বয়ে আনবে আপনার জন্য। অতএব, তৈরি হোন মাই ডিয়ার সিংহ। সবাইকে চমকে দেওয়ার পালা আপনার। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহে মুখোমুখি হোক, আড়ালে হোক—অনেকেই আপনার সম্পর্কে বিরূপ মন্তব্য করবে, আপনার কাজের বাজে সমালোচনা করবে। আপনি কিন্তু অন্যদের সমালোচনায় পঞ্চমুখ হবেন না। কথা বড় ভয়ানক বস্তু—যদি সেটা বুঝেশুনে বলা না হয়। কারও সঙ্গে রুঢ় ব্যবহার করার আগে তিনবার ভাবুন। তাহলেই আপনি জিততে পারবেন শেষ পর্যন্ত। বলা যায়, আপনার সৌভাগ্যটা আপনার নিজের ওপরই নির্ভর করে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ব্যস্ত দিন যাচ্ছে বটে। কিন্তু মনে রাখবেন কর্মেই মুক্তি। আপনার কাজ দিয়ে মুগ্ধ করতে পারবেন সবাইকে। এমনকি অফিসের জাঁদরেল বসকেও। আর মনের মানুষকে তো অবশ্যই। এমনিতে তুলার অর্থ-ধনসম্পত্তি-ভাগ্য নট ব্যাড। শিক্ষার্থীদের অবস্থাও মোটামুটি সন্তোষজনকই থাকবে। তুলা তরুণীরা থাকবেন তুঙ্গে। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >পাড়ায় মোটামুটি একটা কেলেঙ্কারি কাণ্ড ঘটে গেছে। রোমান্টিকমনা ব্যাচেলর, ৪০ প্লাস বখাটে বক্কর আলী পাশের বাড়ির ২০ প্লাস মরজিনা বানুকে একটা গোলাপি প্লাস্টিকের বদনা উপহার দেওয়ার মাধ্যমে প্রেম নিবেদন করে বসেছে। ফলে যা হওয়ার তা-ই হয়েছে, বদনার বাড়ি খেতে খেতে বক্কর আলীর বৃশ্চিক ‘প্রেমযোগ্য’ পুরুষের এ সপ্তাহে খুব হূদয় উতলাতে পারে। তবে ভাইয়া, যা-ই করুন—কাণ্ডজ্ঞান বজায় রেখে করবেন! লোভের ফাঁদে পা দিতে গিয়ে যেন ইজ্জত ভূলুণ্ঠিত না হয়। ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আপনার কাজটা খুব একঘেয়েমি লাগছে না আপনার। বলতে গেলে বেশ আরামেই আছেন আপনি। কিন্তু প্রিয় সিংহ, জীবনকে উপভোগ করার অর্থটা কিন্তু অন্য রকম। জীবনটাকে উপভোগ করতে শিখুন। আপনার ভেতরের ঔজ্জ্বল্য দেখান। সপ্তাহ শুভ। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >মাথাটা এবার বেশ এক দফা ঝাঁকি দিয়ে পরিষ্কার করুন দেখি। যত্তসব আজেবাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কাজে একাগ্র হোন। আপনার আশপাশের মানুষের সহযোগিতা দরকার। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আপনার অতুলনীয় সামাজিক যোগাযোগ দক্ষতা এই বেলা দারুণ কাজে লাগবে। সুনাম বৃদ্ধি পাবে। তৃপ্তিকর কিছু ব্যাপার ঘটতে পারে। রোমাঞ্চ আসছে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >বেশ সহজ সময়। তবুও কিছু উদ্বেগ-উত্তেজনা থাকবে। নতুন ধরনের কাজ হাতে আসবে। ঊর্ধ্বতন কর্মকর্তার মন বুঝে চলার চেষ্টা করুন। সেই মতো কাজ করুন। এমনিতে জীবনের পরিকল্পনা আগের ছক অনুযায়ীই এগোবে মোটামুটি। আপনার ধৈর্য এবং একাগ্রতার পুরস্কার আপনি শিগগিরই পেতে শুরু করবেন।