আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >জীবনের এক কঠিন পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। সামনে যে সময় তা আপনাকে বহু দূর নিয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। আপনার আগামী সমস্যাগুলো তেমন বড় হবে না। প্রিয় মেষ, ভেবে দেখুন, আমরা যা কিছু আশঙ্কা করি, তার বেশির ভাগই কিন্তু শেষ পর্যন্ত ঘটে না। সংকট পার হওয়ার পর আমরা তা বুঝতে পারি।...এখন বুক ভরে নিঃশ্বাস নিন। ভালো থাকুন। আনন্দে থাকুন।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >অতীত খুব সত্য। একমাত্র সত্য। তবুও অতীতের মধ্যে বাস করবেন না। বাস করুন বর্তমানের মধ্যে। তাকিয়ে দেখুন, বর্তমান আপনাকে কতখানি দিতে পারছে। তাকিয়ে দেখুন, আপনার সুদূরপ্রসারী পরিকল্পনা আপনাকে কী দিচ্ছে। চলতি সপ্তাহটা শুধু নিজের কথা ভাবতে ভাবতেই কাটিয়ে দিন। এ সপ্তাহে কোনো সূক্ষ্ম ভাবনার মধ্যে প্রবেশের দরকারটা কী?মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >সময়টা আপনার জন্য খারাপ হতে পারত। কিন্তু ঘটনাচক্রে আপনি সুসময়ের সামনে পড়ে গেছেন। এই সময়টায় কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। সুন্দর চিন্তা করুন। স্থির থাকুন। অচঞ্চল থাকুন। মন থেকে বাজে চিন্তা দূর করার একটা উপায় হচ্ছে—মনের মধ্যে কঠিন শুভ চিন্তার জোর ‘ইনপুট’ দেওয়া। বুইজতে পাইচ্ছেননি?কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আজকের শত্রু যে কালকের বন্ধু হতে পারে না, এমন কথা ঠিক নয়। সময় এসে শত্রুতার স্মৃতি এবং চিহ্ন মুছে দিতেও পারে। তাই বলছি প্রিয় কর্কট, চেষ্টা করবেন মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নমনীয় ভাব গ্রহণ করতে। তবে এ কথার অর্থ এই নয় যে নীতির প্রশ্নে আপনি আপসকামী হবেন। নীতি যদি ন্যায় হয়, তাহলে সে নীতি অবিচল রেখেও আপনি অন্যের প্রতি উদার এবং ক্ষমাশীল থাকতে পারেন।...চলতি সপ্তাহে এ রকম একটা ঘটনা আপনার জীবনে ঘটতে পারে—যা থেকে মানুষ আপনার চরিত্রের উন্নত দিকটি লক্ষ করবে।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>স্ট্রেস বা চাপের মুখে পড়বেন। এতে দিশাহারা হবেন না। অন্যের ভালো-মন্দ ক্ষতি-উপকারের দিকে তাকান। নিজের দিক থেকে দৃষ্টি ফেরান। নিজেকে সমস্যাগ্রস্ত মানুষের জায়গায় রেখে দেখুন কেমন লাগে।...অন্যের হাতের পুতুল হয়ে শেষ পর্যন্ত বিপাকে পড়বেন না।...এটা আপনার জীবনের একটা বড় শিক্ষা হতে পারে। পারে না, বন্ধু?কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >সম্প্রতি আপনি যা কিছু করলেন তা কিন্তু অনেকটা না জেনে, না বুঝেই করলেন। কাজেই এ সপ্তাহটা যে আপনার বেশ অস্বস্তির মধ্যে কাটবে, তা বোঝাই যাচ্ছে। আপনার জন্য আমার সহানুভূতি রইল।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >আমাদের নিঃশ্বাস-প্রশ্বাসের মধ্যে একটা স্পেস বা যতি দরকার হয়। কোনো বিষয়ে একনাগাড়ে গভীরভাবে চিন্তা করতে গেলেও আমাদের ওই ‘ছোটিসি ব্রেক’ খুব দরকার।...চলতি সপ্তাহের কঠিন চিন্তার মাঝখানে তাই একটু থামুন। এভাবে থামলে আপনার চিন্তা স্পষ্ট হবে, স্বচ্ছ হবে; আপনি সহজে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বৃশ্চিক রাশি সম্পর্কে বলতে গেলেই আমার মনে পড়ে যায় রবীন্দ্রনাথের সেই লাইনটি, ‘পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ’...চলতি সপ্তাহে বৃশ্চিক অনেক দূর যাওয়ার চিন্তা করবেন এবং তত দূরই যাবেন। সফল হবে তার সপ্তাহ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >চলুন, নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের কথা আজ স্মরণ করি, যিনি বলেছিলেন, ‘মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না।’ (প্রসঙ্গত উল্লেখনীয়, হেমিংওয়ে ধনু রাশির জাতক ছিলেন।)...ধনু, যেমন বলছিলেন, নিজের ভাষায় কথা বলে যান। আপনার কণ্ঠস্বর নকল করে কেউ আপনাকে অপ্রমাণ করতে পারবে না। অপমানও করতে পারবে না।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আমাদের যেকোনো স্মৃতিই শেষ পর্যন্ত ব্যথা এনে দেয়। এমনকি গভীর আনন্দের স্মৃতিও।...এ সপ্তাহে অনেক স্মৃতি এসে আপনার মনের জানালায় উঁকি দেবে। স্মৃতির মধ্যেও কারও আচরণ আপনার মনে ক্ষোভ-দুঃখ-অভিমান জাগিয়ে তুলতে পারে। এতে আমাদের করার কিছু নেই। তবে পরামর্শ এইটুকুই যে অতীতের খলনায়ক কিংবা খলনায়িকাকে আপনার নিজের মতোই একজন মানুষ হিসেবে বিবেচনা করবেন।...হ্যাঁ, দোষে-গুণে আমরা তো মানুষই। সাধারণ মানুষ।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >মিশ্র ভালো-মন্দের গড়পড়তা সপ্তাহ। কোনোমতে কেটে যাবে। নাটকীয় আনন্দের কিছু ঘটে গেলে সে আপনার আকস্মিক সৌভাগ্য।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >মীন, মহান মীন, অন্যের মনের চারদিকে আলো ফেলে অনুসন্ধানকাজ চালানোর আগে নিজের দিকে একবার তাকান! সেখানে চকচক করছে মণি-মানিক্য!...এই মণি-মানিক্য দিয়ে নিজেকে আলোকিত হয়ে উঠতে দেখুন আগে। এরপর বাকি কথা ভাববেন।