আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >একটা date বা তারিখ প্রতি বছরই ফিরে আসে, তাই বলে ওই দিনটি কিন্তু আর ফিরে আসে না। সময়ের ধূলিঝড়ে সবই বদলে যায়।...তবে হ্যাঁ, মানুষের কিছু অনুভূতি সুদীর্ঘ কাল একইভাবে টিকে থাকতে পারে। নিজের জীবনের কোনো ঘটনার কথাই ভেবে দেখুন—দুঃখ ভালোবাসা অপমান আনন্দের স্মৃতি আজও আপনার অনুভবগুলোকে প্রথম বর্ষা-দিনের মতো ঝিরঝির বৃষ্টির জলে ভিজিয়ে দেবে। তখন আপনার চোখের কোণে দু-ফোটা অশ্রু হয়তো জমতেও পারে। এতে আপনার মন bad অর্থার‌্যা ‘খারাপ’ কেন হবে, প্রিয় মেষ? ...সপ্তাহ আপনার খারাপ যাবে না।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ খুব উঁচু হূদয়ের অধিকারী—রবীন্দ্রনাথ, সত্যজির‌্যা রায়, শেক্সপিয়ার—প্রমুখ এই রাশিটিকে মহিমান্বিত করেছেন, না কি এঁরাই বৃষ রাশিকে সৌন্দর্যে ভরে তুলেছেন—তা বলা মুশকিল। যা-ই হোক, প্রিয় বৃষ, চলতি সপ্তাহে এলোমেলো মন নিয়েও আপনি কয়েকটি জরুরি কাজ সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনার মনের ‘কঠিন’ দিকটি এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে। অবশ্য এ-ও ঠিক, আপনার ‘সুদূরপ্রসারী পরিকল্পনাগুলো’ বাস্তবে রূপ নিতে এখনো কিছুটা সময় লাগবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >নিউমারোলজি আমার কাছে খুব শক্তিশালী একটা বিষয় বলে মনে হয়। দেখুন, মিথুন জাতক বিপ্লবী চে গুয়েভারার জন্মতারিখ ১৪.৬.১৯২৮। সংখ্যাগুলো পাশাপাশি যোগ করুন—১+৪+৬+১+৯+২+৮: যোগফল হবে—৩১। এই ৩১ সংখ্যাটিকেও ৩+১—এভাবে যোগ দিন। যোগফল হলো (৩+১)=৪ (চার)। এই সংখ্যা ৪-ই হচ্ছে চে-র জন্মসংখ্যা। এবার তাঁর মৃত্যুর তারিখ ৯.১০.১৯৬৭-কে যোগ করলে আপনি পাবেন ৬ সংখ্যাটি। একই নিয়মে চে-র মৃত্যুকালীন বয়স ৩৯ সংখ্যাটি যোগ দিয়ে আপনি পাবেন ৩+৯=১২, অর্থার‌্যা ১+২=৩।এখন দেখুন, ওপরের ৪, ৬ এবং ৩ সংখ্যাগুলোর যোগফল হবে ৪+৬+৩=১৩, অর্থার‌্যা ১+৩=৪। তাহলে কী দেখা গেল? দেখা গেল—সংখ্যা ৪ বিপ্লবী চে গুয়েভারার জীবনে একটি উল্লেখযোগ্য নিয়ন্ত্রক সংখ্যা। এই ৪-এর প্রভাব সম্পর্কে নিউমারোলজির জনক গ্রিক দার্শনিক পিথাগোরাস যা যা বলেছেন, তা পড়লে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আপনি দেখবেন—এই সংখ্যার মানুষ সম্পর্কে পিথাগোরাসের বিচার কত নির্ভুল।...প্রিয় মিথুন, চলতি সপ্তাহটি আপনাকে ৩টি কষ্ট দিলে ৪টি দেবে আনন্দ।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >আমেরিকানদের আমি ঠাট্টা করে বলি, ‘তারা একটি অতি গবেষণা অ্যান্ড জরিপপ্রবল জাতি।’ তো প্রথম আলো পড়ে জানতে পারি—সাম্প্রতিক এক আমেরিকান গবেষণাপত্রে দেখা গেছে, মানুষ যখন ‘টাকা-পয়সা’ নিয়ে ভাবে, তখন তার মস্তিষ্ক সর্বোচ্চ সৃজনশীল অবস্থায় থাকে। অর্থার‌্যা তার ‘ক্রিয়েটিভিটি’ বেড়ে যায়। কর্কট শিল্পচর্চা করেন, প্রচণ্ড ব্যবসায়ী মাথাও তার আছে। দেয়ারফোর ডিয়ার কর্কট, টাকা পয়সার চিন্তা নিয়ে থাকুন—আপনার সাপ্তাহিক আর্থিক ব্যর্থতার মধ্য থেকে জন্ম নেবে অনেক বড় সাফল্যের ফুল।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সর্ব অবস্থায় মোটামুটি ঠান্ডা মাথায় থাকা সিংহ নারী-পুরুষের একটি রাশিগত লক্ষণ। চলতি সপ্তাহে সিংহকে নানা মাত্রার ঝামেলায় পড়তে হবে। এ ক্ষেত্রে একমাত্র ওই ঠান্ডা মাথাটাই তার প্রধান সেফটি ভালব। এর মানে মস্তিষ্কের শীতলতার কারণে সিংহ তার সাপ্তাহিক জীবনের বেশ কিছু জটিলতা থেকে উদ্ধার পাবেন। আরেকটা কথা, সিংহের পুরুষ হয়ে থাকলে পকেট এবং নারী হয়ে থাকলে আঁচল এ সপ্তাহে মাঝারি থেকে ভারী ওজনের অবস্থায় বিরাজ করবে। প্রিয় সিংহ, এ সপ্তাহে আপনার মেজাজ যখন খোশ থাকবে, তখন আমার এবং আমাদের কথা দয়া করে একটু মনে রাখবেন। আমি এবং আমরা আপনার ফোন পেলেই কাছে আসব। আমাদের বাবদ খচ্চাপাতি খুব একটা বেশি হবে না—এ ধরনের একটা আশ্বাস দিয়ে রাখছি।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার জন্য দুলাইন পদ্য নিবেদন করা যাক, ‘বরষায় কবিতা আসে বিষণ্ন আকাশে/ কন্যার হূদয় ভাসে মেঘলা বাতাসে।’...মাথা এবং হাতের জরুরি কাজ বাদ দিয়ে হলেও রাস্তায় বেরিয়ে পড়ুন একা—সপ্তাহের যেকোনো দিনে। এই আপাত শিশুসুলভ অ্যাকশন আপনার মগজে এনে দেবে নতুন নতুন পেশাগত এবং অন্যান্য ফন্দি, মতলব। ‘প্রিকল্পনা’—অর্থার‌্যা পরিকল্পনা। এই রাশিশাস্ত্রীয় পদ্ধতিটি ফেল করলে ‘মূল্যফেরত গ্যারান্টি’ দিলেও দেওয়া যেতে পারে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >তুলা জাতক-জাতিকা তাদের ‘স্পেকুলেশন’ বা অনুমানশক্তির জন্য বিশেষভাবে খ্যাত। তুলার এই আগাম আঁচ করে ফেলার ক্ষমতা তাকে অনেক সময় বড় বড় বিপর্যয় থেকেও রক্ষা করে। অন্য মানুষও তুলার সতর্কবাণী অনুসরণ করে উপকৃত হতে পারে। তবে প্রিয় তুলা, এ সপ্তাহে নিজের স্পেকুলেশন বেশি ফলাতে যাবেন না। বিশেষ করে, ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে। যথাসম্ভব কম কথা বলুন। তবে যতখানি সম্ভব বেশি ভাবনা-চিন্তা চালিয়ে যান। এই পদ্ধতির মাধ্যমেই আপনি চলতি সপ্তাহের সমস্যাগুলো কাটিয়ে উঠবেন—আমি আপনাকে কথা দিচ্ছি। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >মোটামুটি আধা নাটকীয় একটি সপ্তাহ আশা করতে পারেন। অনেক পাঠক ‘নাটকীয়’ শব্দটিকে ভয় পান। আসলে তো ‘নাটকীয়’ কথাটা আমরা আনন্দের প্রতিধ্বনি হিসেবেই দেখি। যা-ই হোক, প্রিয় বৃশ্চিক, এ সপ্তাহে আপনি অন্যের পয়সায় মজা লোটার নানা উপলক্ষ খুঁজে পাবেন। তবে লবণের দানার সমান সাইজের কয়েক টুকরো কষ্টও আপনার কপালে এখন থাকতে পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >আষাঢ়ের প্রথম দিন, চন্দ্রগ্রহণ, নতুন শিশুর জন্মগ্রহণ—সব মিলিয়ে একটা ইন্টারেস্টিং ‘অ্যালাইমেন্ট’। এক পুরোনো ক্লায়েন্ট তখন অবিবাহিত ছিল। আমাকে ফোন করে বলে, ‘স্যার, চন্দ্রগ্রহণের দিনে শিশু জন্মালে সেই শিশুর ওপর একটা প্রভাব পড়েই—এ রকম শুনেছি।’ আমি খেপে গিয়ে বললাম, ‘ফুটপাতে খাবনামা পাওয়া যায়, বেশি দাম হবে না। ওখান থেকে তুমি এতর‌্যাসম্পর্কিত বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবে। খামোখা মোবাইল নেটওয়ার্ক কোম্পানির ইনকাম বাড়িয়ে লাভ নেই।’ তাহলে প্রিয় ধনু, এই যে গত বুধবার রাতে চন্দ্রগ্রহণটা গেল—ওটা আপনার জীবনের আট-দশটা চন্দ্রগ্রহণের মতোই একটা। এর প্রভাব কী হয় না-হয়, সেই গবেষণা করার দরকার কী? যদি কিছু থাকে, তা বিজ্ঞানীরাই বলবেন। জ্যোতিষী ভাগ্য নিয়ে কারবার করেন, আর জ্যোতির্বিদ (অ্যাস্ট্রোনমার) গ্রহ-নক্ষত্র নিয়ে নাড়াচাড়া করেন। আর বেশি কিছু বলার দরকার আছে?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >এ সপ্তাহ থেকে আপনি একটি নতুন ধরনের কাজে জড়িত হতে পারেন। এই কাজ থেকে নতুন আয়ের উর‌্যাস তৈরি হতেও পারে। তবে ভাই, তর্কাতর্কি কিন্তু এ সপ্তাহে আপনাকে অনেকখানি আকর্ষণ করবে। বলাবাহুল্য, তর্কের বিষয় সুস্বাদু হলে সেই তর্কে প্রচণ্ড আরাম পাওয়া যায়। আর তা না হলে তো বুঝতেই পারছেন। শাস্ত্রমতে মকর প্রচণ্ড আবেগী হলেও যুক্তির পথ থেকে সহজে বিচ্যুত হন না। এই যুক্তি এবং আবেগের সংমিশ্রণই মকরকে অন্যান্য রাশি থেকে অনেকখানি আলাদা করে দেয়।...এ সপ্তাহে মকর তর্ক করতে করতে হঠার‌্যা একটা নতুন এবং উর্বর ময়দানের খোঁজ পাবেন। নতুন বন্ধু আসবে জীবনে। মোদ্দাকথা, মকরের সামনে জমজমাট একটা সপ্তাহ শুয়ে আছে।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ হলেই যে কেউ কুম্ভকর্ণের মতো সর্বক্ষণ ঘুমাবে—এ রকম কথা আমি তো শুনেছি। আপনি শুনে থাকলে সেটা ভিন্ন। হ্যাঁ, আমরা নিদ্রাসংক্রান্ত আলোচনাতেই যাচ্ছি। এ সপ্তাহে কুম্ভ রাশির বেশির ভাগ নর-নারীর নিদ্রা দারুণভাবে ব্যাহত হবে। এতে ঘাবড়ানোর কিছু নেই। চিকির‌্যাসাবিজ্ঞান জানাচ্ছে, দুই, চার, পাঁচ, সাত রাত্রি অনিদ্রা হলে কেউ মরে যায় না। দুশ্চিন্তা এবার গেল তো? হ্যাঁ, তবে সপ্তাহটা এমনিতে খুব যে ভালো যাবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। টেলিফোনে তিরস্কৃত হওয়ার ঝুঁকি নিয়েই কথাটা বলে ফেললাম; যা আছে কপালে!মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >আপনার অবস্থা এ সপ্তাহে না ঘরকা, না ঘাটকা। অর্থার‌্যা চলতি সাত দিন আপনি এ কূলেও থাকবেন না, ও কূলেও থাকবেন না। খুব ভালো আছেন, না খুব খারাপ আছেন, তা-ও বুঝবেন না। একটা ঘোরের মধ্যে কেটে যাবে দিনগুলো। কখনো গাইবেন, ‘এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার/ আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার’। আবার কখনো গাইবেন, ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না’। আচ্ছা, এসব মারফতি বিষয় না হয় সপ্তাহ শেষ হলেই দেখা যাবে। সপ্তাহটা মোটামুটি টাকা গুনতে গুনতেই কাটবে আপনার। তবে মনে রাখবেন, টাকা খরচ করবার সময়ও গুনতে হয়।