আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে মেষ-এর মনে একটু অতিরিক্ত অস্থিরতা দেখা দিতে পারে। তবে এ নিয়ে ভাবনার বেশি কিছু নেই। যেকোনো ঘটনার মূলে পৌঁছাতে চেষ্টা করুন, তাহলেই মনের চঞ্চলতা কেটে যাবে। এ সপ্তাহে আপনার মননশীল কাজ ভালো হবে।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
মেষের মতো বৃষ-এর মনও এ সপ্তাহে কিছুটা হলেও অস্থির থাকবে। তাতে ক্ষতি নেই। বৃষকে বলব, নিজের মতো থাকুন। আপনার মনই আপনা থেকে স্থির হয়ে আসবে। মন স্থির থাকলে যেকোনো কাজে আপনি সাফল্য পাবেন। এই সাত দিনে কারও কানকথা শুনবেন না।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
কাউকে ভালো লাগলেই কি ফট করে সেটা তাকে বলে দেওয়া শোভন হয়? একটু থামুন, একটু ভাবুন, তারপর যা বলতে চান বলুন। আমি মনে করি, ওপরের কথাগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া নিষ্প্রয়োজন। সপ্তাহ আপনার আনন্দে কাটবে।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
কর্কট রাশির জাতক যদি শিল্পী হন, তাহলে তিনি একই সঙ্গে শিল্পপতিও হতে পারেন। কেননা, কর্কট রাশি পরিচালিত হয় চন্দ্র দ্বারা, এর ফলস্বরূপ কর্কট জাতক-জাতিকার কাল্পনিক শক্তি প্রখর হয়ে থাকে। চলতি সপ্তাহে কর্কটের কাল্পনিক শক্তি ও বাস্তবতা বোধ সমান জোরদার হয়ে উঠবে।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
সিংহ রাশির জাতক-জাতিকার সময়টা কাটবে উৎকৃষ্টভাবে। তাঁরা যে কাজে হাত দেন তাতেই ভালো সাফল্য পাবেন। এর বেশি আর কী চাই!
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
কন্যার চোখেমুখে এ সপ্তাহে খুশির বন্যা দেখতে পাচ্ছি। তবে পৃথিবীতে শতভাগ বলে কিছু নেই। কাজেই অল্প অল্প কষ্ট যে থাকবে না তা বলা যায় না। রাশি স্বাস্থ্যবিজ্ঞান নয়, এটা ধরে নিয়েই রাশিফল পড়তে হয়। একধরনের বিনোদন আরকি।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
তুলার জন্য এ দিন হবে শ্রেষ্ঠ একটি সময়। কাজেই তুলাকে এই কথা মনে রেখে সপ্তাহ চলতে হবে। প্রিয় তুলা, এ সপ্তাহে আপনি যদি কঠিন কোনো কাজ শেষ করতে পারেন, তাহলে আগামীতে এর সুফল পাবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
আপনার মাথায় এখন গভীর কোনো খেলা চলতে থাকবে। এই মানসিক ক্রিয়া আপনাকে ঠেলে সামনের দিকে নিয়ে যাবে। কাজেই আপনি নিজের শক্তির ওপর আস্থা রাখুন।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু চর্চায় আমরা মানসিক ও দৈহিক স্থিতিশীলতার ওপর খুব গুরুত্ব দিয়ে থাকি। প্রিয় ধনু, চলতি সাত দিন নিজেকে ভারমুক্ত রাখুন। সহজ রাখুন। এতেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
চলতি সপ্তাহে মনের দরজা-জানালা খুলে দিন। আলো-হাওয়া আসতে দিন। কোনো ব্যাপারে জেদ ধরার আগে ভাবুন যে জেদ ধরাটা এখন ঠিক হবে কি না। এত ভাবছেন কেন, এখন তো আপনার সুসময়!
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
প্রিয় কুম্ভ, আপনি একবার ধনু রাশির খোপটা পড়ে আসুন এবং মনকে স্থির করুন। অতিরিক্ত জোরাজুরি করে কিছু করতে যাবেন না। যা হওয়ার আপনা থেকেই হোক।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে আপনার রাশির ভরসংখ্যা আপনাকে বিপুল স্বস্তির দিকে টেনে আনবে। এটা জেনে মনকে হালকা করে নিন। সমস্যার গভীরতা নিয়ে মাত্রার বেশি দুশ্চিন্তা করবেন না। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।