আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >চলতি সপ্তাহে আপনার একাধিক বড় সাফল্য আসবে বলে মনে হয়। এ কথা শুনে আপনার আনন্দে-উত্তেজনায় কাঁপবারই কথা বটে। তা কাঁপুন। আমার কোনো আপত্তি নেই। তবে এ ধরনের সিচুয়েশনে অনেক সময় একটা ছোট্টো ভুলও মোটামুটি বিরাট ক্ষতি ঘটিয়ে বসতে পারে। শুধু এইটুকু সাবধানতা অবলম্বন করলেই চলবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >‘কিছু পেয়ে যাওয়া’ ব্যাপারটা খুব সহজ নয়। মানুষের প্রত্যেকটি প্রাপ্তির পেছনে আছে কোনো না-কোনো কষ্টের ইতিহাস। এটা বৃষ জাতক-জাতিকা কেন—সবারই মনে রাখা দরকার। প্রিয় বৃষ, এ সপ্তাহে এই একটিমাত্র কথা যদি পালন করেন এবং সবাইকে জানান—তাহলেই যে-কোনো কাজে আপনি সাফল্য পাবেন, ইনশাআল্লাহ।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >ওফ্! ওয়ান্ডারফুল! এ সপ্তাহে বিবাহের উপযুক্ত মিথুন নারী-পুরুষের বিয়ের একটা ভাব দেখা যায়। এতটুকু শুনেই তাঁরা আনন্দে লাফিয়ে উঠতে পারেন। এতে আমার কোনো আপত্তি নেই। তবে নিমন্ত্রণের তালিকা রচনার সময় তাঁরা এই দরিদ্র জ্যোতিষীকে মনে রাখবেন—এটুকু অবশ্যই আশা করি।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সুখবর! সুখবর! সুখবর! বিরাট গরু-ছাগলের... সরি-সরি-সরি, আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। ছিঃ, এসব কী লিখতে যাচ্ছিলাম। লোকের হাতে ‘মাইর’ খাওয়ার বন্দোবস্ত! আমার নামখানা তো দেখতে হবে—COWSIR, অর্থাৎ ‘গরু মহাশয়’ (কাওসার)। যা-ই হোক, রাশি শাস্ত্র এবং সংখ্যার হিসাবমতে চলতি সপ্তাহে যে-কোনো পেশার কর্কটই থোড়া-বহুত অর্থাৎ কম-বেশি লাভবান হবেন। তবে এই ভবিষ্যদ্বাণী পড়েই কোনো কর্কট ঢিলা অবস্থায় বিছানায় লম্বা হয়ে থাকলে আমার কিন্তু কোনো দোষ নেই। অক্কে?সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>আজকের রাশিফলগুলো আমি লিখছি ঢাকার বাইরে একটি জায়গা থেকে। লেখা শেষ হলে ই-মেইল করে পাঠিয়ে দেব প্রথম আলো ছুটির দিনের ঠিকানায়। যা-ই হোক, প্রিয় সিংহ নাং অ্যান্ড পুং (নারী-পুরুষ) সপ্তাহ আপনাদের কাটবে ৩০% আনন্দ ও সুখ-শান্তির মধ্য দিয়ে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >এ সপ্তাহ আপনার জন্য বেশির ভাগটাই শুভ। টাকা-পয়সা ভালোই হবে, থাকবে, আসবে—ইত্যাদি। শুধু স্বাস্থ্যটার দিকে একচিমটি নজর রাখলেই চলবে। ব্যস্। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >স্বাস্থ্যটা একটু উৎপাত করলেও করতে পারে। তবে বড় কোনো সমস্যার সৃষ্টি করবে না। কথা কম বলুন, অ্যাকশনে যান বেশি। সুফল পাবেন। এ সপ্তাহে কারো সাথে আপনার সম্পর্ক খারাপের দিকে যেতে পারে। গেলে যাক। এতে আপনার বিন্দুমাত্র ক্ষতি হবে না। বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আমার জানা ছোট্ট একটি মেয়ে আছে—বছর দশেক হবে বয়স। অসাধারণ তার পড়াশোনার অগ্রগতি। অসাধারণ তার গানের গলা। নাচও শেখে। তবে আমি এখনও তা দেখিনি। যে-কোনো প্রতিযোগিতায় নামলেই সে সবার দৃষ্টি কেড়ে নেয়। শিশুটির নাম লামিয়া। ঢাকার বাইরে থাকে। তার রাশি বৃশ্চিক। এ সপ্তাহে লামিয়ার সামনে রয়েছে বিশাল কিছু সাফল্যের আনন্দ। প্রিয় বৃশ্চিক, আপনিও সাফল্যে ওই মেয়েটির সমান হবেন।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >জয় দিয়ে শুরু হবে আপনার সপ্তাহ, মাই ডিয়ার গুরু! শেষটাও হবে ওই জয় দিয়েই। তবে, মাঝখানে অল্প একটু ভোগান্তি হবে। সে-বিষয়ে এই গরিব জ্যোতিষীর কিছু করার নেই।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >বিদঘুটে একটা ঝগড়া আপনার জন্য অপেক্ষা করে আছে এ সপ্তাহে। খুব সাবধান। অনেক চাকরিজীবী মকর এ সপ্তাহে চাকরি ছাড়তে কিংবা হারাতে পারেন। ব্যবসায়ী অথবা প্রেমিক মকর নারী-পুরুষ তুং কাং (তুলকালাম) কাণ্ড ঘটাতে পারেন। কাজেই আজকের মুহূর্ত থেকেই সতর্ক পা ফেলুন। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >আয়নার সামনে দাঁড়িয়ে খুব একচোট হেসে নিন। সপ্তাহের ‘বিগারাংশ’ অর্থাৎ বৃহত্তর অংশই হবে আপনার জন্য শুভ। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সপ্তাহ তেমন একটা ভালো যাবে না। মহান মীন, এই ভবিষ্যদ্বাণীতে ঘাবড়াবেন না। আমার ভবিষ্যদ্বাণীটি যদি মিথ্যে হয়—তাহলে আমি আনন্দিত হব। শুভ হোক আপনার আগামী দিনগুলো।