আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, বাংলাদেশের এক অসাধারণ মানুষের সাধারণ শহর গাইবান্ধা থেকে আপনার এবং অন্যান্য সকল রাশির নারী-পুরুষের জন্য আজ এই সাপ্তাহিক রাশিফল লিখছি। ‘গাইবান্ধা সাধারণ শহর’—কথাটা ভুল লিখলাম। যে শহরের কেন্দ্রস্থলে সুন্দর একটি দিঘিসহ পৌর পার্ক রয়েছে, পার্কের কোনে প্রাচীন থেকে অতি সাম্প্রতিক বই দিয়ে সাজানো, পরিচ্ছন্ন বৃটিশ আমলে স্থাপিত একটি পাঠাগার রয়েছে—সে শহর ‘সাধারণ’ হতেই পারে না! যাই হোক, আমি সাংবাদিক নই—‘ঠাঁই ঠিকানাহীন’ আপনাদের দরিদ্র জ্যোতিষিমাত্র—এই কথাটা আমাকে ভুলে গেলে চলবে না...চলতি সপ্তাহে মেষ-এর জীবনে যতই কষ্ট-বেদনা থাকুক—শেষ পর্যন্ত তার মুখে হাসি ফিরে আসবে।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >সপ্তাহটিকে অনর্থক অতিনাটকীয় করে তুলবেন না। তাহলেই আপনি ভালো থাকবেন।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >চলতি সপ্তাহটি প্রধাণত মিথুন শিল্পী-সাহিত্যিক-ক্রীড়াবিদ এবং ব্যবসায়ীদের জন্য শুভ হবে। অন্যান্য পেশার মিথুনরাও এই শুভ ভবিষ্যৎবাণীর ভাগ পাবেন।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >প্লিজ কর্কট, আপনার রাশিফলটি পড়বার আগে আপনার ওপরতলার বাসিন্দা মিথুনদের দিকে একবার তাকান। অর্থাৎ, এ সপ্তাহে আপনার ভাগ্যটা প্রায় মিথুনদের মতোই হবে। ‘প্রায়’ শব্দটি ভালো করে লক্ষ্য করবেন।সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে আপনি সিংহ হলেও তর্জন-গর্জন-নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রাখুন। তাহলেই আপনার সপ্তাহটি সাফল্যে ভরে উঠবে। কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আপনার চলতি সাতটি দিন তেমন একটা ভালো যাবে বলে মনে হয় না। তাহলেও সারা সপ্তাহ যে আপনাকে প্যাঁচার মতো মুখ বানিয়ে রাখতে হবে—এমন কথা কিন্তু বলা হচ্ছে না। এর অর্থ, সপ্তাহ আপনার ভালোই কাটবে। তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >তুলাকে অনেক সময় আমি রবিঠাকুরের ভাষায় আদর করে বলি—‘তুলনাহীনা’। চলতি সপ্তাহে তুলার হবে জয়।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >কোন রাশির জন্য কোন রং শুভ—এসব জইতিশি-মার্কা কথাকে আমি ফালতু মনে করি। তবুও দেখা যায়, বৃশ্চিক কালো রঙের পোশাক পরতে পছন্দ করেন। হ্যাঁ, আপনিও কালো পছন্দ করলে পরুন, আমার তো কোনো আপত্তি নেই। শুভ হবে আপনার চলতি সপ্তাহটি।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সপ্তাহ মোটামুটি ভালোই কাটবে। স্বাস্থ্য ঠিকঠাক থাকবে; তবে শতভাগ হয়ত বা নয়। সো হোয়াট? বেপরোয়া ধনুরে, তোর ‘সমোইশ্যা’ তো নাই/ মরে গিয়েও বেঁচে উঠিস, ঠিক বলিনি ভাই?মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সারাজীবনেও কেউ একটাও মিথ্যা কথা বলেনি—এমন ‘মানুষ’ কোথাও খুঁজে পাবে নাকো তুমি...। এ সপ্তাহে নিতান্ত চিপায় পড়ে দু-চারটে মিথ্যে হয়ত আপনাকে বলতে হবে। পরে সবার কাছে না হয় ক্ষমা চেয়ে নেবেন। বলবেন—sorry! ব্যাস, ল্যাঠা চুকিয়া গেল। অক্কে?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >গত সপ্তাহে প্রাপ্ত মজাগুলি এ সপ্তাহে কিছুটা কমিয়া যাইবে। ইহাতে আপনি সামান্য সোজা হইবেন মাত্র। ইহার চেয়ে বেশি কিছু নহে।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >দেখুন, আমি আজীবন উচ্চকণ্ঠে বলে আসছি যে, রাশিশাস্ত্রসহ সমগ্র জোাতিষ শাস্ত্রটাই একটা ‘হাইপোথিসিস’—অর্থাৎ অনুমানসিদ্ধ ব্যাপার। অর্থাৎ বিজ্ঞান নয়। কাজেই আমার ভবিষ্যৎবাণী প্রায়শ ভুল হতেই পারে। তবুও শাস্ত্র, সংখ্যা এবং আমার ছয় নং সেন্স বলছে—এ সপ্তাহে কথাবার্তা ও কাজকর্মের ক্ষেত্রে সর্ব্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। তাহলে আর ভয়ের কিছু থাকবে না।