আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aৎies ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, আজ আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়ে গেল বছরের ৩০ জানুয়ারিতে লেখা রাশিফলটির একটি কথা পুনরাবৃত্তি করতে চাই: দৈনিক পত্রিকা হচ্ছে আমার কাছে ৮ টাকার মহান গৃহশিক্ষক। আমার মেষ রাশির পিতা আমাকে ১০-১১ বছর বয়সে ‘বাধ্যতামূলক খবরের কাগজ পাঠ প্রশিক্ষণ কর্মসূচি’ হাতে নেন। পড়ার সময় কীভাবে কাগজখানা ভাঁজ করে ধরতে হয়—তাও শেখান। খবরের কাগজ এবং আমার বাবা আমার কাছে তাই সমান কৃতজ্ঞতার পাত্র। যা-ই হোক মেষ, এসব জ্ঞানগর্ভ কথা আপনার না শুনলেও চলে। তবুও ঘটনাটা দুবার কেন উল্লেখ করলাম—তা আপনি বুঝে গেছেন। চলতি সপ্তাহে খুঁটিয়ে সংবাদ পড়া, দেখা এবং শোনার মধ্যেই চুপ করে শুয়ে আছে আপনার একটি গভীর আনন্দময় সপ্তাহ। বৃষ Tauৎus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে আপনি সামান্য আওয়াজ সহকারে একটি প্রায়-ভাঙা ব্রিজ পার হয়ে যাবেন। মেধাবী বৃষকে যদি এই সামান্য কথাটাও হাত-পা নেড়ে বোঝাতে হয়—তাহলে সেটা আমারই ‘দুরভাইগ্য’!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কোথাও একবার এ রকম একটা কিছু লিখেছিলাম— বাংলাদেশে আমরা যারা জীবন, মৃত্যু ও জীবন যাপনের চরম কষ্ট এবং সেই জীবনযাপনেরই পরমতম আনন্দ—সবকিছুর মাঝখান দিয়ে এঁকেবেঁকে পার হয়ে এসেছি—সেটা একটা অদৃশ্য এবং অস্বীকৃত সত্য। তবে এসবের ভেতর দিয়ে আমরা যে সরাসরি বিশ্ব ইতিহাসের প্রথম পৃষ্ঠাগুলোতে স্থান পেয়ে গেছি—এই সত্যটি কি আজ আমরা ‘সবাই’ অনুভব করি? বিপ্লবী-বিদ্রোহী মিথুন, তাহলে কি সত্যের মধ্যে বাস করেও উধাও হয়ে গেছে আমাদের সব সত্য? এ সপ্তাহে কথাটা একটু ভেবে দেখবেন, কাজে লাগবে। কর্কট Canceৎ ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে কর্কটের ব্যবসায় লাভ হলেও হতে পারে, তবে Love-এ লাভ কতটা হবে—তা বলা ‘যাসেস না’। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহ সিংহ আনন্দ সাগরের ঠিক মাঝখানে না হলেও কিনারে-কিনারে যে ভাসবেন—এতে মোটামুটি সন্দেহের কারণ দেখি না। কন্যা Viৎgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >বিকট শব্দে ফাটিয়া গেলেও টায়ার, থামিবে কন্যা, থামিবে তাহার গাড়ি, ‘ইমুন’ কথাটি কভি মাত্ কহো ডিয়ার। অর্থাৎ এ সপ্তাহে কন্যার অগ্রগতি ‘ইষ্টপ’ করাটা মুশকিলই হবে বলা চলে। তুলা Libৎa ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >মানুষের চিৎকৃত কান্না তার উচ্চতম অট্টহাসির চেয়েও দূর পর্যন্ত পৌঁছায়—এই আমার ধারণা। —এ সপ্তাহে কিন্তু তুলার একটা অনুচ্চ কণ্ঠের হাসিও পৃথিবীর শেষ প্রান্ত অবধি পৌঁছাবে।বৃশ্চিক Scoৎpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >আষাঢ়ের বৃষ্টির ‘বৃ’ আর বৃশ্চিকের ‘বৃ’—একটা জায়গায় প্রচণ্ড মিল; দুটি ব্যাপারই নিজে কেঁদে এবং মানুষকে কাঁদিয়ে, ভিজিয়ে সব একাকার করে দেয়।... চলতি সপ্তাহে বৃশ্চিক তার এই বৈশিষ্ট্যেরই প্রমাণ রাখবে বলে মনে হয়। ধনু Sagittaৎius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >গত সপ্তাহের রাংফং অর্থাৎ রাশিফল ‘টু বি কনটিনিউড আনটিল ফারদার অর্ডার!’ মকর Capৎicoৎn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >সপ্তাহটি হবে আপনার জন্য এক চরম অনিশ্চয়তার সাত দিন। খুব সাবধান!কুম্ভ Aquaৎius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ট্যাকা তেমন না পেলেও চোখ-মুখ এ সপ্তাহে কষ্টে ব্যাকা হয়ে যাবে বলে মনে হয় না।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >এ সপ্তাহে মীন তার শ্রেষ্ঠ অবস্থানে—অর্থাৎ ৩, ৫ এবং ৭-এর ঘরে থাকবেন।... তাহলে বলুন, মার জোয়ান—হেঁইয়ো!