আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >আজ লিখছি চট্টগ্রামের Naba Inn নামের সুন্দর এক গেস্ট হাউসের দোতলা থেকে। হু-হু খোলা হাওয়ায় পাগল মনটা আমার ভেসে যাচ্ছে দূর অতীত থেকে হাতের একেবারে কাছে বসে থাকা বর্তমানের দিকে। প্রিয় মেষ, আনন্দ ও ব্যথা—সর্ববিষয়ক স্মৃতিচারণারই শেষ ফল হচ্ছে, ‘দুটি ফোঁটা আঁখি জল।’...যাক এসব ‘হসেস গিয়ে’ ভিন্ন প্রসঙ্গ। এবারে জানাই কর্মজীবনের এই সাতটি দিনে আপনার বেশুমার ঘর্ম ঝরলেও ব্যক্তিজীবনে ঝরবে রাশি রাশি হাসি। তবে, সারা দিন, সারা রাত, সারা সপ্তাহ যে নয়, সে তো বুঝতেই পারছেন। অর্থাৎ আপনার এ সপ্তাহের দিনগুলো কাটবে প্রচুর শ্রম, প্রচুর হাসি এবং দুই আঙুল পরিমাণ এক চিমটি লোনা অশ্রুতে। ব্যাস!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >এ সপ্তাহে বৃষ ৭, ৩, ও ১-এর ঘরে অবস্থান করছেন। এখানে ১ হচ্ছে বৃষ রাশির ভর। এটা একটা শুভ মিল। ওদিনে ৭ ও ৩ যোগ করলে যোগফল হবে ১০। নিউমারোলজিতে ‘শূন্য’-এর কোনো ভ্যালু নেই। কাজেই এখানে আমরা যোগফলটা ধরছি ১। তাহলে পিথাগোরাসের মতে, এসব যোগফলের মিল মানেই একটা শুভ মিল—যার অর্থ মেরে পেয়ারে বোন ও ভাই, এক্কেবারেই সহজ। সপ্তাহটি আপনাদের কেমন যাবে? শুভ, শুভ, শুভ!মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এ সপ্তাহে আপনি সংখ্যা ৪, ২, ও ৬-এর ঘরে আছেন। পিথাগোরাসের মতে, ৪ হচ্ছে প্রধানত ধন-দৌলতের ইশারা। তো, যে মানুষের সপ্তাহটা শুরুই হয় টাকা-পয়সা প্রাপ্তির সম্ভাবনা দিয়ে, তার আর চিন্তার বিশেষ কিছু বোধ হয় নেই। ঠিক হ্যায়?কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >কর্কট রাশির চালক গ্রহ হচ্ছে চন্দ্র (মুন)। চলতি সপ্তাহটি প্রধানত শিল্পী ও ব্যবসায়ী শ্রেণীর কর্কটদের জন্য মোটামুটি সৌভাগ্যেরই সাতটি দিন। প্রিয় কর্কটিয়া, এবারে তাইলে ‘সাদের’ আলোয় ‘ঝলমলে’ একখানা হাসি দিন, প্লি-ই-জ!সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>এ সপ্তাহে সিংহ রাশির প্রায় সবারই জন্য চলুন গেয়ে ওঠা যাক—তোমারই হোক জয়।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >আমার ছেলেবেলা থেকে শুনে আসা কলকাতার একটি অবিস্মরণীয় গান ‘মধুর আমার মায়ের হাসি/ চাঁদের মুখে ঝরে/ মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে...।’ প্রিয় কন্যা, মা থাকুন আর না-ই থাকুন, চলতি সপ্তাহে দীর্ঘক্ষণ আপনি আপনার মায়ের ভাবনাতেই বিভোর হয়ে থাকবেন। এর চেয়ে পবিত্র সৌভাগ্য আর কারও হতে পারে না।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >চলতি সপ্তাহে তুলাকে দেখা যাচ্ছে সংখ্যা ৪, ৫ ও ৯-এর ঘরে। তুলা রাশির অধিপতি গ্রহ ভিনাসও (শুক্র) জ্বলজ্বল করছে তার আকাশে। কাজেই জয় তার প্রায় অবধারিতই বলা যায়। সমগ্র সৃষ্টিজগতের অধিকর্তা এ সপ্তাহ তো বটেই, ভবিষ্যতেও তার সঙ্গে থাকবে।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >সংখ্যা ৭, ৩ ও ১ এখন আপনার হাত ধরে আছে। ভাগ্য বিতরণের মালিক তো আছেনই। কাজেই ভয় কী বৃশ্চিক! আগে বাড়ো, নাথিং ক্যান স্টপ ইউ, আই বিলিভ।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >সর্বোচ্চ শক্তিশালী সংখ্যাগুলোর দুটি—১ ও ৯—এখন আপনার পক্ষে ক্রিয়াশীল রয়েছে। রাশিগত সাহস ও বিবেকের আলোয় উজ্জ্বল চক্ষু দুটি খোলা রেখে ধনু আপনি সামনে তাকান।...পার হয়ে যাবে ধনু, দূরে দেবে পাড়ি।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >আপনি তো কষ্টের মধ্য দিয়েই ওপরে উঠতে অভ্যস্ত। আর একটু কষ্ট করুন, মেরে পেয়ারে মকর বোন অ্যান্ড ভাইয়া। এখন ‘শমইশ্যা’ নাই!কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >ধনুর ‘প্রায়’ অনুরূপ হবে আপনার এ সপ্তাহ। ‘দারুণ তোমার রাশি/ মারো মৃদু হাসি!’মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >‘জয়’ ও ‘বিপর্যয়’—শব্দ দুটির মধ্যে ধ্বনি বা ছন্দগত মিল থাকলেও আপনার যে এ সপ্তাহে কোনটা ঘটবে, তা আপনার শ্রম-ক্ষমতার ওপর নির্ভরশীল।...রইল তোমার প্রতি/ শুভেচ্ছা অ্যান্ড প্রীতি।