আপনার রাশি
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >চলতি সপ্তাহে মেষ-এর অবস্থানসংখ্যা ৭+২=৯-এর ঘরে। পিথাগোরাস আজ থেকে দুই হাজার ৫০০ বছর আগে তাঁর উদ্ভাবিত ‘নিউমারোলজি’তে ৯-কে একটি অপ্রতিরোধ্য সংখ্যা হিসেবে ‘প্রমাণ’ করেছেন। ওদিকে অগ্নিচিহ্নিত রাশি মেষ-ও যুদ্ধক্ষেত্রে অগ্রবর্তী একজন সেনাধ্যক্ষের প্রতীক।...এ সপ্তাহে প্রিয় মেষ, ‘তোমারই হোক জয়!’বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >চলতি সপ্তাহের অবস্থানগত মান হচ্ছে-৭। এর সঙ্গে বৃষ রাশির ভর ১ যোগ দিলে যোগফল হবে ৮। সংখ্যাটি আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় পাওয়া অসাধারণ একটি সংখ্যা।...এ সপ্তাহে প্রিয় বলদ—sorry, বৃষ মহোদয়া অ্যান্ড মং (মহোদয়), আপনার দারুণ সাতখানা রয়েছে সম্মুখে শুইয়া।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >আপনি আছেন সংখ্যা ৭+ভর ৬=১৩ (১+৩)=৪-এর ঘরে। গ্রিক দার্শনিক মহামতি পিথাগোরাস, যিশুখ্রিষ্টের জন্মেরও ৫০০ বছর আগে যাঁর জন্ম, তিনি সংখ্যা ৪-কে ‘প্রায়’ নির্ভুলভাবে প্রধানত ধন-সম্পদ-নেতৃত্ব-প্রতিপত্তির ঘর হিসেবে নির্দেশ করেছেন। কাজেই বোন অ্যান্ড ‘ভায়রা’ নয়, ভাইয়েরা আমার, এ সপ্তাহে মার দিয়া কিল্লা!—মালপানি জয়যুক্ত হউক! ইয়েস, আপনাদের!কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহের অবস্থানগত মান ও কর্কট রাশির ভর মিলে আপনি আছেন ৭+২=৯-এর শক্তিশালী ঘরের এক্কেবারে বৈঠকখানায়।...তাহলে মেরে পেয়ারে দোস্ত অ্যান্ড ‘দোস্তানিবৃন্দ’, মেষ রাশির জন্য আজ যা কিছু লেখা হয়েছে, তা আপনার জন্যও ‘অনেকখানি’ প্রযোজ্য। ভাইবোন সব, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই বটে। তবে সামনের শুক্কুরবার পর্যন্ত দেখে নেবার আগে আমার বিরুদ্ধে টেংফোং (টেলিফোন) ওঠাতে যাবেন না। অক্কে?সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>সিংহ?...এ সপ্তাহে আপনি ৭+১=৮-এর ঘরে। বৃষ রাশির খোপটা একবার পড়ে আসতে পারেন বটে, তবে—মাই ডিয়ার Leo, লিউ-লিউ-লিও, সব রাশিতে ৮ মানেই দারুণ কিছু হতে পারে এমন মোটেও।...যাহাই হউক, চলতি সাতটি দিনে আপনার ‘তেমন মন্দ কিছু’ হইতে-হইতে অবশেষে অল্প হইলেও ‘ভাল্লো’ কিছু হওয়ার সম্ভাবনা পরিদৃশ্যমান।...কী, ভাষাটা কঠিনের মতো লাগছে?—লাগুক, না বুঝতে পারলে আপনি সিংহ কি না—সে বিষয়ে সবারই সন্দেহ থেকে যেতে পারে।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >তেমন কিছু বলার নেই। অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ সংখ্যা ৯-এর ঘরে থেকে সপ্তাহের প্রায় সাত দিনই আপনি অনবরত মাপা শটে গোল দিতে ‘থাকিবেন’।...উরি বাপ্স্!তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ওপরে কন্যা রাশির দিকে তাকিয়ে আপনিও মাপা শটে ক্রমাগত বিভিন্ন গোলরক্ষককে ঘোল খাওয়াতে থাকবেন (বুঝলে বোঝেন প্রিং তুং—প্রিয় তুলা; না বুঝলে গোল্লায় যান!)।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >মার দিয়া ভাই বাম্পার! ৭+৭=১৪ (১+৪)=৫-এর ঘরে থেকে এ সপ্তাহে আপনি ৫–৫=২৫ ফুট দেওয়াল (Not ‘দেয়াল’, প্লিজ!) অতি কষ্টে হলেও অতিক্রম করতে পারবেন বটে!ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >চলতি সপ্তাহের অবস্থান দেখা যাচ্ছে ৭-এর ঘরে। এদিকে ধনু রাশির ভর ৯। তাহলে ধনু হিসেবে আপনি আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত ৭+৯=১৬ (১+৬)=৭-এর ঘরে থেকে অবিশ্বাস্য ‘দেহ+মন’-এর শক্তি প্রদর্শনের মাধ্যমে যা-যা করা সম্ভব—ঠিক তা-ই তা-ই করবেন মনে লয়।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >৭+৩=১০=(১-০)=১-এর ঘরে অবস্থান করেও গ্রহের দুর্বল অবস্থানের কারণে তৃতীয় থেকে প্রথম শ্রেণীতে ডিমোশন (!) পাবেন। ক্যায়া আর বলেগা। এমন তো হয়েই যায় কোনো কোনো হপ্তায়।...হয় না?কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ ঠিক ধনুর মতো ৯+৭=১৬, অর্থাৎ ১+৬=৭-এর ঘরে। তবে কুম্ভ-র উইকলি পারফরম্যান্সটা ধনুর চেয়ে ‘বেহ্তর’ বা better হবে।—মানে, হবেই আর কি।মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সপ্তাহখানা, সিলেটের আঞ্চলিক ‘উস্সারনে’—‘বুধ হয়’ তেমন সুবিধার যাবে না। লোকের সঙ্গে কথা বলতেও শুধু—‘বুধ হয়’ আঁই মীন, আঁই মীন (I mean, I mean) করতে থাকবেন। অক্কে, বা—ঈ! অক্খন্ যা—ঈ!