আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >প্রিয় মেষ, আমি তো বিশ্বাস করি—শুধু ১২টি রাশি কিংবা ৯টি জন্মসংখ্যার ছকে ফেলে দিলেই মানবগোষ্ঠীর চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য নিরূপণ করা যায় না। এর কারণ, পৃথিবীতে জন্ম নেওয়া প্রত্যেক মানুষই ভিন্ন। এমনকি যমজ হলেও কিছু না কিছু ভিন্ন হবে তাদের চেহারা, চরিত্র, কর্ম এবং ভাগ্য। বিশ্বের কোটি কোটি মানুষ তবু পড়ে, বিশ্বাস করে এই রাশিফল; জ্যোতিষীকে দেখায় তার হাত-পা-চোখ-মুখ।... এই প্রবল বিজ্ঞানের যুগেও অ্যাসট্রলজি বা জ্যোতিষশাস্ত্রের চর্চা তাই হয়ে রয়েছে একটি paradox, অর্থাৎ আপাতবিরোধী সত্য। ...এমত ভাষণ প্রদানের পর বলি: আপনার চলতি সাতটি দিন, প্রিয় মেষ, হবে সাফল্যের মধ্য দিয়ে শেষ!বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >আপনি ওপরে মেষ রাশির ভবিষ্যদ্বাণীটি পড়ুন দয়া করে। অন্য সবাইকে পড়তে বলুন। তারপর শুনুন, সিদ্ধান্ত কিছু একটা নিয়ে নিন—যেটাই হোক। তাহলেই সপ্তাহখানা শুভ-সুন্দর হয়ে উঠবে।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >কলকাতার অমর কণ্ঠশিল্পী জগন্ময় মিত্রর একটি গান—সেই শৈশব থেকে শুনে আসছি—কেউ বলেন হাস্যকর, কারও বা ‘চোখে আনে জল’—গানটির শিরোনাম হলো—‘চিঠি’। বুঝে গেছেন, তাই না?—‘তুমি আজ কত দূরে’। (শিল্পী উচ্চারণ করেন—‘তুঁমি আঁজ কতোঁ দূঁরে, তুঁ-মি আঁ-জ...’)। প্রিং মিং, প্রিয় মিথুন, কোনো না কোনো দূরে-থাকা প্রিয়জনকে স্মরণ করে সপ্তাহভর এই গানটি আপনার কানের ভেতর ভ্যানভ্যান করে বাজবে বলেই মোর মনে লয়। কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >সপ্তাহের সব কটা দিনই যে কারও শতভাগ ভালো কিংবা শতভাগই খারাপ যাবে—তা মোটেও নয়। তবে এ সপ্তাহের সিংহভাগটাই (বেশির ভাগ) আপনার ভালো যাবে—আশা করা যায়। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>‘প্রিবর্তন’!—পরিবর্তন! পরিবর্তন! পরিবর্তন!...আপাত শুভ পরিবর্তন দেখা যাইছন্তি (ওডিয়া ভাষায়—‘দেখা যাচ্ছে’)।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >প্রিয় কন্যা, মস্তিষ্কটাকে একটু বিশ্রাম দিন। তবে, দেহখানাকে যত দূর সম্ভব সচল রাখুন। দেখবেন, লাভ ছাড়া আপনার ক্ষতি তেমন কিছু হবে না এ সপ্তাহে।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >এ সপ্তাহেও তুলা নর-নারীকে আমরা সৌভাগ্যের তুঙ্গেই দেখতে পাই।... কর্মস্থলে প্রমাণিত দুষ্টদের নিকটে রাখুন। দূরে সরালে এরা চোখের আড়ালে থেকে আপনার ক্ষতির চেষ্টা চালাবে নিশ্চিন্তে, পূর্ণ উদ্যমে। অতএব এদের ‘কাছে থাকুন, এদের টাইট রাখুন!’...বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >এটি আপনার পূর্ণ শক্তিতে কাজে ঝাঁপিয়ে পড়ার ‘অন্যতম’ সাতটি দিন। দ্বিধা করবেন না, ভয় পাবেন না; কাজ থেকে পিছিয়ে আসবেন না। ‘ফল’ পেয়ে তবেই আমাকে ‘ফোন’ করবেন। তার আগে ‘কিসুতেই নহে!’ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >‘বদলে যাও’—বলতে কিন্তু আপনাকে ‘ভালো’ থেকে বদলে গিয়ে অন্য কোনো কিছু হয়ে যাওয়ার অসৎ-পরামর্শ দেওয়া হচ্ছে না। এ সপ্তাহে কোনো নতুন কাজে নামার আগে কথাটি স্পষ্টভাবে মনে রাখুন। মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >বিপর্যয় সামলে উঠে স্বস্তি এবং লাভের জমিন আপনি এ সপ্তাহে খুঁজে পাবেন।... তবু একটু সাবধানেই অগ্রসর হবেন, কাজকর্ম এবং কথাবার্তায়।কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কারও কটু মন্তব্যে মন খারাপ হতে পারে। তবে এই ‘মন খারাপ’ অবস্থাই আপনাকে আরও শ্রম, আরও ঘাম এবং আরও সাফল্যের পথে নিয়ে যাবে। তিরস্কার এনে দেবে উজ্জ্বল পুরস্কার। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >সপ্তাহ শুভ। ...অল্প আহার, অল্প গল্প এবং অধিক কর্ম করুন।