আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরীমেষ Aries ২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >এই রাশিফল ৬ আগস্ট শনিবার সকালে বসে পড়ছেন আপনি, এটা ঠিক। আমি কিন্তু এটা লিখছি মঙ্গলবার ২ আগস্ট দুপুরবেলা থেকে। আশা করছি, আজ রাতের মধ্যে সব কটি রাশিফল লেখা শেষ হবে।...এখন শ্রাবণ মাস, আকাশে যথারীতি মেঘ-বৃষ্টি-রোদ। আমাদের জীবনেও তাই।...এদিকে ঘরের মধ্যে বাজছে আমার এক প্রিয় শিল্পী—কলকাতার সুবীর সেনের গান, ‘সারা দিন তোমায় ভেবে/হলো না আমার কোনো কাজ...’ যাকগে সেসব সেন্টিমেন্টাল ইস্যু। মেষ, চলতি সপ্তাহে আপনি ভর#৬ ও সপ্তাহের অবস্থানগত মান—৩ (৬+৩)=৯-এর ঘরে বিরাজ করবেন। এই সাত দিনে আপনার সাফল্য আসবে কমপক্ষে ৮০ শতাংশ।বৃষ Taurus ২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >বৃষ রাশির ভর#১ এবং চলতি সপ্তাহের অবস্থানগত মান-৩—অর্থাৎ ১+৩=৪ (চার)। এই ৪-এর প্রভাবে বৃষ নারী কিংবা পুরুষ হিসেবে প্রধানত আপনি টাকা-পয়সার দিক থেকে স্বস্তির অবস্থানে থাকবেন। তবে এ সপ্তাহে আপনার মনের খবর আমি কিছুই জানি বলে মনে হয় না। শুধু মন ভালো থাক—এই কামনা।মিথুন Gemini ২২ মে—২১ জুন। ভর # ৬ >এই রাশির ভর #৬। এদিকে চলতি সপ্তাহের মান হচ্ছে ৩। অর্থাৎ মিথুন হিসেবে এই সাত দিন আপনি থাকবেন ৬+৩=৯-এর ঘরে। এর অর্থ হচ্ছে, এ সপ্তাহ আপনার কাটবে দ্রুততা, ব্যস্ততা, সাফল্য এবং দু-একটি ব্যর্থতার মধ্য দিয়ে।কর্কট Cancer ২২ জুন—২২ জুলাই। ভর # ২ >এ সপ্তাহে আপনার হাসবার উপলক্ষ অনেক জুটলেও কতটা হাসতে আপনি পারবেন—তা কিছু শর্তের ওপর নির্ভরশীল। অর্থাৎ, স্বাস্থ্যের দিকে একটু নজর রাখলেই আপনি আপনার সপ্তাহটা পুরোপুরি এনজয় করতে পারবেন। সিংহ Leo ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>রাশিগতভাবেই সিংহ নারী-পুরুষ যথেষ্ট একরোখা। এ সপ্তাহে কিন্তু এই একরোখা স্বভাবটাকে একটু দুই-তিনরোখা করে দিতে পারলে ভালো। তার মানে, কোনো ব্যাপারে অতিরিক্ত জেদ ধরতে যাবেন না। তাহলেই ফল অ্যান্ড ফসল।কন্যা Virgo ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >কন্যা রাশির মেলা জাতক-জাতিকা এ সপ্তাহে বিদেশে যাওয়া-আসা করবেন। আমার মনে হয়, সাপ্তাহিক শ্রম ও আনন্দের জন্য এটুকুই যথেষ্ট।তুলা Libra ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >ভ্রমণ আছে। তবে সেটা এ সপ্তাহেই হবে কি না, নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঝামেলা বহুত হ্যায়, সামলে চলতে হবে। বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটতে পারে। সাবধানতা অবলম্বন করতে পারলে পার পেয়ে যাবেন।বৃশ্চিক Scorpio ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >বৃশ্চিক রাশির ভর ৭ এবং চলতি সপ্তাহের মান ৩। দুইয়ে মিলে ১০, অর্থাৎ ০ বাদ দিয়ে ১। টপ অব দ্য চার্ট। যাঁরা বোঝেন না, তাঁদের বুঝিয়ে বলতে গেলে বলতে হয়, সব কাজেই বৃশ্চিক এ সপ্তাহে প্রথম স্থান বা তার কাছাকাছি থাকবে। তাহলে বেশি করে মন দিন যেখানটায় কিছু দুর্বলতা থাকতে পারে।ধনু Sagittarius ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >একটু উদাসীনতার সপ্তাহ। কেননা, এই সাত দিন আপনি সংখ্যা ৩-এর দার্শনিক প্রভাবের মধ্যে থাকবেন। সাবধানে থাকুন, তা না হলে কেউ হঠাৎ করে ঠকিয়ে চলে যেতে পারে। এমনিতে সপ্তাহ শুভ।মকর Capricorn ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩ >৬-এর ঘরে থেকে এ সপ্তাহে মকরের মধ্যে আবশ্যিক নমনীয়তা জেগে উঠবে। এবং এর অর্থই হলো, যেকোনো কাজে তার সাফল্যের মাত্রা বেড়ে যাবে। এর বেশি কিছু আর বলার নেই। কুম্ভ Aquarius ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >কুম্ভ এ সপ্তাহে টাকা-পয়সার মুখ দেখলেও অন্য কিছু ব্যাপারে একটু চিপা-খাওয়া অবস্থার মধ্যে দিন কাটাতে পারেন। এটা শুধু একটা আশঙ্কার কথা মাত্র। আবার তা না-ও হতে পারে। মীন Pisces ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ > যেকোনো কিছু দর-দাম করতে গিয়ে অতিরিক্ত ছাড় দিয়ে বসতে পারেন। এ বিষয়ে সতর্ক থাকবেন। এর বাইরে আপনার সামাজিক জীবন প্রচণ্ড হইহই করে কাটবে। এই কাটাটা বড় একটা কম কাটা নয়। তাহলে হেসে ফেলুন, ল্যাঠা চুকে যাক।